Mawlana Abul Hasan Ali Nadawi (rah) Book Collection in Bengali — Notun Dawat (Almodina com)
/ ১২৭
📝 লেখা 📖 পিডিএফ

তত ৪হ৪ক ৪৯৪৪৮৪৯৯৮৯৪ ৯৮৯৭ ৪৪ ৮৪৮৪৪৯৪৪৯৯৯ তক লিত রত ৯$৯কউি$ কক ২৮৪০০৪৪৯৯৩৯ ক ও জজ ও পাক জিত ৯ ৮৪৪৪ কতক দল ক ৯ ৮৪৪৮৪৪৪৯০৪৯ কউ উজ ৪ ৬৯৩৬০৮৯৩৯৭৪২ ৯৩৯৪৪ ৪১৪৪ যেহেতু পৌছতে দেরি হতো এজন্য স্বাভাবিতভাবেই জুলুমটাও দেরিতেই হতো । ফলে দুর্বলদের নিঃশ্বাস নেয়ার সুযোগ হতো এবং কিছুদিন আরামে থাকতে পারতো । সময় অভাবনীয় উন্নতি করেছে, আজ জালেমেরা দ্র'তগামী যানবাহনে চড়ে অতি সহজে মুহূর্তের মধ্যে দুনিয়ার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌছে যাচ্ছে। আর দুর্বল, অসহায় জাতিসমূহকে দুমড়ে মুচড়ে চালিয়ে যাচ্ছে নির্যাতনের স্টিম রোলার । টু" শব্দ করার সময়টুকুও তাদের দিচ্ছে না । আধুনিক সভ্যতার চরম ব্যর্থতা ইউরোপ-আমেরিকার বড় বড় দার্শনিক-চিন্তাবিদেরা আজ অকপটে একথা স্বীকার করছে যে, আধুনিক সভ্যতা উপায় উপকরণ সৃষ্টি করেছে কিন্ত এর উদ্দেশ্য ও লক্ষ্য নিরূপণ করতে পারেনি । উদ্দেশ্যহীন উপায়-উপকরণ ফায়দাশূন্য । আমরা এশিয়াবাসী ইউরোপীয়দের এ কথা বলতে পারি যে, তোমাদের আবিষ্কৃত উপায়-উপকরণ, চোখ ধাধানো উৎকর্ষ ও তত্ব সম্পূর্ণ ব্যর্থ ৷ এর দ্বারা কোনো উদ্দেশ্যই বাস্তবায়ন হয়নি । তোমাদের তাহযীব, জীবন দর্শন, জীবনবোধ, উন্নতি-অগ্রগতি-সৎ উদ্দেশ্য এবং ইতিবাচক স্পৃহা সৃষ্টি করতে অক্ষমতার পরিচয় দিয়েছে । তোমরা ভালো ভালো কাজের উপকরণ নিছক সৃষ্টিই করতে পারো কিন্তু ভালো কাজের স্পৃহা জাগাতে পারো না। কারণ উত্তম স্পৃহার সম্পর্ক অন্তরের সঙ্গে, আর তোমাদের উপকরণ ও আবিষ্কারের সেখানে কোনো প্রবেশাধিকার নেই ৷ যতক্ষণ পর্যস্ত সৎ কাজের স্পৃহা প্রাধান্য না পাবে ততক্ষণ উপকরণ ও সম্ভাবনা কোনোই কাজে আসবে না। সৎ কাজের প্রবণতা এবং এর তীব্র চাহিদা সৃষ্টি করা নবী-রাসূলদের কাজ । আর তাদের মহান শিক্ষা এখন পর্যস্ত এর একমাত্র মাধ্যম ৷ তারা ব্যাপকভাবে এটা সৃষ্টি করে দেখিয়ে দিয়ে গেছেন । লাখো মানুষের অন্তরে সৎ কাজের স্পৃহা, খেদমতের জযবা এবং জুলুম ও মন্দ কাজের প্রতি ঘৃণা সৃষ্টি করে দিয়েছেন । তারা তাদের সীমিত উপকরণ দিয়ে এসব কাজ করে দেখিয়ে দিয়ে গেছেন, যা আজ বিশাল উপকরণ দ্বারাও হচ্ছে না । ধর্মের যা করণীয় অনেকেই মনে করে থাকেন, বর্তমান যুগে ধর্মের কাছে কোনো পয়গাম নেই । এ যুগে ধর্ম কোনো অবদান রাখতে পারবে না । কিন্তু আমি এটা অস্বীকার করি এবং চ্যালেঞ্জ করে বলি-ধর্ম আজও ইউরোপের পথপ্রদর্শন করতে সক্ষম । একমাত্র সহীহ এবং শক্তিশালী ধর্মই সৎ কাজের মনোবৃত্তি ও নেক আমলের স্পৃহা সৃষ্টি করতে পারে, আর এটাই জীবনের চাবিকাঠি । বর্তমানে দুনিয়া বড়ই বিক্ষিপ্ততা ও বিচ্ছিন্নতায় পতিত | ইউরোপের কাছে উপায়-উপকরণ আছে, [010198099 10% ৮/৬45/.8117700119.001

— পৃষ্ঠা ৩২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।