Mawlana Abul Hasan Ali Nadawi (rah) Book Collection in Bengali — Notun Dawat (Almodina com)
/ ১২৭
📝 লেখা 📖 পিডিএফ

আলোচনা করতে চাইলেন না । তিনি যদি ভোগ-বিলাসী জীবন অবলম্বন করতে চাইতেন তবে সমস্ত দুনিয়ার ভোগ বিলাস তার কাছে হার মানত । কেননা সর্বপ্রকার উপকরণের মালিক ছিলেন তিনি । ওই সময়কার সভ্য দুনিয়ার সবচেয়ে বড় সাম্রাজ্যের একচ্ছত্র অধিপত্তি ছিলেন তিনি | এটা ছিল নবী করীম সা.এর মহান শিক্ষা, সর্ব প্রকার উপায়-উপকরণ তাদের আনুকূল্যে থাকা সত্ত্বেও সাদাসিধে ও অনাড়ম্বর জীবনে কোনো ব্যাঘাত সৃষ্টি হয়নি । সভ্যতার ধবজাধারী ইউরোপের উদ্দেশ্যের বিসর্জন বর্তমানে ইউরোপের সবচেয়ে বড় দুর্বলতা এবং নিস্পৃহতা হচ্ছে তাদের কাছে উপায়-উপকরণের সুবিশাল ভাণ্ডার রয়েছে। কিন্তু ভাল কাজের স্পৃহা ও সৎ মনোবৃত্তি অনুপস্থিত ৷ তারা একদিকে উপায়-উপকরণে কারুণ সদৃশ, অন্যদিকে সৎ উদ্দেশ্যের ক্ষেত্রে নিতান্তই নিঃস্ব ও অসহায় । তারা বিশ্বের তাবৎ ভেদ ও আকাশের শূন্যতায় পর্যস্ত তাদের কর্তৃত্ব আরোপ করেছে৷ কিন্ত তারা তাদের প্রবৃত্তি ও নফসের ওপর নিজেদের কর্তৃত্ব স্থাপন করতে পারেনি | সম বিশ্বের সমস্যার সমাধান তাদের নখদর্পনে, কিন্ত্ব নিজেদের জীবনের উদ্দেশ্য নির্ণয় করতে পারেনি, এর গতিবিধি টের পায়নি । তারা বিক্ষিপ্ত অণু-পরমাণু এবং কৃত্রিম শক্তিকে বিন্যস্ত ও সুগঠিত করেছে, বস্তুগত জীবনে বিপ্ব সাধন করেছে, কিন্তু তারা তাদের নিজেদের বিক্ষিপ্ততা ও লক্ষ্যহীনতা দূর করতে পারেনি ৷ কবির ভাষায় “সূর্যের কিরণকে যারা নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে, জীবনের অমানিশার রাত্রিতে উষার ঝলক তারা আনতে পারেনি । আকাশের তারকার বন্ধনে যারা সৌরজগত মস্তর করেছে, চিন্তার ভুবনে তারা নিজেদের সফর নিশ্চিত করতে পারেনি ।' হায়! দি তাদের কাছে এত উপায়-উপকরণ না হয়ে সৎ মনোবৃত্তি এবং মানবতার সেবার স্পৃহা জাগরূক থাকত! উপকরণ ধবংসের কারণ কেন? মস্তিষ্কের বিকৃতি এবং নিয়তের অসাধূতা এসব উপকরণকে মানবতার জন্য ভয়ঙ্কর বানিয়ে দিয়েছে । কোনো নির্মম-নিষ্ঠুর অত্যাচারী লোকের কাছে দি ধারালো ছুরি থাকে তবে সে বেশি ক্ষতি করবে, আর দি ভোতা ছুরি থাকে তবে এত ক্ষতি সাধন করতে পারবে না । সভ্যতা উৎকর্ষ লাভ করেছে কিন্তু মানবতার আচরণ উন্নত হয়নি, ফলে নব আবিষ্কৃত উপায়-উপকরণ মানুষের জন্য প্রাণঘাতি রূপ ধারণ করেছে । দ্রুতগামী যানবাহন অত্যাচারের মাত্রাও দ্রুত করেছে, অত্যাচারীদেরকে চোখের পলকে এক রাষ্ট্র থেকে অন্য রাষ্ট্রে পৌছে দিচ্ছে । আগেকার জালেমেরা গরুর গাড়িতে চড়ে যেতো এবং জুলুম করতো, [01019809910% ৮/৬45/.8117700119.001

— পৃষ্ঠা ৩১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।