Mawlana Abul Hasan Ali Nadawi (rah) Book Collection in Bengali — Notun Dawat (Almodina com)
/ ১২৭
📝 লেখা 📖 পিডিএফ

৯০০০০৪৯০৪০ক *তপত ৭৪৯৭৯ ৮৯৯ কব৩৯৩৯ 5৪৪০৬৬০৭৯৮৯ ৯৬৯৯৪ 5কক ৩৮৯ ৪৬৪৬৯ ০৯৯৯ ৯৯ ৯৯ ৪৯৫ ৪৯ক ৪৯ কক ৯ ৪৪ কক ৪ ৪৪০৪ ৯৯ ক ৪ ৬ উর ক জজ কত ৯ জ ৯৯ ৮৬৪ ৮৩৪ ৪ ৮৪৪৬০৬৩ প্রবৃত্তিপূজার জীবন বিপদের উৎস পৃথিবীর বিপদের উৎস এটাই , আর এই বিপদ ও সংকটের সমাধান হলো, মনের বাসনা পূরণ করার পরিবর্তে আল্লাহর অনুসরণ করুন । কোটি মানুষ তো দূরের কথা, এই পৃথিবী মাত্র দু'জন মানুষেরও মনচাহি জীবন-যাপনের অবকাশ নিজের মধ্যে ধারণ করে না। এজন্যই মনচাহি জীবন-যাপনের ইচ্ছা ত্যাগ করুন এবং সেই ধারার জীবন-যাপনের চেষ্টা করুন, ঘার পয়গাম আল্লাহর প্রেরিত নবী- রাসূলেরা দিয়ে গেছেন । অর্থাৎ আল্লাহর দাসত্ব ও খোদাপ্রেমের জীবন | এই পৃথিবীর সৃষ্টিকর্তা প্রতি যুগে এই জীবনের আহবানকারী পয়গাম্বরকে পাঠিয়েছেন । কেননা এই জীবনধারা অবলম্বন করেই পৃথিবী চলতে পারে । নবী-রাসূলেরা পূর্ণ সাফল্য ব্যয় করে এই জীবনধারার দাওয়াত দিয়েছেন। প্রবৃত্তিপূজার তীব্রতা ভেঙ্গে চূর্ণ করতে সর্বাত্মক সাধনা ব্যয় করেছেন। কিন্তু শুরুতে আমি যেমন নিবেদন করেছি যে, তা সত্ত্বেও পৃথিবীতে আত্মপূজা ও প্রবৃত্তিপূজার প্রচলন বন্ধ হয়নি । যখনই আল্লাহর গোলামীর আহবান কিছুটা শিথিল হয়েছে, তখনই প্রবৃত্তিপূজার প্রচলন বেড়ে গেছে। প্রবৃত্তিপূজার পাবনের তোড়ে পৃথিবীর সাধারণ লোকদের সমস্যা বেড়ে গেছে এবং চরম পর্যায়ে পৌছে গেছে। উদাহরণস্বরূপ খৃষ্টীয় ৬ষ্ঠ শতাব্দীর সময়কালটা দেখুন । এই শতাব্দীতে রিপু ও প্রবৃত্তিপূজার জীবনের প্রচলন চরম পর্যায়ে পৌছে গিয়েছিল । এর প্রভাব ছড়িয়ে পড়েছিল দেশে দেশে । এটা ছিল একটি প্রবাহমান নদী যার স্রোতে ছোট-বড় সবকিছু ডেসে যাচ্ছিল । রাজা-বাদশারা ছিল নিজ নিজ প্রবৃত্তির পূজায় লিপ্ত, প্রজা সাধারণও রাজা-বাদশাদের অনুকরণে লিপু ছিল প্রবৃত্তিপূজায় | উদাহরণস্বরূপ ইরানের অবস্থা বর্ণনা করছি। সেখানকার প্রতিটি শ্রেণী প্রবৃত্তিপূজার ব্যাধিতে আক্রান্ত ছিল। ইরানের বাদশার প্রবৃত্তিপূজার অবস্থা এমন ছিল যে, তার স্ত্রীর সংখ্যা ছিল বার হাজার ৷ এই মসিবত থেকে উদ্ধার করার লক্ষে মুসলমানগণ যখন দেশটিতে আক্রমন চালালেন এবং ইরানের বাদশা পালিয়ে গেল, সেই নাজুক মুহূর্তেও বাদশার সঙ্গে ছিল এক হাজার বাবুর্চি, এক হাজার গুণকীর্তনকারী এবং আরো এক হাজার ছিল বাজ ও শিকারী পাখির সংরক্ষক ও ব্যবস্থাপক । কিন্ত তারপরও বাদশার আক্ষেপ ছিল যে, নেহায়েত সহায়-সম্বলহীন অবস্থায় তাকে বের হয়ে যেতে হয়েছে । সেই যুগের জেনারেল-সেনাপতিরা লাখ টাকার টুপি এবং লাখ টাকার মুকুট লাগাতো । উঁচুতে মামুলি ধরনের পোশাক পরা ছিল এক ধরনের অন্যায় । কিন্তু এই শ্রেণীর প্রবৃত্তিপূজা জনসাধারণকে কেমন দুর্ভোগে ফেলেছিল, এ বিষয়টির অনুমান আপনি এই তথ্য থেকে করতে পারেন যে, কৃষকের অবস্থা এমন করুণ হয়েছিল-তারা কর দিতে না পেরে ক্ষেত-খামার ত্যাগ করে খানকাহ আর ইবাদতখানায় এসে আশ্রয় নিত । মধ্যবিত্ত [01019809910 ৮/৬45/.8117700119.0017

— পৃষ্ঠা ৬৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।