Mawlana Abul Hasan Ali Nadawi (rah) Book Collection in Bengali — Notun Dawat (Almodina com)
/ ১২৭
📝 লেখা 📖 পিডিএফ

কৃতজ্ঞতা জ্ঞাপন করা উচিত যারা স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে দেশ স্বাধীন করেছেন । কিন্ত আমি পরিষ্কারভাবে এ কথা আরজ করতে চাই, যে সিদ্ধান্ত ও শক্তির বদৌলতে আমরা গোলামীব্র অভিশাপ থেকে মুক্তি পেয়েছি সেই সিদ্ধান্ত ও শক্তিকে যদি এর চেয়েও বাস্তবিক ও পূর্ণাঙ্গ আযাদী অর্থাৎ মানবিকতা গঠন ও উন্নয়ন এবং মানুষকে মানুষ বানানোর কাজে ব্যয় করি তবে এটা হবে দুনিয়ার সবচেয়ে গুরুত্পূর্ণ কাজ, সমস্যা ও সংকটের চিরস্থায়ী সমাধান । স্বাধীনতার পূর্বে আমি আযাদটী আন্দোলনের প্রতি অবজ্ঞা বা না শোকরী করছি না, তবে এটা না বলেও পারছি না যে, দুনিয়ার সবচেয়ে গুরুতৃপূর্ণ কাজ এবং মানবতার সবচেয়ে বড় খেদমত হচ্ছে, মানুষ প্রকৃত মানুষ হয়ে যাওয়া । এছাড়া স্বাধীনতা ও স্বাধীকারের পরও জীবনের প্রকৃত তাৎপর্য, প্রশস্তি এবং স্বচ্ছন্দ হাসিল হয় না। বিক্ষিপ্ততা, টানাপোড়েন এবং অস্বস্থি দূর হয় না । বিপদাপদ, ব্যতিব্যস্ততা ও অপমান শুধু অন্যের আকৃতিতেই আসে না, কখনো নিজের থেকেই এর ক্ষরণ ঘটে । জুলুম-নির্যাতন ও লুট-তরাজের জন্য ভিনদেশী হওয়া শর্ত নয় । একই দেশে অবস্থানকারী ঘবারা কখনও এ কাজ সংঘটিত হতে পারে । গোলামীর প্রতি ঘৃণা আমারও কম নয় । কিন্তু আবেগ ও মোহ থেকে আলাদা হয়ে একটু চিন্তা করুন! আমরা ইংরেজদের কেন আমাদের শক্র মনে করতাম? গোলামীর প্রতি আমাদের ঘৃণা কেন ছিল? এজন্য যে, জীবনের প্রকৃত তাৎপর্য আমাদের সহায়ক ছিল না। আমাদের কোনো স্বস্থি ছিল না। আমাদের জীবনের প্রয়োজন পূরণ সহজসাধ্য ছিল না । আমরা সহমর্মিতা, একনিষ্ঠতা, সহযোগিতাবোধ এবং প্রেম- ভালোবাসা থেকে বঞ্চিত ছিলাম-যাতে অতীত জীবন হয় তিক্ত এবং এ দুনিয়ার জেলখানাসদৃশ । মনে করুন! যদি বাইরের গোলামীর অবসান ঘটে কিন্ত আমাদের নিজেদের মধ্যেই একে অপরকে গোলাম বানানোর প্রবণতা চালু হয়ে গেল । আমাদের পরস্পরে জুলুমে স্বাদ অনুভূত হতে লাগল | আমরাও একে অন্যের অপরিচিত, অজ্ঞাত । সহযোগিতা ও সহমর্মিতা থেকে অনেক দূরে । এক শহরের লোক অন্য শহরের লোকের সঙ্গে এমন আচরণ করতেই উদ্বুদ্ধ হচ্ছি, শুধু সুযোগের প্রত্যাশায় আছি-যা বিজয়ী গোলামের সঙ্গে এবং শত্রুর সঙ্গে করে। আমরা আমাদের সঞ্চিত সম্পদে অন্যের অপরিহার্য প্রয়োজনীয় সম্পদটুকু ঢুকিয়ে দেয়ার পায়তারায় লিগ্ত। এ ধরনের মানসিকতা দেশে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে । কুরআনে কারীম এটাকে একটি ঘটনার ছারা বিবৃত করেছে। কুরআনে বর্ণিত হয়েছে, হযরত দাউদ আ. এর কাছে দু'পক্ষ মুকাদ্দামা নিয়ে আসল । একজনে বলল, হে আল্লাহর নবী! হে বাদশা! আপনি অনুগ্রহ করে [01019809910% ৮/৬45/.8117700119.0017

— পৃষ্ঠা ৪৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।