Mawlana Abul Hasan Ali Nadawi (rah) Book Collection in Bengali — Notun Dawat (Almodina com)
/ ১২৭
📝 লেখা 📖 পিডিএফ

৫৪ নতুন দাওয়াত নতুন পয়গাম মানবিক গুণাবলী ও নৈতিকতা জন্মানোর প্রতি অন্যায় উদাসীনতা প্রদর্শন করছে। এ কাজকে মনে করা হচ্ছে সবচেয়ে গুরুত্বহীন | মেশিন বানানোর কত কারখানা আছে, কাগজ ও কাপড় তৈরির কত মিল আছে । কিন্ত প্রকৃত মানুষ বানানোর জন্য কি কোনো একটি প্রতিষ্ঠান ও প্রশিক্ষণাগার আছে? আপনি বলবেন-এসব বিদ্যাপীঠ, কলেজ ও ইউনিভার্সিটি এগুলো? কিন্তু বেয়াদবী মাফ করবেন, সেখানে মানবতা পুনর্গঠন এবং ব্যক্তির পরিপূর্ণতার প্রতি কতটুকু মনোযোগ দেয়া হয়? ইউরোপ ও আমেরিকা কত বিশাল ব্যয় ও আয়োজন করে এটম বোমা তৈরি করল । যদি এর পরিবর্তে একজন পরিপূর্ণ মানুষ তৈরি করতো, তাহলে পৃথিবীর কতই নান্উপকার হতো! কিন্তু এদিকে কারো খেয়াল যায় না। আমাদের গাফিলতির জের আমাদের ভারত উপমহাদেশে অতীতে বহু কালজয়ী ব্যক্তিত্বের জন হয়েছে । কিন্তু শতাব্দীকাল যাবত এদিকটি উপেক্ষিত থেকে যাচ্ছে । আমাদের বলতে হচ্ছে, মুসলমানরাও তাদের শাসনামলে এ গুরুত্ৃপূর্ণ দায়িত্ব পালনে অবহেলা করেছেন । তাদের শাসনকাল যদি খেলাফতে রাশেদার আদর্শে হতো এবং তারা যদি এতদ অঞ্চলের শাসক ও পরিচালক হওয়ার চেয়েও অধিক হতেন এদেশের নৈতিকতার শিক্ষক ও পৃষ্ঠপোষক, তাহলে আজ দেশের নৈতিক অবস্থা এমন হতো না এবং তাদেরকেও এদেশের শাসন ক্ষমতা থেকে অব্যাহতি দেয়া হতো না। এরপর ইংরেজ এসেছে . তাদের শাসনটা ছিল স্পঞ্জের মতো, যার কাজ, হলো গঙ্গার পাড় থেকে সম্পদ চুষে চুষে টেমসের পাড়ে নিয়ে ভিড়ানো । তাদের আমলে এ দেশের নৈতিক অধঃপতন কোথায় থেকে কোথায় গিয়ে ঠেকেছে তার কোনো ইয়ত্তা নেই। বর্তমানে আমরা স্বাধীনতা লাভ করেছি । আমাদের উচিত ছিল, সর্বপ্রথম ওই মৌলিক বিষয়টির প্রতি নজর দেয়া । ভেবে দেখা উচিত, এদেশ কি একদিন স্বাধীন ছিল না? এরপর আবার স্বাধীনতার দৌলত থেকে কেন বঞ্চিত হয়েছিল? নিজেদের নৈতিক অধঃপতন ও নৈতিক স্মলনের জন্যই তো! কিন্তু আফসোস! সড়ক আর বিদ্যুতের প্রতি যতটুকু মনোযোগ দেয়া হচ্ছে এতটুকু মনোযোগও এই মৌলিক বিষয়টির প্রতি নেই। প্রতিটি সংক্কারমূলক কাজের ভিত্তি “আশ্রয়দান' ও “ভূদান' আন্দোলনের যথেষ্ট মুল্যায়ন আমরা করে থাকি । কিন্তু আমরা তো এ বিষয়টি গোপন করতে পারি না যে, এরও পূর্বে করণীয় ছিল নৈতিক সংশোধন ও বিশুদ্ধ অনুভূতির জাগরণ । আমরা ইতিহাস পাঠে জানতে পারি অনেক প্রাচীন যুগে ভূসম্পত্তি বাধ্য-বাধকতার ভিত্তিতে বন্টন করা হতো । কোনো কোনো যুগ তো এমনও অতিবাহিত হয়েছে, যে যুগে বাতাস ও পানির [010198099 10% ৮/৬45/.8117700119.0017

— পৃষ্ঠা ৫২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।