১২৮ নতুন দাওয়াত নি পয়গাম বাংলা ভাষায় প্রকাশিত হয়েছে । একাধিকবার তিনি বাংলাদেশ সফরও করেছেন৷ তার আত্মজীবনীমূলক গ্রন্থ এ পর্যস্ত ৭ খণ্ডে প্রকাশিত “কারওয়ানে যিন্দেগী' শুধু তার আত্মজীবনীমূলক নয়, এটা সমসাময়িক বিশ্বের অনেক তাৎপর্যপূর্ণ ঘটনা ও ব্যক্তির এক অপূর্ব আলেখ্যও বটে । তার রচনায় আলামা মাওলানা মানাধির আহসান গিলানীর সতর্কতা, মাওলানা আশরাফ আলী থানভীবু তাকওয়া, সর্বোপরি তার পূর্বপুরুষ সাইয়েদ আহমদ বেরলভী রহ. এর দরদ প্রতিফলিত হয়েছে। শায়খুল হাদীস মাওলানা যাকারিয়া রহ., মাওলানা মনযূর নোমানী রহ. ও রঈসুত তাবলীগ মাওলানা ইউসূফ রহ. এর অনেক মূল্যবান গ্রন্থে তার লিখিত সারগর্ভ ভূমিকাগুলো পড়বার মতো । আধ্যাত্মিক ক্ষেত্রে তিনি মাওলানা আহমদ আলী লাহোরী রহ. এবং মাওলানা আব্দুল কাদির রায়পুরী রহ. এর খলীফা । বিগত হিজরী ১৪২২ সনের ২২ রমযান জুমার পূর্বে সূরা ইয়াসীন তেলাওয়াতরত অবস্থায় তিনি ইন্তেকাল করেন । রায়বেরেলীর পারিবারিক কবরস্তানে রওযায়ে শাহ আলামুল্রাহয় তাকে দাফন করা হয় । €) 0 ০1০8০910% 1181001090175602)217811.0017 [01919809910 ৮/৬455.8117700119-001
— পৃষ্ঠা ১২৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।