Mawlana Abul Hasan Ali Nadawi (rah) Book Collection in Bengali — Notun Dawat (Almodina com)
/ ১২৭
📝 লেখা 📖 পিডিএফ

ভাইবোন-এমনভাবে উপস্থাপন করে না যা মানবিক মূল্যবোধের জনা অপমানজনক? আপনার কি এসব ছায়াছবি, খেলাধুলা, পর্নো ফিল্ম এবং নভ্রেল-নাটকে মানবতার পদস্থলন ও চরম জিলুতি নজরে ভাসে না? তবুও কেন আপনার রুচিতে কোনো ঘৃণাবোধ জাগছে না? আপনি এগুলোর সঙ্গে কিভাবে একাত্মতা পোষণ করেন? যখন কোনো সমাজ নৈতিকভাবে অনুকরণীয় হয় তখন এর কোনো সদস্য অপর সদস্যের অপমান সহ্য করা তো দূরের কথা তার ব্যাপারে মন্দ কোনো কথা শোনাও পছন্দ কনে না। কুরআনে কারীমে একটি মিথ্যা অপবাদের কথা উল্লেখপূর্বক বলা হয়েছে তোমরা একথা শুনেই কেন এটা প্রত্যাখ্যান করনি, স্পষ্ট করে কেন বলে দাওনি-এটা নিছক অপবাদ । তোমরা নিজেদের ব্যাপারে সুধারণা কেন পোষণ করনি । নিজের উপরে আস্থার সঙ্গে কেন কাজ করনি ।' এটা ওই সমাজের কথা যাকে আইডিয়েল সমাজব্যবস্থা বলার যোগ্য । যে সমাজে প্রত্যেকেই ছিলেন পরস্পরের আয়নাসদৃশ । এর তুলনা করুন অধঃপতিত এই সমাজব্যবস্থার সঙ্গে যার কতিপয় সদস্য অন্যান্য সদস্যের চারিত্রিক স্মলন এবং মানবিক মূল্যবোধ পরিপন্থী কর্মকাণ্ডে খুশি প্রকাশ করে । একজন মানুষ তার শরীর উলঙ্গ করছে, কুপ্রবৃত্তির শিকার হয়ে অসামাজিক কার্যকলাপ করছে, নিজের ইজ্জত-আক্র বিকিয়ে দিচ্ছে আর হাজার হাজার মানুষ এর তামাশা দেখছে, তা দেখে আনন্দ-ফূর্তি করছে-চারিত্রিক স্বলন ও মৃল্যবোধবিনাশী এর চেয়ে বড় উদাহরণ আর কি হতে পারে? উদ্ধৃত পরিস্থিতি ও ভয়াবহ চিত্র অশনি সংকেত দিয়ে যাচ্ছে যে, এদেশ বস্ত্রগত উৎকর্ষ ও বাহ্যিক চাকচিক্য সত্ত্বেও না জানি কখন পতনের অতল গহবরে হারিয়ে যায় । এসব অসৎ চরিত্র, পাপাচার ও অবৈধ ভোগ-বিলাসের প্রবণতা মরণব্যাধি থেকেও ভয়াবহ । আপনি অতীত কোনো জাতির নাম বলুন, যাদের ব্যাপারে ইতিহাসে এ কথা লেখা আছে যে, পুরো জাতি অমুক ব্যাধিতে অথবা অমুক বিপর্যয়ে পতিত হয়ে নিঃশেষ হয়ে গেছে। কিন্তু আমি এমন বিশটি জাতির নাম বলতে পারব যারা দুশ্রিত্রের শিকার হয়ে ইতিহাসের পাতা থেকে লীন হয়ে গেছে । মানবিক মৃল্যবোধ এদেশ স্বাধীন করতে আপনারা সর্বাত্মক চেষ্টা-সাধনা করেছেন, ত্যাগের পরাকাষ্ঠা দেখিয়েছেন, নেতৃবৃন্দের দেখানো পথে গমন করেছেন-ফলে কাজ্কিত স্বাধীনতা আপনাদের অর্জিত হয়েছে । এখন মানুষের মধ্যে মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করার জন্য নতুন করে আপনাদের চেষ্টা-সাধনা করতে হবে । প্রকৃত স্বাধীনতা অর্জনের এটাই একমাত্র পথ । আর এটা ওই পথ যে পথের [01019809910% ৮/৬45/.8117700119.001

— পৃষ্ঠা ৪৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।