ইসলামের অফুরন্ত জ্ঞানভাণ্তার সম্পর্কে অবহিত করতে হবে । শিক্ষা ও ধর্মীয় ক্ষেত্রে মুসলমানদের বিশাল অবদানসমূহ তাদের সামনে তোলে ধরতে হবে । ইসলামী শিক্ষাধারায় জীবনের নতুন প্রাণ সঞ্তালন করে সভ্য দুনিয়ার সামনে তা স্পষ্ট করে তুলতে হবে যে, ইসলামের পারিবারিক ও সামাজিক জীবনপ্রণালী সুউচ্চ ও শক্তিশালী ভিত্তির ওপর প্রতিষ্ঠিত । ইসলামী জীবনবোধ মানবপ্রকৃতির জন্য সবচেয়ে উপযোগী । এতে কখনও বিকৃতির কোনো সম্ভাবনা নেই৷ এর কার্যকারিতা ও সামর্থ্য কখনও কম-বেশি হয় না। মানুষের জীবনচলার প্রতিটি ধাপে ধাপে ইসলামের সফল দিকনির্দেশনা রয়েছে । ইসলাম মানুষের জীবন প্রবাহকে কাঙ্ক্ষিত গন্তব্যে পৌছে দেয়ার জন্য সার্বিক দায়িত্ব আঞ্জাম দিয়েছে । মানবরচিত রীতি-নীতি থেকে এই এঁশী বিধান অনেক গুণ বেশি উপযোগী ও উৎ্কৃষ্ট। সাত মানবপ্রকৃতি ও জাতিসত্তার মধ্যে সভ্যতা-সংস্কৃতির বীজ অনেক গভীরে প্রোথিত । বিশেষ করে এমন জীবনব্যবস্থা যা দীনী গণ্িতে বিস্তৃত, যার গঠন প্রক্রিয়ায় ধর্মীয় ভাবধারা বিশেষ গুরুত্ব পায়, যার দর্শনে সংখ্যাগরিষ্ট জনসাধারাণের আস্থা ও বিশ্বাসের প্রতিফলন ঘটে-এমন জীবনব্যবস্থা অথবা সংস্কৃতি থেকে কোনো জাতিকে পৃথক করা তাদেরকে জীবনের বিস্তৃত ময়দান থেকে দূরে সরিয়ে সংকীর্ণ ধর্ম বিশ্বাসে আবদ্ধ করে দেয়ার নামান্তর ৷ এর দ্বারা বর্তমানকে অতীত থেকে বিচ্ছিন্ন করে দেয়া হয়। সুতরাং ইসলামী নেতৃত্ব ও মুসলিম সোসাইটির জন্য কর্তব্য হলো দক্ষতার সঙ্গে একটি সাংস্কৃতিক কাঠামো তৈরি করা যা পশ্চিমাদের অন্ধ অনুকরণ, অপরিণামদর্শিতা এবং অনুভূতির দেউলিয়াত্ব থেকে পবিত্র হবে । রাষ্ট্রের শীর্ষ পর্যায় থেকে নিয়ে প্রত্যেকটি সংস্কৃতির প্রতিষ্ঠা করতে হবে । এর দ্বারা মুসলিম বিশ্বে শুধু ইসলামী জীবনধারার স্বপ্লিল নমুনাই উপস্থাপিত হবে না বরং ইসলামের নীরব এক তাবলীগও সাধিত হয়ে যাবে । আট. শিক্ষা ও চিস্তাধারাভিত্তিক পশ্চিমা সংস্কৃতি প্রযুক্তির উন্নয়ন ও জাগতিক উৎকর্ষের খাতিরে যাচাই-বাছাইয়ের মাধ্যমে গ্রহণ করা যেতে পারে । এর দ্বারা মুসলিম বিশ্বের চিন্তা ও গবেষণার নতুন ক্ষেত্র আবিস্কৃত হবে । ধর্মীয় ভাবধারা ও সময়ের সঙ্গে সামগ্স্য বিধান করে এমন একটি সাংস্কৃতিক পরিমগ্ল গড়ে তুলতে হবে [01919809910 ৮/৬45/.8117700119.001
— পৃষ্ঠা ২০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।