মার কাছে এ তাফসীরগরস্থটি সংগৃহিত রয়েছে তিনি বিরাট এক নেয়ামত অর্জন করেছেন । আরবের জাহেলী যুগের আচরণ, তাদের ধর্ম বিশ্বাস, জীবনাচার এবং কুরআনে পাকের পরিবেশ-পারিপার্িকতা জানার জন্য এর চেয়ে উপযোগী কোনো সংকলন নেই । বিরল এক তাফসীরগ্রস্থ এ ব্যাপারে আমার বক্তব্য অসম্পূর্ণ ও অসার হয়ে যাবে ষদি একটি কিতাবের কথা উন্লেখ না করি | কিতাবটি যদিও খুব বড় নয় তবে কুরআন বুঝার জন্য একটি আদর্শ কিতাব । তাফসীরের ছাত্রদের জন্য একটি অমূল্য উপহার । হয়ত অনেক পাঠকের মাথায় কিতাবটির পরিচয় এসে গেছে । সেটি হচ্ছে হযরত শাহ আব্দুল কাদের রহ. এর তরজমাতুল কুরআন । এর মূল্যায়ন ওই লোকদের কাছে হবে যারা তাফসীর শাস্ত্রের বিস্তারিত ও উচ্চতর বিষয়ে অধ্যয়ন করেছেন, যাদের কাছে কুরআনের কঠিন স্থানসমূহের জ্ঞান আছে । উপরস্ত্র এটাও জানা আছে যে, তাফসীরকারকদের কুরআন মজীদের মর্যার্থ ও এর কিছু শব্দের ব্যাখ্যা-বিশ্েষণের ক্ষেত্রে কী কী সমস্যার সম্মুবীন হতে হয় । এগুলো সম্পর্কে সম্যক জ্ঞাত হওয়ার পর যখন শাহ সাহেবের তরজমা পড়বে তখন সে অনুমান করতে পারবে, তিনি কত সফলতার সঙ্গে সব সমস্যার সমাধান করেছেন । আর কুরআনে কারীমের সমার্থক হিসেবে কী ধরনের উর্দূ শব্দ চয়ন করেছেন । অনেক সময় মনে হয় এগুলো একদম ইলহামী । এর উদাহরণ হিসেবে মাত্র একটি আয়াত পেশ করব । সূরা শূরার একটি আয়াত আছে “কালু বিইজ্জাতি ফিরআউনা ইন্না লা নাহনুল গালিবীন।' আরবীতে ইজ্জত শব্দটি শুধু বিজয়ীরও সমার্থক না আবার শুধু আভিজাত্যেরও সমার্থক না । এখানে এই দুটি শব্দ মিলেও এর মর্মীর্থ আদায় করতে পারে না । আল্লামা যমখশরী রহ. এর মতো অনন্য ও প্রাজ্ঞ আদীবের দ্বারাও এর একক সমার্থক কোনো শব্দ বের করা সম্ভব হয়নি । হযরত শাহ সাহেব রহ. এ শব্দটির যে তরজমা করেছেন তাতে এর মূল স্পিরিট এসেছে । তিনি তরজমা করেছেন 'এবং বলুন, ফেরআউনের সৌভাগ্য থেকে আমিই শক্তিশালী” ৷ এটাই এই আয়াতের সঠিক অর্থ | তার পরে যারাই এই আয়াতের তরজমা করেছেন, তারাই শাহ সাহেবের কৃত অর্থের অনুসরণ করেছেন । এটি একটি মাত্র উদাহরণ । শাহ সাহেবের তরজমায় এমন অনেক তীক্ষ ও মূল্যবান বিষয় পাওয়া যায় । আমাদের উস্তাদ মাওলানা হায়দার হাসান খান রহ. বলতেন, মাজাহেরুল উল্ম সাহারানপুরের প্রতিষ্ঠাতা মাওলানা মাজহার হাসান নানুতবী রহ. সকল তাফসীর পড়ানোর পরে শাহ সাহেবের তরজমা পড়াতেন । [01019809910% ৮/৬45/.8117700119.001
— পৃষ্ঠা ৬১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।