Mawlana Abul Hasan Ali Nadawi (rah) Book Collection in Bengali — Notun Dawat (Almodina com)
/ ১২৭
📝 লেখা 📖 পিডিএফ

৯০ ৪কককজ৪ক ৪৯৪৩৯ ৯৩৮৪৪ ৪৪ ৭৪৪৪৪ক৪৪ উ্*$ক ৪ ক৪ ৯৯৪০ ৮০৫৪ 5৬৪৯০ ০৪৪৪৩ ৪৯ কর হক ৫8 উর কক জা উর উকি রকাক ৪৪ ₹ ৮৯৭ ৪ উল ৪৮৯৯৪ ৪ উতর ৮৬৪৬৫৪৪৮০৪৪ কক রও কিক৯ ৪৪৪৩০০৩৪৪৬৪ ৯ ৪৯০৭৩ রাষ্ট্রসমূহের অপরিণামদর্শী কর্মকাণ্ড দেখে যারা ত্যক্ত-বিরক্ত তাদের মধ্যে এই আন্দোলনের যাদু এতই প্রভাব ফেলে যে, তা কোনো বক্তার বক্তৃতা, লেখকের লিখনি এবং যুক্তিবাদীর যুক্তি ও দর্শন দূর করতে পারে না। প্রথম হিজরী শতকে খারেজীদের ইতিহাস, ৬ষ্ঠ ও ৭ম হিজরী শতকে সূফিবাদ ও ফেদাঈ আন্দোলনের ইতিহাস, হাসান বিন সাববাহ এর দর্শন এবং ইসলামের নামে সামরিক ও সংস্কারবাদী আন্দোলনের ইতিহাস-বিকৃত পরিস্থিতির আমূল পরিবর্তনের দাবী নিয়ে যার উৎপত্তি, মিথ্যা ও প্রতারণার ৰাণ্ডা উড়িয়ে ঘা লোকদের সামনে আবির্ভূত হয়েছিল; এমনিভাবে সমকালীন সংস্কার ও সামরিক আন্দোলনসমূহ যা ভুল গন্তব্যের দিকে ধাবমান এবং নিছক রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য হাজার হাজার তারুণ্যদীপ্ত যুবককে নিজেদের দলভুক্ত করে উৎসর্গিত হওয়ার জন্য প্রস্তুত করছে; এমনকি এরূপ অনেক দল ও মত যাদেরকে ইসলামী শিক্ষা ও সংস্কৃতির ধারক-বাহক মনে করা হয় এবং যাদের চিন্তা-চেতনায় জাগরণ পরিলক্ষিত হয় তারাও এই উত্তাল প্রবাহে তৃণলতার মতো ভেসে গেছে। কুরআনী নির্দেশনা ও ইসলামী আকাইদের আলোকে যাচাই-বাছাই করার প্রয়োজন তাদের অনুভূত হয়নি । ইসলামের সঙ্গে সংশিষ্ট গোত্র ও দলসমূহকে ইনসাফের সঙ্গে পর্যালোচনা করার প্রয়াসও তারা চালাননি । মুসলিম বুদ্ধিজীবীদের কাছে একথা স্পষ্ট যে, একটি উত্তাল স্রোতধারাকে অন্য আরেকটি স্রোতধারাই রুখে দিতে পারে । একটি তুফানের মোকাবিলা করার জন্য এর থেকে শক্তিশালী আরেকটি তুফানের দরকার । মুসলিম বিশ্বে বর্তমান যে অবস্থা তাকে একটি নির্জীব বস্তুর সঙ্গে তুলনা করা চলে । তারা আজ উচ্চবিলাস ও সুখনিদ্ৰায় বিভোর । তাদের মধ্যে শক্তিশালী কোনো ঈমানী দাওয়াত কার্যকর নেই । সহীহ আকীদা এবং পৃঁত-পবিব্র উদ্দেশ্যে কুরবানীর জযবা তাদের মধ্যে অনুপস্থিত | বুদ্ধিবৃত্তিক ও সামরিক দিক থেকেও তারা আজ স্বয়ংসম্পূর্ণ নয় । এ বিষয়টি সব সময়ই একটি ভয়ঙ্কর পরিস্থিতির প্রতি ইঙ্গিত বহন করে । নানা ধরনের ভ্রান্ত মতবাদ ও আন্দোলনের জালে যুব শ্রেণীকে আটকে দেয়ার জন্য ভূমি উর্বর করা হচ্ছে । কেননা যুবকেরা বর্তমান পরিস্থিতি সম্পর্কে সম্যক অবগত নয়, তাদের সামনে বিশুদ্ধ কোনো কর্মক্ষেত্র নেই । তাই তারা ওই ত্রান্ত আন্দোলনের ফাদে পা দিচ্ছে। কেননা সেখানে তারা এক ধরনের প্রশান্তি অনুভব করছে, যদিও তাদের আন্দোলনের অবস্থা হচ্ছে ওই মরীচিকার মত যার নকশা কুরআনে কারীমে এভাবে বর্ণনা করা হয়েছে “যারা কাফের তাদের কর্ম মরুভূমির মরীচিকা সদৃশ, যাকে পীপাসার্ত ব্যক্তি পানি মনে করে। [01019809910% ৮/৬45/.8117700119.0017

— পৃষ্ঠা ২৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।