Mawlana Abul Hasan Ali Nadawi (rah) Book Collection in Bengali — Notun Dawat (Almodina com)
/ ১২৭
📝 লেখা 📖 পিডিএফ

আমাদের প্রতি একটু ইনসাফ করুন । আমার এ ভাইয়ের কাছে ৯৯টি ভেড়া আছে, আমার আছে মাত্র একটি ভেড়া । কিন্তু এই জালেম বলছে, আমি যেন তাকে আমার ভেড়াটিও দিয়ে দিই, তবে তার শত পুরো হবে । আমি আপনার কাছে জানতে চাই, যদি কোনো রাষ্ট্রে বা শহরে এ ধরনের মনোভাবের প্রসার ঘটে তবে কি স্বাধীনতার প্রকৃত সম্পদ সেখানে বাস্তবে রক্ষিত আছে? বিষয়টি কি এমন নয় যে, উপনিবেশ গোষ্ঠী যে আচরণ করত সেটাই স্বজাতি, প্রতিবেশির দ্বারা করা হচ্ছে। পরাধীনতার সব শৃঙ্খলই কি এখানে কোনো না কোনোভাবে বিদ্যমান নয়? এসব কিছু এজন্য যে, দেশের স্বাধীনতা- সার্বভৌমত্বের জন্য প্রাণপণে লড়াই করে দেশের স্বাধীনতা অর্জিত হয়েছে। কিন্তু মানুষের মন-মগজ এবং তার আত্মার প্রশস্তির জন্য কোনো চেষ্টা করা হয়নি। ফলে সেগুলো যথারীতি গোলামই রয়ে গেছে । দেশ থেকে জালেম বিতাড়িত করা হয়েছে কিন্তু দিল থেকে জুলুমের বাসনা নির্মূল করা হয়নি । সেটি বহাল আছে এবং নিজের কাজ করে যাচ্ছে । আত্মার আলো নবী-রাসূলেরা আল্লাহপ্রদত্ত সমস্ত শক্তি এবং নিজেদের পুরো মনোযোগ ব্যয় করেছেন প্রকৃত অর্থে পূর্ণাঙ্গ মানুষ তৈরির কাজে । তারা শুধু রাষ্ত্রীয় স্বাধীনতাকে নিজেদের দৃষ্টিভূত করেননি । বরং অনুভূতির জ্বলন তৈরি, ঈমান-আকীদাকে মন-মগজে সুদৃঢ়করণ এবং ওই আখলাক সৃষ্টির প্রতি গভীর মনোযোগ দিয়েছেন যাতে উপনিবেশ ও আভ্যন্তরীণ কোনো দাসত্বেরই সুযোগ ছিল না। যার কারণে মানুষ অন্যের গোলামীও বরদাশত করতো না এবং অন্যের ওপর নিজের গোলাম আরোপ করার মনোবাসনাও পোষণ করতো না । যার ফলে অন্যের শিকারেও পরিণত হতো না আবার অন্যকেও নিজেদের শিকারে পরিণত করতো না । মুহাম্মাদুর রাসূলুল্লাহ সা. এর দৃষ্টান্ত দেখুন! তার পাশে আত্মত্যাগী, উৎসর্গকারী যে বিশাল জামাত জড়ো হয়েছিলেন তাদের দ্বারা তিনি যেকোনো কাজ আঙ্ত্রাম দিতে পারতেন । কিন্তু তিনি তাদের চারিত্রিক উৎকর্ষ ও মানবিকতা উন্নয়নে তার সমস্ত সামর্থ্য ব্যয় করেছেন । তিনি মানবতাকে এমন কোনো চোখ ধাধানো আবিষ্কার কিংবা তথ্য-প্রযুক্তি দেননি ইউরোপের বিজ্ঞানীরা যা এ যুগে দিয়েছেন । কিন্তু তিনি আবু বকর, ওমর, উসমান, আলী [রাজিয়াল্লাহু তাআলা আনহুম আজমাঈন] এর মতো কিছু মানুষ তৈরি করে গেছেন যারা মানবতার জন্য রহমভ ও বরক্ষতের ভাণ্ডার হিসেবে প্রমাণিত হয়েছেন । আজও যদি মানবতাকে প্রশ্ন করা হয়-তারা শাসনকর্তৃত্ব ও নেতৃত্বের জন্য আবু বকর রা. এর মতো মানুষ চায় নাকি সর্বাধুনিক আবিষ্কারসমূহ হাতের [01019809910% ৮/৬45/.8117700119.0017

— পৃষ্ঠা ৪৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।