Mawlana Abul Hasan Ali Nadawi (rah) Book Collection in Bengali — Notun Dawat (Almodina com)
/ ১২৭
📝 লেখা 📖 পিডিএফ

গীবন ঠিনে সবাই জানেন, আমাদের সমাজ ও " ব্যক্তির গুরুত্ব বর্তমান জীবন পদ্ধতিতে কোনো না কোনো ক্রটি অথবা অপূর্ণতা রয়েছে, যার ফলে জীবনের অবকাঠামো সঠিকভাবে বসছে না। একটি ক্রটি দূর করলে আরও চারটি ক্রটির জন্ম দিচ্ছে । আজকের পৃথিবীর বড় বড় রাষ্ট্রও এ ক্রটির অনুযোগকারী । তারা অনুমান করতে শুরু করেছে, মূল ভিত্তিতে কোনো ত্রুটি রয়েছে। কিন্তু তারা তাদের ভেতরগত জটিল সমস্যাগুলো থেকেই নিম্কৃতি পাচ্ছে না। আমরা তাদের এই সমস্যা ও তা থেকে নিষ্কৃতি পাওয়ার প্রয়োজনীয়তার কথা অস্বীকার করছি না । কিন্তু এসব সমস্যা ও বিষয়ের চেয়ে গুরুত্ৃপূর্ণ হচ্ছে মানবতা ও মনুষ্যত্বের বিবেচনা | কারণ আমাদের প্রথম ও প্রধান পরিচিতি মানুষ হিসেবেই । আর এসব সমস্যা আসে পরবর্তী পর্যায়ে । যাদের হাতে জীবনের বাগডোর, তারা জীবনের গাড়ি এতই দ্রুত চালাচ্ছে যে, এক মিনিটের জন্যও তা থামিয়ে ক্রুটি অনুসন্ধান করতে তারা প্রস্তুত নয় ৷ তারা এটা দেখতে চাচ্ছে না যে, তারা সঠিক পথে চলছে নাকি ভুল পথে চলছে । আর এ ক্রটির ফলে এই গাড়ির যাত্রী কিংবা আগামী প্রজন্মের জন্য ধরনের সমূহ বিপদ সৃষ্টি হতে যাচ্ছে । বরং তাদের ভাবনা হলো সে গাড়ির চালক যেন তারাই হতে পারে । তারা প্রত্যেকেই পৃথক পৃথকভাবে পৃথিবীকে শুধুমাত্র এই আশ্বাসবাণী উৎকোচ হিসেবে দিচ্ছে যে, গাড়ির হেন্ডেল যদি তাদের হাতে থাকে, তাহলে সে দ্রুত থেকে দ্রুতগতিতে গাড়িকে চালিয়ে নিয়ে যাবে । আমেরিকা ও রাশিয়াসহ প্রত্যেকের দাবী এবং ওয়াদা হচ্ছে, যদি পৃথিবী নামক গাড়িটির চালক সে হতে পারে, তাহলে সে তা অন্যের চেয়েও দ্রুতগতিতে চালিয়ে নিয়ে যাবে । কিন্তু তাদের কেউ এই চলার লক্ষ্য ও গন্তব্য সম্পর্কে আলোচনা করছে না। [01919809910% ৮/৬45/.8117700119.001

— পৃষ্ঠা ৫০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।