Mawlana Abul Hasan Ali Nadawi (rah) Book Collection in Bengali — Notun Dawat (Almodina com)
/ ১২৭
📝 লেখা 📖 পিডিএফ

স্থকার আল্লামা সাইয়েদ আবুল হাসান আলী নদভী বহ, এর সংশক্ষিগু পরিচয় আল্লামা সাইয়েদ আবুল হাসান আলী নদভী রহ. সেই যে ব্রিশের দশকে তার পূর্বপুরুষ বালাকোটের শহীদ আমীরুল মু'মিনীন হযরত সাইয়েদ আহমদ বেরেলভী রহ. এর অনুপম চরিতগ্রস্থ "সীরাতে আহমদ শহীদ" লিখে তারুণ্যদীপ্ত বয়সেই উর্দু সাহিত্যের আসরে নিজের একটি উল্লেখযোগ্য আসন করে নিলেন তারপর বিগত প্রায় পৌণে এক শতাব্দী ধরে তার কলম অবিশ্রাস্তভাবে লিখে গেছে মুসলিম ইতিহাসের গৌরবদীগু অধ্যায়গুলোর ইতিবৃত্ত ৷ পাচ খণ্ডে রচিত “তারিখে দাওয়াত ও আযীমত'-এর ভাবানুবাদ “সংগ্রামী সাধকদের ইতিহাস" তার এমনি একটি অমূল্য গ্রন্থ । সিরাত থেকে ইতিহাস, ইতিহাস থেকে দর্শন ও সাহিত্য পর্যন্ত সর্বত্রই তার অবাধ গতি | তার “মা যা খাসিরা'ল-আলামু বিনহিভাতিল মুসলিমীন' 19117 ৪1 111৩ ৬/০1-এর বঙ্গানুবাদ “মুসলমানদের পতনে বিশ্ব কী হারালো?" একখানি চিন্তাসমৃদ্ধ অনবদ্য আরবী গ্রন্থ যার অনুবাদ পৃথিবীর অনেক ভাষায় হয়েছে। “নবীয়ে রহমত' ছাড়াও তার রচিত “আল মুরতাযা" শীর্ষক হযরত আলী রা. এর জীবনী গ্রন্থটি আরবী, উর্দু ও ইংরেজি ভাষায় প্রভূত সুনাম অর্জন করেছে । সমসাময়িক বিশ্বে তার চেয়ে অধিকতর খ্যাতিমান ও বহুমুখি প্রতিভার অধিকারী অন্য কোনো আলেম জন্মেছেন কি না এবং থাকলেও তার মতো এত অধিক স্বীকৃতি লাভ করেছেন কি না সন্দেহ রয়েছে। প্রাচ্য ও প্রতীচ্যের প্রায় সকল জনপদে যেমন তিনি আমন্ত্রিত হয়ে সে সব দেশ সফর করেছেন, তেমনি পুরস্কারে তিনি পুরস্কৃত হয়েছেন । তিনি একাধারে রাবেতায়ে আলমে ইসলামী এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য, লখনৌর বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম নদওয়াতুল উলামা এর রেক্টর এবং ভারতীয় মুসলমানদের এঁক্যবদ্ধ পাটফরম মুসলিম পার্সোনীল ল' বোর্ডের সভাপতি ছিলেন । তার অস্তিত্ব কেবল ভারতীয় মুসলমানদের জন্যই নয়, গোটা বিশ্বের মুসলমানদের জন্যই এক বিরাট নেয়ামত ছিল । তার বেশ কিছু বই ইতোমধ্যে [010198099 10% ৮/৬45/.8117700119.001

— পৃষ্ঠা ১২৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।