যেতে পারে । দ্বিতীয় প্রকার জীবন হচ্ছে, এমন মানুষের জীবন যিনি একথা বিশ্বাস করেন যে, তাকে কেউ সৃষ্টি করেছেন এবং ওই সৃষ্টিকর্তাই তার জীবনের মালিক ও শাসক । তিনিই তার প্রয়োজন, সুযোগ-সুবিধা ও মঙ্গল সম্পর্কে সবচেয়ে বেশি অবগত । সেই সৃষ্টিকর্তার পক্ষ থেকে জীবন-যাপনের এমন কিছু নিয়ম-নীতি ও ধারা রয়েছে যার অনুসরণ করা অপরিহার্য প্রবৃত্তিপূজা সব সময় স্রষ্টার বন্দনা থেকে প্রাধান্য হিন্দুস্তানে 'মহাভারত' নামে অনেক বড় একটি এঁতিহাসিক ঘন্য হয়েছে। মহাভারতের এঁতিহাসিক বিবেচনা নিয়ে প্রশ্ন উথথাপন করার কোনো উদ্দেশ্য আমার নেই। কিন্ত এই পৃথিবীতে অন্য আরেকটি মহাভারতের সন্ধান পাওয়া যায় । এটি হিন্দুস্তানের প্রসিদ্ধ মহাভারত থেকেও প্রাচীন । এটা ওই ঘন্ব যা খোদাপ্রেম ও ্রবৃত্তিপূজার মাঝে সর্বদাই বিরাজমান । এ ঘ্বন্ব একক কোনো রাষ্ট্রে সীমাবদ্ধ নয় বরং এর অস্থিত্ব বাড়ি-ঘরেও পাওয়া যায় । এটি মূলত জীবনের দুটি ধারা যা সর্বদা একে অপরের ওপর বিজয়ী হওয়ার চেষ্টা করে আসছে । আল্লাহর প্রেরিত নবী-রাসূলেরা নিজ নিজ সময়ে প্রত্যেক স্থানে স্রষ্টার বন্দনার দাওয়াত দিয়ে এসেছেন । তাদের সফলতার যুগে সেই প্রকার জীবনেরই প্রাবল্য ছিল । কিন্তু প্রবৃত্তিপূজা স্থায়ীভাবে কখনও বিলুণ্ত হয়নি । বরং যখনই সুযোগ পেয়েছে, তখনই জীবনের ওপর আধিপত্য বিস্তার করেছে । দুর্ভাগ্য ক্রমে আমাদের যুগ সেই যুগ যে যুগে প্রবৃত্তিপূজা সম্পূর্ণরূপে জীবনের ওপর চেপে আছে । জীবনের প্রতিটি শাখা, প্রতিটি ময়দান তার গ্রাসে পরিণত হয়ে গেছে। বাড়ি-ঘরে প্রবৃত্তিপূজা, হাট-বাজারে প্রবৃত্তিপূজা, অফিস আদালতে প্রবৃত্তিপূজা, মিল-কারখানায় প্রবৃত্তিপূজা-যেন এটি এমন এক সমুদ্র যা গোটা স্থলভাগ প্রাবিত করে ফেলেছে এবং আমরা তাতে গলা পর্যস্ত ডুবে আছি। ্রবৃত্তিপূজা স্বতন্ত্র একটি ধর্ম বর্তমানে প্রবৃত্তিপূজা স্বতন্ত্র একটি ধর্মে পরিণত হয়েছে। না, শুধু এতটুকুই নয় বরং এর ধরণটা সব সময় এমনই হয়ে থাকে এবং এ ধর্মের অনুসারী সংখ্যা হয়ে থাকে বেশি | অন্য সকল ধর্মের তালিকায় এ নামের উল্লেখ করা হয় না। এ ধর্মের অনুসারীদের সংখ্যারও কোনো হিসাব-নিকাশ নেই । কিন্ত স্বস্থানে বাস্তবতা হচ্ছে, এটাই দুনিয়ার সবচেয়ে বড় ধর্ম । আর এর অনুসারীর সংখ্যাই সবচেয়ে বেশি পাওয়া যায় । আপনার কাছে বিভিন্ন ধর্মের অনুসারীদের একটা হিসাব আসে-শ্ষ্টান ধর্মের অনুসারীর সংখ্যা এত, ইসলামের অনুসারী এত এবং হিন্দু ধর্মের অনুসারী এত । তবে এদের সকলের মধ্য থেকেই একটি বড় সংখ্যা সেইসব লোকের যারা বলে আমি ধর্মের পরিচয়ে খৃষ্টান, হিন্দু অথবা মুসলমান । [01019809910% ৮/৬45%.8117700119.0017
— পৃষ্ঠা ৬৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।