ক সমাজে কুরআন শিক্ষার স্বাভাবিক পদ্ধতিইে আমি নাজেরা পড়া শুরু করি। দেখে দেখে ভালোভাবে পড়তে পারার পর থেকে তেলাওয়াত করি । তবে বুযুর্গানে দীনের তাগিদ থাকা সন্ত্রেও নিয়মিত তা করতে পারি না । যখন আমার আরবী শিক্ষার সূচনা হয় এবং আরবী কিছু কিছু বুঝি তখই কুরআন মজীদের আয়াতের অর্থ মোটামুটি বুঝতে পারি । আমার উস্তাদ শায়খ খলীল ইবনে মুহাম্মদ আরব রহ. কুরআন মজীদের ক্ষেত্রে অগাধ জ্ঞান রাখতেন । অধিকাংশ সময় তিনি আমাদের মসজিদে ফজরের নামায পড়াতেন । তার বংশীয় সম্পর্ক আরবের ওই গোত্রের সঙ্গে ছিল, যে গোত্রের ব্যাপারে হাদীসে ইরশাদ হয়েছে, “তোমাদের কাছে যখন ইয়ামেনবাসী আসবে তখন দেখবে তাদের অস্তর স্বচ্ছ ও কোমল ।' আল্লাহ তাআলা তাকে একটি কোমল হৃদয় দান করেছিলেন । কুরআন মজীদ তেলাওয়াতের সময় তিনি নিজেকে নিয়ন্ত্রিত রাখতে পারতেন না, নিজের অজান্তেই দু'চোখ বেয়ে অশ্রু ঝরতে থাকতো । গলার স্বর পরিবর্তন হয়ে যেতো, ভেতব্রের বিরাজমান আবেগ ও উচ্ছ্বাসের তাড়নায় অত্যন্ত মমস্পর্শা ধ্বনির প্রকাশ ঘটতো । আমার ভালভাবে স্মরণ আছে, ফজরের নামাযে তিনি শেষ পারার কোনো বড় সূরা শুরু করতেন কিন্তু ভাবের অতিক্রয়া এবং কান্নার মাত্রা বেড়ে যাওয়ার কারণে তা শেষ করার সুযোগ খুব কমই পেয়েছেন । শ্রোতাদের আফসোস থেকেই যেতো যে, তারা পুরো সুরা শুনতে পারছে না। সুযোগ্য উত্তাদ আমার কুরআন শিক্ষার সূচনাও মুহতারাম ওই উস্তাদের কাছে হয় । তাওহীদের ব্যাপারে তিনি আপসহীন ও আকীদার ব্যাপারে খুই পরিষ্কার ও স্বচ্ছ ছিলেন । ছাত্রদেরকেও তিনি আকীদার ক্ষেত্রে তার মতো বানাতে চাইতেন । আল্লাহ তাআলার [01019809910% ৮/৬45/.8117700119.0017
— পৃষ্ঠা ৫৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।