বিশেষ করুণা যে, তিনি আমাকে এক্ূপ বিশুদ্ধ আকীদার এক বুমুর্গের কাছে পড়ার তাওফীক দান করেছেন । সুরা যুমার যাতে-তাওহীদের সুস্পষ্ট ও জোরালো শিক্ষা রয়েছে-তার কাছে খুই প্রিয় ও নির্বাচিত সুরা ছিল । আমরা যখন আরবীতে কিছুটা পাঙ্গমতা অর্জন করলাম তখন তিনি আমাদেরকে এই সূরার দরস দেন । এরপর সুরা মুমিন ও সূরা শুরার দরস দেন । নির্দিষ্ট কিছু রুকুর ব্যাপারেও তার বিশেষ দুর্বলগা ও মহব্বত ছিল, যা তিনি খুবই উ্সাহের সঙ্গে তেলাওয়াত করতেন । এর মধ্যে একটি হচ্ছে সূরা আলে ইমরানের শেষ রুকু ইন্না ফি খালকিস সামাওয়াতি' ঘার ব্যাপারে হাদীস শরীফে বর্ণিত হয়েছে, নবী করীম সা. যখন শেষ রাতে তাহাজ্জদের জন্য উঠতেন তখন নামাযের পূর্বে এই আয়াতসমূহ তেলাওয়াত করতেন । এছাড়া সূরা ফুরকানের শেষ রুকু “ওয়া ইবাদুর রাহমানিল্রাধিনা' এর কথা মনে আছে। শায়খ খলীল বিন আরব রহ. এর মোহনীয় কণ্ঠ এখনও যেন কানে গুঞ্জারিত হচ্ছে । তার থেকে শুনতে শুনতে আমারও এই রুকুসমূহ ভালোভাবে মুখস্থ হয়ে যায় । আর এভাবেই কুরআন মজীদের প্রতি আমার ঝৌক ও সম্পর্ক সৃষ্টি হয় । কুরআন মানবতার দর্পন যখন আরবীতে যোগ্যতা সৃষ্টি হলো তখন তেলাওয়াতেও মন বসতে লাগল । এ সময় আমাদের বংশে এমন কিছু অবস্থার সৃষ্টি হলো যা স্বয়ংক্রিয়ভাবে কুরআন মজীদের তাফসীর হয়ে যেত । আর এটা স্পষ্ট হয়ে যেত যে, আল্লাহ তাআলার ্রজ্ঞাপূর্ণ নেযামসমূহ পূর্ণাঙ্গ ও অদ্বিতীয় । জাতিসমূহের উত্থান-পতনের ক্ষেত্রে তার চাওয়া ও কুদরতি ইশারা খুবই কার্যকর । আর “আল্লাহ কোন জাতির ভাগ্য পরিবর্তন করেন না যতক্ষণ সে জাতি নিজের ভাগ্য নিজেরা পরিবর্তন না করে'-একথা একটি চিরস্তন সত্য । ওই সময় কুরআন মজীদের তেলাওয়াতে এটা স্পষ্টভাবে অনুভূত হতে থাকল যে, এটি একটি জীবন্ত কিতাব | জীবিত মানুষের ঘটনা ও কাহিনীই এতে বিবৃত হয়েছে। জীবনের একটি সুস্পষ্ট মানচিত্র এতে এঁকে দেয়া হয়েছে, যাতে প্রত্যেকে তাদের নিজ নিজ ঠিকানা খুঁজে পেতে পারে । সূরা আম্দিয়ার আয়াত 'লাকাদ আনযালনা ইলাইকুম কিতাবান ফিহি যিকরুকুম' এর বিভিন্ন তাফসীর রয়েছে । তনুধ্যে একটি তাফসীর হচ্ছে 'ফিহি হাদীসুকুম'(এতে তোমাদের আলোচনা রয়েছে) । এর ওপর ভিত্তি করেই প্রখ্যাত তাবেয়ী হযরত আহনাফ ইবনে কায়স রহ. একদিন এ আয়াত শুনে কুরআন শরীফ চাইলেন এবং বললেন, কুরআন শরীফ আন, আমি দেখিয়ে দেব কোন আয়াতে আমার ব্যাপারে আলোচনা করা হয়েছে । কয়েক পৃষ্ঠা উল্টিয়ে এক স্থানে গিয়ে তিনি থেমে গেলেন এবং বলতে লাগলেন, আমার আলোচনা আমি পেয়ে গেছি । সে আয়াতটি ছিল “ওয়া আখারুনা'তারাফু বিযুনুবিহিম...' (তওবা-১০২) [01919809910% ৮/৬45/.8117700119.001
— পৃষ্ঠা ৫৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।