Mawlana Abul Hasan Ali Nadawi (rah) Book Collection in Bengali — Notun Dawat (Almodina com)
/ ১২৭
📝 লেখা 📖 পিডিএফ

বর্তমান সময়ে দুনিয়ার বিভক্তি খুবই নির্দয়ভাবে সম্পন্ন হচ্ছে । আগের যুগে রাজা-বাদশারা এবং বিভিন্ন সম্প্রদায় তাদের রাষ্ট্রকে ভাগ করত । কিন্তু বর্তমান যুগের রাজনৈতিক দর্শন জাতি ও দেশকে ভাগ করে দিচ্ছে। ধর্মীয় ভিন্নতা এত বড় ফিতনা ছিল না যা আধুনিক সভ্য দুনিয়া ও গণতান্ত্রিক যুগে নজরে আসছে । বর্তমান যুগের রাজনৈতিক প্রাফর্ম লোকদের মধ্যে বিভক্তি ও দলাদলি বাড়ানোর ক্ষেত্রে লিপ্ত । তবে নির্লোভ হয়ে ডাকা হলে লোকেরা এখনও এ ডাকে সাড়া দেয়ার জন্য প্রস্তুত ৷ রাজনৈতিক প্রাটফর্ম ছাড়াও লোকজন একত্র হতে পারে । আমরা লোকদেরকে শুধু মানবিক সমস্যাবলীর ব্যাপারে চিন্তা করার দাওয়াত দেই, এতে আমাদের অন্তর অনেক খুশি হয়ে যায় যে, লোকেরা আমাদের দাওয়াত করুল করেছে। রাজনৈতিক আন্দোলনের ব্যাপারে আমাদের ঘাবড়িয়ে যাওয়া বিচিত্র নয় । মানুষ তার অভিজ্ঞতার দ্বারাই ফল বের করে নেয়। মানুষ যে জিনিস থেকে বারবার ফায়দা হওয়া দেখে সেটাকে নিয়ম হিসেবে ধরে নেয় । বর্তমানে পার্থিব কোন উদ্দেশ্যে একত্রিত করা প্রায় নিয়মে পরিণত হয়েছে । আপনারা আমার ওপর আস্থা রাখতে পারেন, আমি কোনো পার্টির মাউথপিস কিংবা লাউড স্পিকার নই । আমাদের সামনে একমাত্র উদ্দেশ্য মানবতাকে নিয়ে চিন্তা করা, তাদের সম্পর্কে একটু ভাবা । নেতৃত্বের হুশ বর্তমান সময়ে মানুষ আসল সমস্যা থেকে মুখ ফিরিয়ে শুধু বলছে, সব ঠিক মতোই চলছে । তবে সবকিছু আমার মন মতো হতে হবে, আমার নেতৃত্বে ও [01019809910% ৮/৬45%.8117700119.001

— পৃষ্ঠা ৩৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।