Mawlana Abul Hasan Ali Nadawi (rah) Book Collection in Bengali — Notun Dawat (Almodina com)
/ ১২৭
📝 লেখা 📖 পিডিএফ

প্রভাবিত করেছে এবং এখনও মানবতা ও খোদার দাসত্বের যতটুকু পুঁজি অবশিষ্ট রয়েছে, এর সবই সেই মহান পয়গাম্বরের শ্রম ও মেহনতের সুষমামণ্ডিত ফসল | কবি বলেন, “দুনিয়ায় এখন যে বসন্ত পল্লবিত, এরা সব চারা গাছ, তারই লাগানো ছিল ।' অসন্ভব নয় যে, আপনাদের মধ্যে কারো এ সন্দেহ হতে পারে, এমন দাবী করা তো ঠিক নয় যে, সেই যুগে মানুষ সাধারণভাবে শুধু প্রবৃত্তিপূজারী ছিল । কেননা অন্য কিছু কিছু বস্তুর পৃজারীও তো ছিল। কিছু লোক সূর্যপূজা করতো, কিছু লোক আগুনপৃজা করতো, কিছু লোক ক্রুশের পূজা করতো, কিছু লোক গাছপুজা করতো এবং কিছু লোক করতো পাথরের পৃজা । বিষয়গুলো স্ব স্ব স্থানে সঠিক। কিন্তু এই সমস্ত পূজা সেই এক পৃজারই বিভিন্ন প্রকার যে, এগুলো প্রবৃত্তিপূজার পরিপন্থী ছিল না। এই সব পূজা পূজারীর মনচাহি জিন্দেগীতে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করতো না। আগুন, মাটি, পাথর, সূর্য ইত্যাদি কখনো তো পূজারীকে এ কথা বলতো না যে, তোমরা এই কাজ করো এবং এই কাজ থেকে বিরত থাক | এজন্য তারা এ সব বস্তরপূজার পাশাপাশি নিজের প্রবৃত্তির আনুগত্যও করতো ৷ এ দুয়ের মাঝে তারা কোনো সংঘাত দেখতো না । মোটকথা, আমাদের প্রিয়নবী সা. এই প্রোতের সঙ্গে লড়াই করার এবং এই স্রোতের গতিধারা পাল্টে দেয়ার দায় নিজ দায়িত্বে গ্রহণ করলেন । এভাবে পুরো সোসাইটির সঙ্গে দ্বন্ কিনে নিলেন । অথচ তিনি তার এই সোসাইটিতে অত্যন্ত গ্রহণযোগ্য এবং সকলের প্রিয়ভাজন ছিলেন । সাদীক, আমীন ইত্যাদি সম্মানজনক উপাধীতে তাকে ডাকা হতো । ব্যক্তিগত উন্নতি ও সম্মান লাভের বহু সুযোগ তার ছিল । তার সমাজে তার এতই নির্ভরযোগ্যতা ও আস্থা ছিল যে, সম্মান ও উন্নতির এমন কোনো উঁচু স্তর ছিল না, যা তার অর্জন হতো না। কিন্তু এসবই সম্ভব ছিল তখন, যখন তিনি তাদের জীবনধারাকে ভুল সাব্যস্ত না করতেন এবং তাদের জীবনের গতিকে অন্যদিকে প্রবাহিত করার ইচ্ছা ও সংকল্প ব্যক্ত না করতেন। কিন্ত তাকে তো আল্লাহ পাক দীড় করিয়েছেন এজন্য যে, পাবনের স্রোতে নিজেও যেন ভেসে না যান এবং অন্য কাউকেও ভেসে যেতে না দেন৷ এজন্য সর্বপ্রথম তিনি তার জীবনকে আল্লাহর দাসত্বের উত্তম নমুনা বানিয়ে পেশ করেছেন । স্রোতের বিপরীতে নিজে কদম ফেলে দেখিয়েছেন, তারপর পুরো সোসাইটির গতি প্রবৃত্তিপূজ্জা থেকে সরিয়ে খোদার দাসত্বের দিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা শুরু করেছেন । আল্লাহর দাসত্ত সৃষ্টির তিনটি মৌলিক বিষয় এই প্রচেষ্টা সফল করার লক্ষ্যে তিনি মৌলিক তিনটি বিষয় মানুষের সামনে পেশ করলেন । এক. এই বিশ্বাস করো যে, তোমাদের এবং সমগ্র জগতের [01019809910 ৮/৬45%.8117700119.001

— পৃষ্ঠা ৬৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।