Mawlana Abul Hasan Ali Nadawi (rah) Book Collection in Bengali — Notun Dawat (Almodina com)
/ ১২৭
📝 লেখা 📖 পিডিএফ

এবার আমি বলছি ভুলটি কী এবং কোথায় হচ্ছে? বর্তমানে পৃথিবীতে বড় বড় সংগঠন গড়ে উঠছে। সাম্প্রতিক সময়ে সংঘবদ্ধতার প্রতি বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে। প্রতিটি কাজই করা হচ্ছে সংঘবদ্ধতা ও সার্বজনীনভাবে | এই সং্ঘবদ্ধত একটি আকর্ষণীয় ও প্রগতিশীল প্রেরণা । কিন্তু ব্যক্তি ও তার যোগ্যতা সকল কাজ ও সংগঠনের ভিত্তি । এর গুরুত্ব ও প্রয়োজন সম্পর্কে কোনো যুগেই অস্বীকার করা সম্ভব নয় । বর্তমানকালের বিপজ্জনক ভুলটি হচ্ছে, ব্যক্তির গুরুত্ব এবং তার চরিত্র ও যোগ্যতার প্রতি কোনো নজর দেয়া হচ্ছে না। ইমারত নির্মাণ করা হচ্ছে কিন্তু যে ইট দ্বারা তা নির্মিত হচ্ছে, সে ইট কেউ দেখছে না। যদি কেউ প্রশ্ন করে বসে, প্রাসাদের ইটগুলো কেমন? তাহলে উত্তর দেয়া হচ্ছে ইটগুলো দুর্বল ও ক্রটিযুক্তঃ কিন্তু প্রাসাদটি হয়েছে খুব মজবুত ও উন্নত । আমাদের বিষয়টি বুঝে আসে না যে, শ খানেক ক্রটিযুক্ত জিনিস মিলে একটি সুস্থ ও সুন্দর সমষ্টি কিভাবে তৈরি হতে পারে? অধিকসংখ্যক ক্রটি যখন একটি অপরটির সঙ্গে মিলে মিশে একাকার হয়ে যায়, তখন কি অলৌকিকভাবে সেখান থেকে উত্তম কিছুর প্রকাশ ঘটে? শত শত অপরাধী ও অত্যাচারী এক সঙ্গে মিলে গেলে কি কোনো ন্যায়পরায়ন গোষ্ঠী কিংবা একটি ন্যায়ভিত্তিক প্রতিষ্ঠানের জন্ম হতে পারে? আমরা তো জানি, ফলাফল সব সময় সূচনার অনুগামী হয় এবং সমষ্টি হয় তার প্রতিটি এককের বৈশিষ্ট্যের প্রতিনিধি ও পরিচায়ক । আপনি বিশুদ্ধ দীড়িপাল্লা অনুসন্ধান করেছেন । কিন্তু যতক্ষণ পর্যস্ত না তার পাথরটি বিশুদ্ধ হবে, ততক্ষণ পর্যস্ত দীড়িপাল্লা থাকবে অশুদ্ধ ও ক্রটিযুক্ত ৷ এটা কেমন যুক্তি ও দর্শন যে, ব্যক্তি গঠনের কোনো চিন্তা নেই অথচ একটি উত্তম সমষ্টি ও দলের প্রত্যাশা করা হচ্ছে । অন্যায় উদাসীনতা বর্তমানে স্কুল-কলেজ, গবেষণা প্রতিষ্ঠান, পর্যবেক্ষণাগার, বিনোদন কেন্দ্রগুলোতে মানব জীবনের সকল বাস্তব ও কাল্পনিক প্রয়োজন পূরণ করার আয়োজন হচ্ছে। কিন্তু ওই মানুষগুলোকে মানুষরূপে তৈরি করার আয়োজন নিয়ে কোনো চিনস্তা- ভাবনা করা হচ্ছে না । তাহলে কি এসব আয়োজন ওই সকল লোকের জন্য যারা সাপ-বিচ্ছু হয়ে জীবন অতিবাহিত করবে, যাদের মাকসাদে জিন্দেগী অহমিকা ও বিলাসিতা ছাড়া আর কিছু নয়। এ যুগের মানুষেরা অত্যাচার ও অপরাধ সংগঠিতভাবে করে চলেছে এবং এক্ষেত্রে তারা হিংস্র জীব-জন্তর চেয়েও বহুদূর এগিয়ে গেছে। সাপ-বিচ্ছু ও বনের বাঘ-সিংহ কি কখনো সংঘবদ্ধ ও সংগঠিতভাবে মানুষের ওপর হামলা চালিয়েছে? কিন্তু মানুষ তার মতো মানুষকে বিনাশ করার জন্য সংগঠন ও প্রতিষ্ঠান করছে এবং সমস্ত দুনিয়া ধ্বংস করার পরিকল্পনা প্রণয়ন করছে। বর্তমানে ব্যক্তির প্রশিক্ষণ, তার চরিত্র গঠন এবং [01019809910% ৮/৬45/.8117700119.001

— পৃষ্ঠা ৫১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।