৬০ নতুন দাওয়াত নতুন পয়গাম এটা আমার ভালভাবেই নজরে ভাসতে থাকল যে, এই বিস্ময়কর কিতাবের মধ্যে জাতি, গোত্র ও ব্যক্তিসমূহের ওপর আলোকপাত এবং তাদের উত্ান- পতনের কারণ ও দর্শন বিদ্যমান । নিজের সীমাবদ্ধতা ও স্বল্প জ্ঞানের কারণে যেহেতু জাতিসমূহের ইতিহাসের ওপর নজর ছিল না এবং জানার পরিধি সীমিত ছিল এজন্য নিজের বংশ এবং পরিচিত গণ্ডির ভেতরে যাচাই করে কুরআনে কারীমের সত্যতা স্পষ্ট হয়নি । তবে ওই সময়ও আমি সূরা মায়েদা, সূরা আনআম এবং সূরা আরাফ অত্যন্ত গুরুত্বের সঙ্গে আগ্রহভরে পড়তাম । অদৃশ্যের মদদ আমার শিক্ষাজীবনের একটি বিস্ময়কর মুহূর্ত যাকে আমি শুধু শুভ মুহূর্ত হিসেবেই নয় বরং অদৃশ্যের মদদপুষ্ট বলে থাকি, আমি প্রত্যেক বিষয়ের জ্ঞান পৃথক পৃথকভাবে অর্জন করেছি। মিশ্রিত সিলেবাস পড়ার সুযোগ আমার হয়নি । আমাদের প্রাজ্ঞ ও দৃরদৃষ্টিসম্পন্ন উত্তাদ আল্লামা খলীল আরব রহ. সর্বপ্রথম আমাকে আরবী সাহিত্যের পূর্ণাঙ্গ পাঠদান করেন । সুতরাং লাগাতার তিন বছর আরৰী ভাষার প্রাথমিক পাঠ্য নাহজুল বালাগা, হামাসা এবং দালায়েলুল এজাজ ইত্যাদি কিতাব পড়তে থাকি । বিষয়পারদর্শী উত্তাদের সোহবত্তের ফায়েজ এবং আরবী সাহিত্যের সঙ্গে দিবানিশি সম্পর্ক রাখার কারণে আরবী ভাষা ও সাহিত্যের সঙ্গে এমন গভীর সম্পর্ক স্থাপিত হয়ে গেল যে, এর ভাল-মন্দের পরখ করা এবং তা পাঠের সুখ্যতা অনুভূত হতে থাকল । তীক্ষ থেকে তীক্ষ কথা বুঝতেও কোনো দলীলের প্রয়োজন রইল না । এর ফলে কুরআন মজীদের অলংকারসৌন্দর্য পরখ করার যোগ্যতা হাসিল হয়ে গেল। কোনো উপকরণের দ্বারস্থ হওয়া ছাড়াই স্বতঃসিদ্ধতাবে তা অর্জন হয় । কুরআনের প্রতিটি শব্দ ডাক দিয়ে বলছে, এটি আল্লাহর কালাম, সমস্ত দুনিয়ার অস্বীকৃতি এবং সন্দেহও এতে বিন্দু পরিমাণ প্রভাব ফেলতে পারবে না । আরবী ভাষা ও সাহিত্যের সঙ্গে সম্পর্কের এই ফায়েজ সামান্য কোনো বিষয় নয় । এর দ্বারাই কুরআনের প্রতি প্রবল ঝৌক সৃষ্টি হয়েছে এবং কুরআনকে সমস্ত আরবী সাহিত্যে শ্রেষ্ঠ ও অনন্য ভাণ্তার মনে হয়েছে৷ এই অপার্থিব ফয়েজ ও বরকতের জন্য আমি আমার মুহতারাম উস্তাদ এবং আমার মুরববী ও বড় ভাইয়ের কৃতজ্ঞতার ডোরে আবদ্ধ থাকব । আমার অনুভূতি আমার মতে আমাদের দীনী মাদরাসাসমূহে যেভাবে আরবী ভাষা ও সাহিত্যের শিক্ষা দেয়া হয় এর দ্বারা তেমন কোনো ফায়দা হাসিল হয় না। ভাষার প্রতি ঝৌক সৃষ্টি করতে এবং ভাষার সৌরভে মোহিত হওয়ার ক্ষেত্রে পুরনো [01019809910% ৮/৬45%.8117700119.001
— পৃষ্ঠা ৫৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।