Mawlana Abul Hasan Ali Nadawi (rah) Book Collection in Bengali — Notun Dawat (Almodina com)
/ ১২৭
📝 লেখা 📖 পিডিএফ

৯5৯০৮৩৭৪৪৯৯ ৪৯ ৪৮৪৩ তত ৯ ৯৪৯ ৬৪৪ ৯ তত ও জা ৯৬ শতক ও ৬3 ভক ও ও কাজ ও ৫৬৯ ৯ ও শি উকি কক ও জর ৪৪ ৯৯ এ ৪৯০৯৭৯৯৪৯০৯ ৪৪৭ কউ ও ৬ ও কস ৯৯ জলা শক ৪ উড ৪৬৪৯৪১৪৪৮৯০ নাগালে চায় । নিশ্চয় তাদের কাছ থেকে উত্তর আসবে-আবু বকর রা. এর মতো মানুষই তাদের বেশি প্রয়োজন । কেননা তারা আধুনিক তথ্য-প্রযুক্তি এবং আবিষ্কারসমূহ ভালভাবেই পর্যবেক্ষণ করে দেখছে, প্রকৃত মানুষের অবর্তমানে এসব দুনিয়ার জন্য মসিবত ও ধ্বংসের বার্তাবাহক । মুক্তির মহাতন্ত্ আমি বারবার বলেছি এবং বলব, সবচেয়ে অগ্রগণ্য ও গুরুত্পূর্ণ কাজ হচ্ছে, মানুষকে প্রকৃত অর্থে মানুষ বানাতে হবে । তখন তার মধ্যে গোনাহ ও জুলুমের বাসনা নিষুল হবে, নেক ও খেদমতের জযবা সৃষ্টি হবে । মানুষের জীবনধারায় হাজারো প্রতিকূলতা সৃষ্টি হয়, মানবিক জীবনে অসংখ্য সমস্যা ও সংকট দেখা দেয়, ভারী ভারী তালা পড়ে, আর এসব সংকট ও তালা খোলার একটি মাত্র চাবি, এটাকে মুক্তির মহাতন্ত্র, মূল চাবিকাঠি (18510. 1%) হিসেবে আখ্যায়িত করা যায়। এ চাবিকাঠি আল্লাহর প্রেরিত নবী-রাসূলদের কাছে ছিল । একমাত্র তাদের সঙ্গে সম্পর্ক কায়েমের মাধ্যমেই এটা অর্জিত হয় । এই চাবিকাঠি হচ্ছে, আল্লাহর মহান সত্তার প্রতি নিটোল বিশ্বাস এবং তার ভয় । এই চাবিকাঠি দ্বারাই মানবিক জীবনের সমস্ত সমস্যা ও সংকট অতি সহজে দৃুরীভূত হয় এবং জীবনের সব আবিলতা মুক্ত হয় । মনে করুন, পয়গাম্বরদের হাত বৈদ্যুতিক সুইচের উপর । তারা উক্ত সুইচে টিপ দেয়ার সঙ্গে সঙ্গে পুরো ঘর আলোকিত হয়ে গেল । যাদের আঙ্গুল ওই সুইচ পর্যস্ত পৌঁছবে না তারা ঘর আলোকিত করতে পারবে না। ব্যক্তিগঠন ও চারিত্রিক সংশোধন ছাড়া কোনো প্রজেক্ট সফল হয় না বর্তমানে প্রতিটি রাষ্ট্রের উন্নয়ন-অগ্রগতি ও আধুনিক ব্যবস্থাপনার জন্য পরিকল্পনা প্রণয়ন ও প্রজেক্ট বাস্তবায়ন করা হয় । আমাদের দেশেও এ কাজ দ্রুতগতিতে হচ্ছে । আল্লাহ এসব প্রজেক্টকে সফল করুন । কিন্তু এই প্রজেট আমাদের দৃষ্টিতে এখনও অপূর্ণাঙ্গ ও অপরিপক | এখানে মানুষের ব্যক্তিত্ব গঠন এবং চারিত্রিক সংশোধনের কোনো ব্যবস্থা নেই । আমাদের দৃঢ় বিশ্বাস, যতক্ষণ পর্যস্ত অন্তরে লোভ-লালসার শিখা অনির্বাণ থাকবে, সম্পদ জমানোর ভূত সক্রিয় থাকবে, মানুষ শুধু সম্পদ উপার্জন ও ভোগ-বিলাসেই নিজেদের জীবনের পরম লক্ষ্য মনে করবে-ততক্ষণ পর্যস্ত কোনো নকশা এবং কোনো প্রজেক্টই সাফল্যের মুখ দেখবে না । যেসব দেশে এ ধরনের প্রান-প্রোগ্রাম সাফল্যের সঙ্গে বাস্তবায়ন হয়েছে, উন্নতির বিভিন্ন ধাপ অতিক্রম করে এসেছে-তাদের কি প্রকৃত স্বস্থি ও নিরাপত্তা হাসিল হয়েছে? সেখানে কি অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটিত হয় না? অপরাধের দিক থেকে তো ওই সব [01019809910% ৮/৬45/.8117700119.001

— পৃষ্ঠা ৪৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।