কোথাও নেই । সবখান থেকেই অপ্রশিক্ষিত ব্যক্তির বহর বের হচ্ছে । বর্তমানের তালেবে ইলম সব ধরনের কাজ করতে পারে । তা এই জন্য যে, এর কোনো বিধান করা হয়নি মিউনিসিপালে কে থাকবে, মহকুমায় কোন লোক কাজ করবে । সমস্ত সমাজব্যবস্থায় যারা পেরেশান তাদের হাতেই জীবনের লাগাম । আজ অধিকাংশ মানুষ মানুষ নয়, মানবতার গণ্ডি বহির্ভূত | খোদাডীতির গুরুত বাস্তবতা প্রকাশ হয়েই থাকে, এতে যতই লোভ-লালসা চড়ে বসুক ৷ গাধা সিংহের চামড়া পরেছিল কিন্তু যখন বিপদ দেখা দিল তখন ভয়ে নিজের ভাষায় চেঁচামেচি শুরু করল । আজ সর্বত্র এটাই হচ্ছে, আভ্যন্তরীণ জিনিস বাইরে বেরিয়ে আসছে । আপনাদের অনেকেই চেষ্টা করছেন, আপনাদের মধ্যে অনেক মুখলিস লোকও আছেন, কিন্ত আপনি কি কখনো গোড়া থেকে পরিশুদ্ধ হওয়ার চেষ্টা করেছেন৷ লোকেরা দলীয় নেতৃবৃন্দের পেছনে লেগে আছেন কিন্তু তাদের করণীয় তো ছিল এমন কাজ করা যাতে মানুষের মর্যাদাবোধ জাগ্রত হয়, খোদাভীতি জন্ম নেয় । আল্লাহর বসতি দোকান নয় আল্লাহর বসতিকে বস্তি মনে করা হয়েছে, প্রত্যেকে পরস্পরে খরিদ্দার মনে করে আচরণ করছে । এই ব্যবসায়িক মনোবৃত্তি ধ্বংসাত্মক | আজ সর্বত্র শুধু চাওয়া আর চাওয়া । কোথাও ছাত্র-শিক্ষকের টানাপোড়েন, কোথাও মালিক- শ্রমিকের সংঘাত, এসব কেনঃ এসবই ওই ব্যবসায়িক মনোবৃত্তির ফল। পয়গাম্রদের কথা হচ্ছে, প্রত্যেকেই পরস্পরের ওপর হক রাখে, প্রত্যেকেই দায়িত্বশীল । দায়িত্ব পালনে যত্ববান হও এবং হক আদায় করার ক্ষেত্রে দরাজ দিল হও | আমরা এটাই বলি যে, আপনারাও তা-ই করুন, পরিস্থিতি পাল্টে যাবে, জীবনে সমৃদ্ধি আসবে । আজ লুটতরাজের বাজার চড়া, প্রত্যেকের দৃষ্টি ব্যস্ততার দিকে, মানুষের অক্ষমতার প্রতি নয় ৷ আমাদের অস্তিত্ব যেকোনো পার্টি থেকে জরুরী আমরা নিজেদের পয়়গামকে প্রত্যেক পার্টির জন্য জরুরী মনে করি । আমাদের অস্তিত্ব যেকোনো পার্টি থেকে অতি প্রয়োজনীয় ৷ কেননা আমাদের কার্যসিদ্ধি হলেই কেবল মানবতার বাগান সজিব হয়ে উঠবে । বর্তমানে কাটা জন্ম নিচ্ছে, প্রকৃত মানুষ আজ দুর্লভ বস্ত্র হয়ে পড়েছে। আমরা বলতে এসেছি, মানবতার বসন্ত ফিরিয়ে আন, মানবতাকে সুসজ্জিত কর । বর্তমানে মানবতার বাগানে কাটাযুক্ত, বিস্বাদ ফল জন্ম নিচ্ছে । আপনি মানবতার বাগানে মিষ্ট ফল ফলান । [01019809910% ৮/৬45/.8117700119.0017
— পৃষ্ঠা ৪১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।