Mawlana Abul Hasan Ali Nadawi (rah) Book Collection in Bengali — Notun Dawat (Almodina com)
/ ১২৭
📝 লেখা 📖 পিডিএফ

সাইয়েদ আবুল হাসান আলী নদভী রহ.-এর বিশিষ্ট খলিফা, বাংলাদেশে নদভী চিন্তাধারার সফল রূপকার, মাদরাসা দারুর রাশাদের প্রিন্সিপাল মাওলানা মুহাম্মাদ সালমান সাহেবের হযরত মাওলানা সাইয়েদ আবুল হাসান আলী নদভী রহ. অর্ধশতাব্দীরও বেশি সময় ধরে মুসলিম পুনর্জাগরণের ডাক দিয়ে গেছেন । শুধু ডাক দিয়েই তিনি ক্ষান্ত হননি বরং বাস্তব কর্মপন্থাও তিনি জাতির সামনে পেশ করেছেন । গড়েছেন নিজের হাতে এক বিশাল দরদী জনগোষ্ঠী । তার প্রতিটি বক্তৃতায়, প্রতিটি কর্মশালায় উম্মতের প্রতি তার দরদের এবং জ্বলনের এক বহিঃপ্রকাশ আমরা লক্ষ্য করেছি । তিনি ছিলেন এ উম্মতের একজন সত্যিকার অভিভাবক । যুগচ্যালেঞ্জ মোকাবেলায় নদভী রহ. উম্মতকে তৈরি হওয়ার উদাত্ত আহবান জানিয়েছেন । এক বক্তৃতায় তিনি বলেছেন, "আপনাদেরকে অবশ্যই সাহসের পরিচয় দিতে হবে এবং এগিয়ে আসতে হবে আগামী দিনের দায়িত্ব গ্রহণের জন্য । আপনাদের হাতে এখনও যতটুকু সময় আছে সেটাকে প্রস্তুতির কাজে ব্যয় করুন । সময়ের নাযুকতা এবং দায়িত্বের গুরুত্ব উপলব্ধি করুন এবং নিজেকে মূল্যবান ও ফলবানরূপে তৈরি করুন, যাতে আগামী দিনে কর্মের ময়দানে উম্মতের সৌভাগ্য নির্মাণে গৌরবময় অবদান রাখা সম্ভব হয় ।' (জীবন পথের পাথেয়) তরুণ সাহিত্যিক, সাংবাদিক, লেখক, মাসিক আর রাশাদের নির্বাহী সম্পাদক মাওলানা জহির উদ্দিন বাবর হযরত আলী খ্রিয়া নদভী রহ. এর কয়েকটি মূল্যবান প্রবন্ধের তরজমা একত্র করে নতুন দাওয়াত নতুন পয়গাম' নামে একটি চমৎকার বইয়ের জন্ম দিয়ে আমাদের ধন্যবাদের পাত্র হয়েছেন । দুআ করি আল্লাহ পাক এ বইয়ের দ্বারা লেখক, প্রকাশক ও পাঠকসহ সংশিষ্ট সবাইকে উপকৃত হওয়ার তাওফীক দেন | আমীন । ০১.০১.২০১০ ঈসায়ী [01019809910% ৮/৬45/.8117700119.0017

— পৃষ্ঠা ৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।