ক্ষেত্রে প্রস্তুতি গ্রহণের কোনো ভাবনাও নেই । সত্যি করে জিজ্ঞেস করলে বলতে হবে, এ বিষয়ে প্রস্তুতির প্রচেষ্টাও যে দু'একটা হচ্ছে তাতেও যথার্থ পথটি বেছে নেয়া হচ্ছে না। এর পথ শুধুমাত্র একটিই, তা হলো-আবারো বিশ্বাস জন্মানো । মানুষকে মানুষ বানানো ছাড়া অপরাধ বন্ধ হতে পারে না। আপনি একটি ঠোরাপথ বন্ধ করবেন তো দশটি চোরাপথ খুলে যাবে । আফসোসের বিষয় হচ্ছে, এই মৌলিক কাজের প্রতি যাদের মনোযোগ দেয়া প্রয়োজন, যাদের মমোযোগে প্রভাব পড়ে, অন্য সমস্যার কারণে তারা সুযোগ পায় না । তারা যদি এদিকে মনোযোগ দিতেন তাহলে এর ফলে সমগ্র জীবনাচারেই তার প্রভাব ছড়িয়ে পড়তো এবং যেসব সমস্যা থেকে নিম্কৃতির জন্য ভিন্ন ভিন্ন প্রচেষ্টা চালানোর পরও আশাব্যঞজ্ক কোনো ফলাফল দেখা যাচ্ছে না, সে সব রহস্য- সমস্যা থেকেও সকলের উত্তরণ ঘটতো এব নিষ্কৃতি মিলতো । আমাদের উদ্যোগ ও প্রয়াস আমরা যখন দেখলাম, বিশাল এই দেশে কেউ ঘোষকের ভূমিকা পালন করছেন না, কেউ এটাকে জীবনের লক্ষ্য ও উদ্দেশ্যরূপে গ্রহণ করছেন না, তখন আমরা কয়েকজন নিঃস্ব সঙ্গী এ আহবানের জন্য নিজেদের ঘর ছেড়ে এসেছি । আমরা আপনাদের শহরে এসেছি । আপনারা আমাদেরকে গ্রহণ করেছেন এবং অত্যস্ত আগ্রহ ও ধৈর্যের সঙ্গে আমাদের কথা শুনেছেন । এজন্য আমরা কৃতজ্ঞ। আমাদের দারুণ উৎসাহ জেগেছে । আমরা এ ময়দানে নেমেছি, মানবতার বিস্তৃত বসতিতে অবশ্যই কিছু জীবন্ত প্রাণের সন্ধান মিলবে । পৃথিবীর সকল কাজ এ ধরনের মানুষের অস্তিত্রে বিশ্বাস এবং প্রাণ সজীবতার ওপর নির্ভর করেই করা হয়েছে । বিশাল এই সম্মেলনে আমাদের প্রত্যাশা, অনেকগুলো অন্তর আমাদের এ কথাকে গ্রহণ করবে । আমরা এটাও প্রত্যাশা করি যে, যারা আমাদের একথা শুনেছে তারা নিজেদেরকে এ ধরনের ব্যক্তিরূপে গড়ে তোলার চেষ্টা করবে, আজকের পৃথিবীতে এ ধরনের ব্যক্তির বড়ই প্রয়োজন, যে ধরনের ব্যক্তির অভাবে জীবন তার নির্ধারিত ছকে চলতে পারছে না। [01019809910% ৮/৬45%.8117700119.001
— পৃষ্ঠা ৫৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।