রবৃত্তিপূজা বনাম আমি আজ আপনাদের সামনে মন খুলে কিছু কথা বলতে চাই । আর এমনভাবে স্রষ্টার ইবাদত বলতে চাই যেমন আমি আপনাদের প্রত্যেকের সঙ্গে পৃথক পৃথকভাবে বলছি । বাস্তবে যদি এটা সম্ভব হতো যে, প্রত্যেকের সঙ্গে পৃথক পৃথকভাবে মনের কথা বলতে পারতাম, তাহলে আমি নিঃসন্দেহে তা করতাম । যেন আপনারা এটা ভাষণ হিসেবে নয় বরং দরদী এক বন্ধুর হৃদয়ের ব্যথা মনে করে শোনেন । কিন্তু কী করব? এটা তো বাস্তবে সন্তব নয় । এটা যদি সম্ভব হতো তবে নির্বাচনী প্রার্থী অবশ্যই এটার ওপর আমল করতো । নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে তারা কোনো মিটিং-সমাবেশ করতো না। কারণ, নির্বাচনী সভায় যে কথাগুলো বলা হয় সেগুলো নিভৃতে গিয়ে কাউকে বলাটাই অধিক ফলপ্রসূ ও যুক্তিযুক্ত । অর্থাৎ নিজের গুণকীর্তন করা, নিজের যোগ্যতা প্রকাশ করা এবং নিজের শানে নিজেই কাব্য রচনা করার মতো কাজ তারা করে । এজন্য আমি আপনাদের সামনে এতটুকুই প্রার্থনা করতে পারি যে, অনুগ্রহ করে আমার নিবেদনগুলোকে আপনারা কোনো মঞ্চের বক্তৃতা মনে না করে হৃদয়ঝরা কথা মনে করে শুনবেন । নাকি আল্লাহপ্রেম দুনিয়ার জীবন-যাপনের বহু পথ ও বিচিত্র ধারা রয়েছে । মনে করা হয় জীবন ৰর্ণিল ও বহু ভাগে বিভাজ্য । প্রাচ্যের জীবন, পাশ্চাত্যের জীবন, আধুনিক জীবনধারা, প্রাচীন জীবনবোধ ইত্যাদি ইত্যাদি । কিন্ত বাস্তবে জীবনের মৌলিক প্রকার মাত্র দুটি-এক.রিপু ও প্রবৃত্তিপূজারী জীবন, দুই. আল্লাহপ্রেমী জীবন । অন্যান্য যত প্রকার আছে বিচিত্র নামে খ্যাত-এর সবগুলোই এ দু'প্রকারের শাখা-প্রশাখা ৷ | প্রথম প্রকার জীবন হচ্ছে, মানুষ নিজেকে নিজে লাগামহীন উট মনে করে জীবন যাপন করে এবং মনে যা আসে তাই করে বসে | এটাকে মনচাহি জীবনও বলা [01019809910 ৮/৬45/.8117700119.001
— পৃষ্ঠা ৬৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।