Mawlana Abul Hasan Ali Nadawi (rah) Book Collection in Bengali — Notun Dawat (Almodina com)
/ ১২৭
📝 লেখা 📖 পিডিএফ

সময় ছিল যখন মুসাফির রাস্তায় রাস্তায় ঘুরে যানবাহন ও আশ্রয়স্থল তালাশ করতে হতো ।কিম্ত আজকের পরিস্থিতি পুরোপুরি উল্টো । উদ্দেশ্যে সততার অনুপস্থিতি কিন্তু যে দ্রুততায় উপায়-উপকরণ উৎকর্ষ লাভ করছে, আমাদের চরিত্র ও মনুষ্যত্ব সে হিসেবে উন্নতি সাধন হয়নি । একজন মানুষকে এটা দেখে দুঃখ লাগে যে, প্রথমে মানুষের মধ্যে পরোপকারের স্পৃহা ছিল, তখন তার কাছে উপায়- উপকরণের প্রাচুর্য ছিল না। আর বর্তমানে উপায়-উপকরণ প্রশস্তি লাভ করেছে, কিন্ত পরোপকারের স্পৃহা তাদের অন্তর থেকে মুছে গেছে । আমি এর একটি স্পষ্ট উদাহরণ দিচ্ছি । আগের যূগে দরিদ্র পরিবারের কোনো লোক কামাই-রুজির জন্য বিদেশে যেতো । সে যা কিছু রোজগার করতো তা তার বাড়িতে পাঠানো মুশকিল ছিল । তার নিজেকেই যেতে হতো অথবা ভাগ্যক্রমে যদি কোনো বিশ্বস্ত লোক মিলে যেতো । তাকে সবসময় একটা অস্থিরতায় থাকতে হতো । পরিবারের লোকদের কষ্ট, সন্তানের ক্ষুধা এবং তাদের কান্নার কথা সব সময় স্মরণে আসতো, কিন্ত করার কিছুই ছিল না । ডাক বিভাগও ছিল না, আদান-প্রদানের কোনো সহজ মাধ্যম তাদের সামনে খোলা ছিল না । কিন্তু বর্তমানে প্রতিটি শহরে হাতের কাছেই ডাকঘর । মানি অর্ডারের মাধ্যমে টাকা পাঠাতে পারে । তারের মাধ্যমেও দ্রুত টাকা পাঠানোর ব্যবস্থা হয়েছে । কিন্তু আফসোসের কথা হচ্ছে, উপার্জনকারীদের অন্তরে টাকা প্রেরণের বাসনা এবং পরিবারের দুঃখ-কষ্টের কোনো অনুভূতিই বাকী নেই। চুকিয়ে কিছু আর অবশিষ্ট থাকে না যা বাড়িতে পাঠাবে । ডাক বিভাগের কাজ তো হচ্ছে কেউ যদি টাকা পাঠায় তবে উদ্দীষ্ট ব্যক্তির কাছে টাকা পৌছে দেয়া । কিন্তু যদি টাকাই না পাঠায় তবে ডাক বিভাগের করার কিছু নেই । নৈতিক শিক্ষা ও ভাল কাজে উদ্বুদ্ধ করা ডাক বিভাগের দায়িত্ব নয় । আগেকার লোকেরা নিজের পেট ভরার ধান্ধা না করে সব উপার্জন গরীব-দুঃখী- অসহায়দের কাছে পাঠিয়ে দিত | আর বর্তমানে সাহায্য পাঠানোর সব উপায়- উপকরণ মজুদ থাকা সত্ত্বেও গরীব-অসহায়দেরকে সাহায্য-সহযোগিতা করার স্পৃহা জাগ্রত নেই । দানের বাসনা লুগ্ত হয়ে গেছে । আমাদের সংস্কৃতিতে এর কোনো উল্লেখই নেই ৷ তবে উপায়-উপকরণের এ প্রাচুর্যতা কি কাজে আসল? কেবল উপকরণের সহজলতভ্যতা ভালো মনোবৃত্তির পরিচায়ক নয় বর্তমানে উপায়-উপকরণসমূহ নেক স্পৃহা, উত্তম মনোবৃত্তি এবং বাঞ্চিত আচরণের পরিচায়ক নয় । মানি অর্ডার, টেলিবার্তা আছে, যোগাযোগ অতি সহজ, সম্পদেও প্রাচুর্য আছে; কিন্তু এর কী মহৌষধ হতে পারে যে, গরীব- দুঃঘীদের সাহায্য-সহযোগিতা এবং পরোপকারের প্রেরণা অস্তর থেকে একদম [01019809910% ৮/৬45/.8117700119.001

— পৃষ্ঠা ২৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।