২৪ নতুন দাওয়াত নতুন পয়গাম ইসলামী খেলাফত যা প্রতিষ্ঠিত করা মুসলমানদের ওপর ফরজ ছিল, তা করতে না পারার দায়বোধ সব সময় মুসলমানদের ভেতরে জাগরূক রাখতে হবে । দশ. অনৈসলামিক দেশসমূহে ইসলামের দাওয়াত এবং ইসলামের সঠিক পরিচয় অত্যন্ত প্রজ্ঞা ও কৌশলের মাধ্যমে তুলে ধরার প্রয়াস অব্যাহত রাখতে হবে । এক্ষেত্রে এমন নীতির অনুসরণ করতে হবে যাতে ইসলামের অমীয় সৌন্দর্যের শিক্ষা ফুটে ওঠে এবং সময়ের রুচি-বৈচিত্র্যও যেন বজায় থাকে । যেসব দেশে মুসলমানরা সংখ্যালঘু সেখানে সতর্ক দৃষ্টি রাখতে হবে, যেন ইসলামের সঠিক প্রতিনিধিত হয । জীবনকে ইসলামের আদলে এভাবে গঠন করতে হবে যেন তা অন্যকে আকৃষ্ট করে এবং অন্যদের অস্তর আসক্ত হয় । চারিত্রিক ও আত্মিক মূল্যবোধ সম্পর্কে মুসলমানদেরকে ভালোভাবে বুঝাতে হবে । দেশকে বিপর্যয় ও দুর্যোগ থেকে বাচানোর জিম্মাদারী গ্রহণ করতে হবে । ইসলাম শুধু এই অবস্থায় নিজের প্রয়োজন ও যোগ্যতা প্রমাণ করতে পারে । এসব দেশেই মুসলমানরা নিজেদের দাওয়াতী খেদমত ও নেতৃত্বের ভূমিকা যথাযথ আদায় করতে পারে । এগার, শেষ পর্যায়ে এসে আমি আরজ করব, (এ বিষয়ে এটাই শেষ কথা নয়) ইসলামের প্রকৃতি, গৌরবোজ্জ্বল ইতিহাস, সুষ্ঠু বিবেকের চাহিদা এবং মানবপ্রকৃতির সহজাত বৈশিষ্ট্য হচ্ছে একটি দাওয়াতী ও ঈমানী আন্দোলন মুসলমানদের মধ্যে অবশ্যই সর্বক্ষণ অব্যাহত থাকতে হবে । তবে তা হতে হবে ইতিবাচক উপায়ে মজবুত ভিত্তির ওপর প্রতিষ্ঠিত । দায়ীদের মধ্যে পৌরষদীপ্ত উঁচু হিম্মত, প্রসার দৃষ্টিভঙ্গির গুণ থাকতে হবে । যেসব সাম্রাজ্যবাদী শক্তি ক্ষমতার দাপট দেখিয়ে অন্যায্য ও অন্যায়ভাবে বিভিন্ন জাতি গোষ্ঠীর ওপর কর্তৃত্ চালাচ্ছে তাদের বিরুদ্ধে রুখে দীড়ানোর মতো সৎ সাহস থাকতে হবে । তবে আল্লাহর পথের দাঈ'রা এসব গুণাবলীর ধারক হওয়া অথবা তাদের মধ্যে এসব গুণাবলী সৃষ্টি তখনই সম্ভব যখন তারা পূর্ণ বিশ্বাস ও নিটোল আস্থার সঙ্গে কোনো শক্তিশালী দাওয়াতী আন্দোলনে শরীক হবে । তাদের মধ্যে ইসলামের শ্রেষ্ঠত্বের ব্যাপারে পূর্ণ আস্থা ও বিশ্বাস থাকতে হবে । মনুষত্যবোধ এই দীনের জন্য অতীব প্রয়োজনীয়-এটি ভালভাবে অনুধাবন করতে হবে । ইসলামের দাওয়াতী আন্দোলনের জন্য কুরবানীর জযবা, উন্নত ধ্যান-ধারণা, অসাধ্যকে সাধন করার হিম্মত, কষ্টসহিধুর জীবন গঠন এবং প্রয়োজনে জীবনের ঝুঁকি নেয়ার মতো প্রস্তুতি থাকতে হবে । কেননা মানবপ্রকৃতির বৈশিষ্ট্য হচ্ছে [010198099 10% ৮/৬45/.8117700119.001
— পৃষ্ঠা ২২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।