কী পরিমাণ সময় ব্যয় হতো । এটা গেল সফরের বিষয় । একটি সময় ছিল যখন মানুষ দূর-দুরান্তের প্রিয়জনদের কুশলাদি জানতে প্রমাদ গুণতো | কিন্ত বর্তমানে এক দেশ থেকে আরেক দেশের লোকের গলার স্বর আমরা ঘরে বসে শুনতে পারি এমন স্পষ্টভাবে যে, যেন সরাসরি কথা বলছে। বর্তমানে দেশের এক প্রান্ত থেকে অপর প্রান্তে মাত্র কয়েক দিনে চিঠি পৌছে যায় । টেলিবার্তা এর চেয়েও আগে পৌছে । আগের যুগে কেউ বিদেশে গেলে তার ফিরে আসাটা ছিল সন্দেহাবৃত । রওয়ানা হওয়ার সময় তাই মাফ চেয়ে নিত। যদি প্রধাস থেকে কয়েক বছর পর অন্য কেউ ফিরে আসতো এবং প্রবাসী ব্যক্তির খবরা-খবর জানতো, তখন আত্মীয়-স্বজন শোকরিয়া আদায় করতো । অন্যথায় সাধারণত ভালো কোনো খবর মিলত না । কিন্তু আজ যত দূরের সফরের ইচ্ছাই করা হোক সে যেকোনো স্থান থেকে নিজের অবস্থা সম্পর্কে অবহিত করতে পারছে । অনেক সহজে অল্প কয়েক দিনের মধ্যে বাড়ি প্রত্যাবর্তন করতে পারছে। বর্তমান অবস্থা হচ্ছে, লন্ডনে অবস্থানরত কোন ব্যক্তির আওয়াজ এখানে বসে শুনতে পারছেন । নিউইয়র্কে হয়তো কৈউ বয়ান করছে, ভাষণ দিচ্ছে, আপনি এখানে বসে সরাসরি তার কথা শুনতে পারছেন । আজ থেকে পঞ্চাশ বছর পূর্বে এ ধরনের কথা বললে তা বুঝানোও মুশকিল হয়ে দীড়াত । কিন্তু আজ যদি আধুনিক আবিষ্কারসমূহ সম্পর্কে আপনি কোন সন্দেহ পোষণ করেন তবে একটি ছোট বাচ্চাও হাসবে | টেলিফোন, টেলিভিশন, ওয়ারল্যাস, রেডিও এবং বিডিনন প্রকার আবিষ্কারের প্রতি একটু নজর করে দেখুন, আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তি আমাদেরকে কত উপকরণ দান করেছে। আমার অন্তরে বারবার এ আফসোস ও আকাজ্া ঘুরপাক খায় যে, যদি এ সময়ে কখনো ভাল হওয়ার কামনা, আল্লাহভীরু হওয়ার বাসনা, নরম দিল, সহমর্মিতাবোধ এবং পরস্পরে ভালবাসাও হতো এবং এসব উপকরণ সঠিক পন্থায় কাজে লাগানো যেতো; তবে দুনিয়া জান্নাতের উৎকৃষ্ট নমুনা হয়ে যেতো । আমার দিলে থেকে থেকে একটি বেদনাবোধ জাগ্রত হয় যে, কর্মের উপকরণের এত আধিক্য কিন্তু এই উপকরণ দ্বারা যারা কাজ করবে তাদের মধ্যে বিরাজ করছে এত দুর্ভিক্ষ! বর্তমানে আপনাকে কোনো উপকরণ তালাশ করতে হবে না, উপকরণ আপনাকে খুঁজে বের করবে । এখন যানবাহনই মুসাফিরকে খুঁজে বের করে, মুসাফিরের মুখোমুখি হয় । আজকাল রেলগাড়ির সময় প্রচার করা হয়, যাত্রার প্রতি উদ্বুদ্ধ করতে মনোরম স্থান এবং এঁতিহাসিক শহরের দৃশ্য উপস্থাপন করা হয় । উদ্দেশ্য ভ্রমণের প্রতি লোকদেরকে আগ্রহী করে তোলা । বর্তমানে এয়ারলাইঙ্গগুলো বিজ্ঞাপন দেয় । স্টেশনে গাড়ী থেকে নামার সঙ্গে সঙ্গে হোটেলওয়ালাদের সাক্ষাত পাওয়া যায় । কখনো কখনো তারা এমনভাবে পেছনে লাগে যে, তাদের থেকে ছুটা মুশকিল হয়ে পড়ে । একটি [01019809910 ৮/৬45/.8117700119.001
— পৃষ্ঠা ২৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।