Mawlana Abul Hasan Ali Nadawi (rah) Book Collection in Bengali — Notun Dawat (Almodina com)
/ ১২৭
📝 লেখা 📖 পিডিএফ

৮০৯৯৪ ৪৮৫ কক ৪ ৪৪৪ ৫৭ ৪৪ ৩০ এক ৪৬ জন ত উজ কক কক ৪৩ ও জউক ৪ ৪ ৯৮০৪ $ ৯৪ ৩৯৮ ॥ কক ক জী হর জাত ও ৬৬ কক ৪ উ ৯ ও. ও ৪ বত ০ চি উজ ও জপ জা ক কত জি ৬৩ তত ক ৪৩৬ ৯৯৯3 ৪৯৯৯ জর ৮৪ সাধনের মত অতিমাত্রায় উদারতা প্রদর্শন থেকেও বেঁচে থাকতে হবে । কেননা দীন ইসলাম চিরস্তন ও শাশ্বত, স্বয়ংসম্পূর্ণ ও কালোততীর্ণ । ইসলাম যেকোনো ধরনের ব্যাখ্যা বিশেষণের উধের্ব । মানবমস্তিক্কপ্রসৃত কোন মতাদর্শের মানদণ্ডে এই আসমানী জীবনব্যবস্থাকে তুলনা করা চলবে না । ইসলামকে বিশেষণ করতে হলে ইসলামেরই ঘ্ারস্থ হতে হবে । আমিয়ায়ে কেরামের দাওয়াতের মূলনীতি এটাই ছিল। এর জন্যই তারা জিহাদ করেছেন । নিরন্তর সংগ্রাম চালিয়েছেন । এই মানদপ্ডেই আসমানী কিতাবসমূহ অবতীর্ণ হয়েছে। মুসলিম উম্মাহকে এমন কাজ ও কথা থেকেও বিরত থাকতে হবে যা আল্লাহ ও বান্দার মধ্যকার সম্পর্ককে শিথিল করে দেয়, পরকালের বিশ্বাসের স্তন্তকে দুর্বল করে ফেলে এবং মুমিনের অন্তর থেকে আল্লাহর নির্দেশ পালনের জযবা, তাকে সন্তষ্ট করার বাসনা ও তার নৈকট্য অর্জনের আকাত্ক্ষাকে গুরুত্হীন করে ফেলে । এর স্বারা উম্মাহর বৈশিষ্ট্য ও স্বাতন্ত্র্য আঘাতপ্রাপ্ত হয় । আল্লাহর কাছে এমন লোকের কোন মূল্যায়ন ও গুরুতৃ থাকে না। এমনিভাবে পৌত্তলিকতার বিশ্বাস, নিরেট শিরক এবং জাহেলী ধ্যান-ধারণা থেকেও মস্তিষ্ককে নিক্কলুষ রাখতে হবে । বন্তবাদী মতাদর্শের গতানুগতিক বিরুদ্ধাচরণ এবং ইসলামবিদ্বেষী সাম্রাজ্যবাদের মৌখিক বিরোধিতাকে যথেষ্ট মনে করা, দীনের শাশ্বত বিধানকে উপেক্ষা করে আধুনিক বন্ত্বাদী মতাদর্শকে গ্রহণ করার নামাস্তর । তিন. নবী করীম সা. এর প্রতি আত্মা ও অন্তরের এরূপ গভীর সম্পর্ক রাখতে হবে, হাদীসের ভাষ্য অনুযায়ী যা নিজ সত্তা, পরিবার-পরিজন ও সমস্ত কিছুর উর্ধ্বে । আখেরী রাসূল, শ্রেষ্ঠ মানব এবং হিদায়াতের আলোকবর্তিকা হিসেবে মুহাম্মদ সা. এর ওপর ঈমান আনতে হবে| নবীর সঙ্গে সম্পর্কই দীনী সফলতার চাবিকাঠি_-এ বিশ্বাস দৃঢ়ভাবে পোষণ করতে হবে । সুতরাং এমন কর্মকাণ্ড থেকে বেঁচে থাকতে বে যা তার সঙ্গে স্থাপিত মহব্বতের বর্ণাধারাকে শুকিয়ে দেয় অথবা মহব্বতের সুদৃঢ় বন্ধনকে শিথিল করে ফেলে । এর দ্বারা দীনের স্পৃহা ও উজ্জীবন নিজীব হয়ে যায় । ফলে সুন্নতের ওপর আমলে ক্রটি আসে, মনের মাঝে হতাশার সৃষ্টি হয়, মেজাজ বিকৃত হয়ে যাওয়ার কারণে রাসূল সা. এর সীরত ও সূরতের প্রতি অনাসক্তি এসে যায়। নবীপ্রেমের নূরানী বাতি প্রজ্বলিত করার পরিবর্তে নির্বাপিত করার কারণ হয় । আমাদের আলোচ্য বিষয়ের এ দিকটির প্রতি প্রত্যেককে বিশেষ দৃষ্টি দিভে হবে । বিশেষত আরব ভাইদেরকে এ ব্যাপারে গভীরভাবে ভাবতে হবে । কেননা আরবের জাতীয়তাবাদী আন্দোলন এবং নিকট অতীতের ঘটনাবলী তাদেরকে নববী আদর্শের এই ঝর্ণাধারা থেকে ছিটকে ফেলানোর চেষ্টা করেছে । যা তাদের জীবনের অনন্য পাথেয়, যার সবচেয়ে বড় [019198099 10% ৮/৬45/.8117700119.001

— পৃষ্ঠা ১৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।