রাষ্ট্রের প্রকৃত আমি এবং আপনারা যে স্থানে ধীনতা (আমিনদৌলা পার্ক, লক্ষ্মৌ) একব্রিত স্বা হয়েছি সে পার্কটি হিন্দুস্তানের ইতিহাসে বিশেষ গুরুত্বের দাবী রাখে । যুদ্ধ ও স্বাধীনতার ইতিহাসবিদেরা এটাকে ভুলতে পারবে না। খেলাফত আন্দোলন ও স্বাধীনতা আন্দোলন যখন তুঙ্গে তখন এ পার্ক রাজনৈতিক সভা-সমিতির প্রাণকেন্দ্র ছিল । আমি নিজ চোখে এখানে বড় বড় এঁতিহাসিক দৃশ্য দেখেছি । আমি এখানে গান্ধিজীসহ শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দের ভাষণ শুনেছি । আবার ইংরেজ সৈন্যদের বর্বর আচরণেরও সাক্ষী এ পার্কটি । যে সময়ে আমি হিন্দুস্তানে স্বাধীনতার স্বপ্ন দেখতাম তখন বড় বড় জ্ঞানী-গুণী লোকদেরও এ কথা বিশ্বাস হতো না এ স্বপ্ন কখনো বাস্তব রূপ লাভ করবে । যারা বিশ বত্রিশ বছর পূর্বে নিশ্চিত করে বলত আযাদী অবশ্যই আসবে তাদের কথাতেও শিক্ষিত শ্রেণী আস্থা আনতে পারতো না। ৪৭ সালের আযাদীর পূর্বে এ ধরনের লোক এদেশে ছিল যারা একথায় হাসি- বিদ্রুপ করে বলত, এদেশ বৃটেনের যন্মের ধন, এর দ্বারাই তারা দুনিয়াতে টিকে আছে; তারা কিভাবে এদেশ থেকে তাদের হাত গুটিয়ে নিবে? কিন্তু এসব তাদের কথা হিসেবেই রয়ে গেছে। বাস্তবতা হচ্ছে, দুনিয়াতে অসম্ভব বলতে কোন জিনিস নেই-শুধু মানুষের সিদ্ধান্ত ও দৃঢ়তা শর্ত । যেমনিভাবে আপনি এ সিদ্ধান্ত নিয়েছেন, দেশকে ইংরেজদের গোলামী থেকে মুক্ত করতেই হবে । নেতৃত্বের অধীনে চেষ্টা-তদবিরের ফলে যেমনিভাবে স্বপ্ন পূরণ হয়েছে, এমনিভাবে যদি এর থেকে সামনে বেড়ে কোনো একটি সংঘবদ্ধ জামাত গঠন করে এর জন্য সাধনা করতেন তবে সেটাও পূরণ হতো । কিন্তু ওই সময় স্বাধীনতাটাকেই সর্বোচ্চ ও মৃখ্য মনে হতো । নিঃসন্দেহে আযাদী একটি বিশাল নিয়ামত এবং জীবনের অনিবার্য প্রয়োজন | এর জন্য 'যে ত্যাগ-তিতিক্ষা স্বীকার করা হবে সেটাও ব্যাপক সমাদূত | আমাদেরকে ওই সব পথপ্রদর্শকেরও [01019809910% ৮/৬45%.8117700119.001
— পৃষ্ঠা ৪৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।