লুটপাট হয়। বড় বড় সম্পদশালী, শিল্পপতিদের দিবালোকে ছিনতাই করে নেয়া হয়। তাদেরকে আটক করে আত্মীয়দের কাছ থেকে মোটা অংকের মুক্তিপণ আদায় করা হয়। বর্তমানে ওই সব তথাকথিত সুসভ্য দেশের চারিত্রিক পদশ্থলন এ পর্যায়ে পৌছেছে যে, তারা তাদের নিজেদের অস্থিত্ব সম্পর্কে সন্দিহান ৷ জাতিপূজা এবং দেশপ্রীতি তাদের অস্তিত্বকে কোনো রকম টিকিয়ে রাখছে । তবুও তাদের বিলুপ্তি খুব বেশি দূরে নয় । আল্লামা ইকবালের ভাষায় বললে অত্যুক্তি হবে না “গাছের পাকা ফলের মতো নিজে নিজেই ঝরে পড়ছে, দেখুন! অবশেষে ফিরিঙ্গিরা কার ঝুলিতে খসে পড়ে ।' ব্যক্তি গঠনের প্রয়োজনীয়তা ধন-সম্পদের এই হয়রানি, স্বৈরাচারী এই চিন্তাধারা এবং জুলুম-নির্যাতনের প্রবৃত্তি কোনো ধর্মের প্রবর্তন অথবা কোনো গোষ্ঠীর সহায়ক হতে পারে না। চোর এবং অপরাধীর ধর্ম হিন্দুও না, মুসলমানও না । যার মধ্যে এই প্রকৃতি ও আচরণ চলে আসে তার কাছে এটার কোনো পরোয়া নেই-সে কার গলা কাটছে, সে কোন ধর্ম বিশ্বাসের অনুসারী । ভ্রাতৃত্বের বন্ধনও তার কাছে মূল্যহীন ৷ এরচেয়ে বড় কোনো দুর্যোগ নেই, এর চেয়ে ভয়াবহ কোনো বিপদ নেই-আল্লাহর আওয়াজকে বুলন্দ করার মতো কোন লোক এদেশে নেই। নৈতিক সংশোধন এবং প্রকৃত মানুষ গড়ার কোনো দাওয়াত ও আন্দোলন নেই । বর্তমানে আমাদের সাহিত্য-সংস্কৃতি, সাংবাদিকতা তথা পুরো সমাজ- ব্যবস্থায় হয়তো ব্যবসায়িক আধিপত্য অথবা রাজনৈতিক হস্তক্ষেপ । এদেশের বড় বড় সংবাদপত্র পড়ে দেখুন-এ দুটি বিষয় ছাড়া এমন কোনো বিষয় পাওয়া যাবে না যার সম্পর্ক আত্মার সঙ্গে কিংবা চরিত্র ও মানবিকতার সঙ্গে | এ ক্ষেত্রে সমস্ত রাজনৈতিক দল ও মতবাদের একই দৃষ্টিভঙ্গি । এ ব্যাপারে কারো কোনো মতানৈক্য বা বিরোধ নেই । যাদের যাবতীয় দ্বন্ব-সংঘাত হচ্ছে নেতৃত্ব ও কর্তৃত দখল নিয়ে ৷ যা কিছু হচ্ছে সবকিছুর কৃতিত্ব নিজেদের অনুকূলে নেয়ার জন্য । নৈতিক অবক্ষয় নৈতিক অবক্ষয় বাড়তে বাড়তে এই সীমা অতিক্রম করেছে যে, এখন মানুষের মনুষ্যত্ব নির্মূল হয়ে গেলে ফুর্তি করা হয় । বরং হাসি-বিদ্রুপ এত বেড়ে গেছে যে, মনুষ্যত্ববোধ যতই নিমগামী হয় পরিতৃপ্তি ও আনন্দের মাত্রা ততই বাড়তে থাকে । এই ফিল্া-ফটো, নভেল-নাটক, পর্নোগ্রাফি এবং অশ্রীল গান-বাদ্য কেন আপনার বিনোদনের উপকরণ? এগুলোতে কি মানবিক মূল্যবোধকে পদদলন করা হয় না? এগুলো কি আদম-হাওয়ার সন্তানদের, যারা আপনাদের [01019809910 ৮/৬45/.8117700119.001
— পৃষ্ঠা ৪৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।