Mawlana Abul Hasan Ali Nadawi (rah) Book Collection in Bengali — Notun Dawat (Almodina com)
/ ১২৭
📝 লেখা 📖 পিডিএফ

৪৪৯৯ ০৭৩কক ৯৯০৪৯ ৬০৪০ শত৬৪০৯ ৪৩৯৩৯ ৪ ৪৪৯৪৬৪৩৮৯৪৯ ৯৬৯ সক ৪ জজ তর জর ৮৯৯৪ ৪$ ৮৯৯৪৩ ৪৭ ৯৪৩৪৪ ৪৪৮৪৪ ৯৪ তক ৪৪৪২৪৯৪৩৯৮৯ তক ৪৮০৫ ৭৪৪ ০৪৪২ ৮৪৯৯ ৪০০৩৪০৪৪ ৪৯৯৩ ক৮৮০৮০৮৯৪৮০৩ সময় একজন অপেক্ষাকৃত কম মেধাসম্পন্ন লোকেরও এমন কোনো সন্দেহ সৃষ্টি হতে পারে যা কোনো মেধাবী লোকেরও হয় না। সে এ ধরনের জিজ্ঞাসা এড়িয়ে চলে যেতে পারে । আমার অনেক প্রশ্ন ও সন্দেহ প্রসিদ্ধ তাফসীরসমূহে নিরসন করতে পারিনি । কোনো হাশিয়া (টিকা) অথবা অজ্ঞাত কোনো তাফসীর থেকে তা নিরসন করতে পেরেছি । এ বিষয়ে ব্যাখ্যা করলে কলেবর বেড়ে যাবে। দারুল উলৃম নদওয়াতুল ওলামায় কুরআন মজীদের দরসের দায়িত্ব যখন এই অধমের কাধে পড়ল তখন গভীরভাবে তাফসীর মুতালায়া করার সুযোগ হয় । ওই সময় জ্লাল্লামা আলুসী রহ. এর তাফসীরে রূহুল মাআনী থেকে বিশেষ সাহায্য পেয়েছি । এটা অভিজ্ঞতা হলো যে, তাফসীরে কাবীরের ব্যাপারে আমাদের নতুন প্রজন্মের মধ্যে যে খারাপ ধারণা রয়েছে, এমনকি বলা হয়ে থাকে “তাফসীরে কাবীর আর যাই হোক তাফসীর নয়' মূলত এই তাফসীরগ্রস্থটি কোনোক্রমেই এ ধরনের অবজ্ঞার উপযুক্ত নয়। অতিরিক্ত জিনিস অনেক থাকলেও কাজের বিষয়ও অনেক আছে । এর মধ্যে এমন এমন বিষয়সমূহ বিদ্যমান যা সাধারণ কিতাবসমূহে পাওয়া যায় না। শিক্ষকতার ওই সময়ে যদিও মাঝে মাঝে অন্যান্য ভাফসীরগ্রস্থও দেখার সুযোগ হয়েছে, যেমন আবুল হাইয়ান রহ. এর “আল বাহ্‌রুল মুহীত'; তবে এর বিশেষ কোনো প্রভাব পড়েনি | আল্লামা রশীদ রেজা রহ. এর তাফসীর "আল মানার'ও একটি উপকারী তাফসীর | বিশেষত আধুনিক বিষয়াবলী সম্পর্কে এতে বড় ধরনের সাহায্য পাওয়া যায় । দরসদানের ক্ষেত্রে 'জুমাল' তাফসীরটিও বেশ ভাল । ইযাযুল কুরআন দ্বারাও উপকৃত হয়েছি । অমূল্য তাফসীর্রস্থ ওই সময় পর্যস্ত আল্লামা আবুল মজীদ দরিয়াবাদীর তাফসীরে মাজেদী বের হয়নি । ইংরেজিতে এর হাশিয়া লেখা হচ্ছিল । আমার অনেক প্রশ্ন যেগুলো প্রাটান ইতিহাস ও অন্যান্য ধর্মসংশিষ্ট ছিল, এর সমাধানের জন্য আমাকে কখনো কখনো দরিয়াবাদ যেতে হতো । অনেক অজানা বিষয় জানতে পারতাম । বর্তমানে এসব বিষয় তাফসীরে মাজেদীতে বিদ্যমান । কুরআনে পাকের তালেবে ইলমদের জন্য এ তাফসীরগ্র্থটি মুতালায়া করা খুবই জরুরী | বিশেষত ওই লোকদের জন্য যারা বিষয়বস্তরর গভীরে প্রবেশ করার সময় থাকে না। দরসদানের কাল অতিবাহিত হওয়ার পর যখন অনেক প্রয়োজনে তাফসীরে তাবারী দেখার সুযোগ হয়েছে তখন আমার চক্ষু খুলে গেছে এবং মনে হয়েছে এটি শুধু তাফসীরই নয় বরং ইতিহাস ও সাহিত্যেরও একটি বিশাল ভাণ্ডার, [01019809910% ৮/৬45/.8117700119.001

— পৃষ্ঠা ৬০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।