Mawlana Abul Hasan Ali Nadawi (rah) Book Collection in Bengali — Notun Dawat (Almodina com)
/ ১২৭
📝 লেখা 📖 পিডিএফ

১০০০৪০৪০৯০০০৪৪৪৪০৪৭ ৪৪৪৪৪৪৪ ৯০৯১০ ৪০৪৯৮৯০৪৮০৯৮৪৪৪০৪৪৯৪৯০৯০৮৪৭০৮ ২৩৭৪৯ ৪৪ ৪কিতক ৪৬৪ ৪৮৯০ ক তক৯িত ৯৪5 ৪৯৪০৪ ৪৮৯০৭ ৯০৮ ৫৭ কই উজকলিত পিউ কিরন উপর উউউি ৪ ৩৯ র উতর কিউজজজ তক কিন্তু মূলত তারা সেই প্রবৃত্তিপূজারী ও আত্মপৃজার ধর্মেরই অনুসারী । ্রবৃত্তিপূজা ও আত্মপূজা জীবনের প্রচলন এবং এর গ্রহণযোগ্যতা শুধু এ কারণেই যে, এতে মানুষ বেশি মজা পায়। প্রবৃত্তিপূজার জীবন অত্যন্ত উপভোগ্য ও আনন্দময় জীবন-একথা মানলাম, প্রত্যেক মানুষের সহজাত চাহিদাও থাকে সুখ উপভোগ করা, কিন্তু যদি পৃথিবীর সকল মানুষকে সামনে নিয়ে ভেবে দেখা হয়, তাহলে এ ধরনের জীবন পৃথিবীর জন্য একটি অভিশাপ, অন্য কিছুই নয় । পৃথিবীর সমস্ত দুঃখ-দুর্দশা, সকল যন্ত্রণা এই প্রবৃত্িপূজারই ফসল । দুনিয়ার সমস্ত ধবংস, সমস্ত সংকট, সমস্ত অনাচারের দায় সেইসব লোকের ওপরই বর্তায়, যারা অশ্তভ এই ধর্মের অনুসারী | . এই পৃথিবীতে প্রবৃত্তিপূজার এ ধর্মের অবকাশ শুধু সেই অবস্থাতেই ঘটতে পারে, যখন গোটা পৃথিবীতে শুধু একজন মানুষেরই অস্থিত্ব থাকে । কেবলমান্র সেই অবস্থাতেই সে নিজের মনের বাসনাকে যেভাবে ইচ্ছা সেভাবে পূরণ করার অধিকার রাখে । কিন্তু বাস্তবতা তো এমন নয় । এই পৃথিবীর সৃষ্টিকর্তা এখানে কোটি কোটি মানুষের বসতি বানিয়েছেন এবং তাদের সকলের সঙ্গেই মনের চাহিদা এবং মনের প্রয়োজনীয়তা জড়িয়ে রয়েছে । এমতাবস্থায় যে ব্যক্তিই মনচাহি জীবন অতিবাহিত করার চেষ্টা করে, সে এই বাস্তবতা থেকে যেন চোখ বন্ধ করে রাখে যে, তার সাথে তারই সমজাতীয় আরো অনেকেই রয়েছে। কিন্তু বাস্তবতা থেকে চোখ বন্ধ করে রাখলে বাস্তবতা তো ভুল প্রমাণিত হয় না। বাস্তবতা তার আপন জায়গাতেই টিকে থাকে | এ কারণেই কিছু লোকের প্রবৃত্তি ও আত্মপৃজার ফলাফল নিশ্চিতরূপে অন্যের জন্য দুর্ভোগ ও যন্ত্রণা বয়ে নিয়ে আসে । প্রবৃত্তিপূজারী মনের রাজা প্রবৃত্তিপূজারী জীবন-যাপনকারী হয়ে থাকে মনের রাজা । মনের রাজার অবস্থা হচ্ছে, সমস্ত পৃথিবীজুড়ে প্রবৃত্তির একচ্ছত্র আধিপত্য বিস্তার লাভ করেও যার মোটেও পেট ভরে না। সে এর চেয়েও অধিক সম্পদের লোভ করে থাকে । ভেবে দেখুন, যখন এই সমগ্র জগতও একজনমাত্র মনের রাজার আত্মায় প্রশান্তি আনতে যথেষ্ট হয়নি, তখন এক এক বাড়ির সীমিত পৃথিবীতে যে একাধিক মনের রাজা বিদ্যমান, তারা কিভাবে প্রশাস্তি ও স্বস্থি পেতে পারে । এই প্রবৃত্তিপূজার ব্যাধি প্রতিটি বাড়িতে চার চারটি মনের রাজা তৈরি করেছে । বাপ মনের রাজা, মা মনের রাণী, ছেলেও রাজা, মেয়েও রাণী । এমতাবস্থায় বাড়ি-ঘরগুলোতে কিভাবে শান্তি-স্বস্থি থাকতে পারে? এই প্রবৃত্তিপূজার জীবন, যাকে সকলেই অর্জন করার জন্য লোভাতুর-একটি অগ্নিকু্খে পরিণত হয়ে গেছে, যেখানে প্রতিটি বাড়ির লোকজনও জুলছে, প্রতিটি রাষ্ট্রের নাগরিকরা পুড়ছে এবং পৃথিবীর গোটা মানব বসতি সে অগ্নিকুণ্ডে ঝলসে যাচ্ছে। [01019809910 ৮/৬45/.8117700119.001

— পৃষ্ঠা ৬৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।