লুকায়। আদম সন্তানদের পর্দান লজ্জায় ঝুঁকে আসে । আগামী দিনের ইতিহাসকারকেরা এসব ঘটনার সত্যতা সম্পর্কে হয়ত সন্দেহ পোষণ করবেন ৷ স্বার্থান্ধতার ফলাফল এই স্থার্থান্ধতা সমস্ত দুনিয়ায় এবং দেশের সকল শ্রেণীর মধ্যে এই বিশেষ প্রকৃতির জন্ম দিয়েছে । যার বৈশিষ্ট্য হলো, মানুষ তার অধিকার আদায়ে অত্যন্ত পটু ও তৎপর, আর দায়িত্ব ও হক আদায়ে অত্যন্ত অলস ও বাহানা অস্বেষক ৷ এই মানসিকতা ও প্রকৃতি গোটা দুনিয়ায় ব্যক্তিগত, সামষ্টিক ও গোত্রীয় টানাপোড়েন বাড়িয়ে দিয়েছে প্রত্যেকেই চায় নিজের হক ষোল আনা আদায় করতে আর অন্যের হক আদায় করার ক্ষেত্রে কোনো মনোযোগই নেই। দুনিয়ার দিকে তাকালে দেখা যাবে সমস্ত দুনিয়া অধিকার আদায় ও বাস্ত বায়নের এক অবাধ লীলাভূমি । অধিকার আদায়ের আবেগী শ্লোগান সবার মুখে মুখে অথচ ফরজ আদায়ের কোনো অনুভূতি কারো অস্তরে নেই। যে সমাজসভ্যতায় প্রত্যেকেই নিজের হক চায় কিন্তু সেখানে দায়িত্ব পালন করার মতো কেউ এগিয়ে আসে না সেখানকার জীবনের সমস্যা, সঙ্কট ও টানাপোড়েন মানুষের কোনো তদবিরে ও ব্যবস্থাপনায় দূর হবে না। আমরা এই স্ার্থান্ধতার ওপর যতই চিৎকার করি, এর দ্বারা আমাদের দৈনন্দিন জীবনে যতই সমস্যা-সঙ্কটের সৃষ্টি হোক-এটি একটি কুদরতী জিনিস । যখন একথা স্বীকার করে নেয়া হবে যে, এ জীবনের পর আর কোনো জীবন নেই, এই বস্তবাদী জীবনের স্বাদ-আহলাদ ছাড়া আর কোনো প্রান্তি বা বাস্তবতা নেই তখন আমাদের সংস্কৃতি, দর্শন ও গোটা প্রতিবেশ ওই স্থার্ধান্থতার দিকেই আমাদেরকে তাড়িত করবে । এর একটা দৃষ্টান্ত সনদ ও গ্রহণযোগ্য উপায়ে পেশ করছি-জীবনের পরিসমাপ্তিতে মৃত্যুর সব কল্পনা-ভাবনা যদি নিঃশেষ হয়ে যায়, চারিত্রিক মূল্যবোধ এবং জীবনের অন্যান্য উচ্চতর বাস্তবতা যখন নিছক বস্তুগত ও স্পর্শক অনুভূতির জন্য জায়গা খালি করে দেয়, পেট ও শরীর বিস্তৃত হয়ে সব প্রশস্ততা কুক্ষিগত করে নেয় আর অন্য সব বাস্তবতা নজর থেকে বিদূরিত করে দেয়া হয়-সেখানে মানুষ স্বার্থান্ধ হবে না কেন? সে এই একমাত্র জীবনের সুস্বাদ ও প্রান্তি কোন দিনের জন্য তুলে রাখবে এবং এ জীবনের সঙ্গে ঘনিষ্ঠতা কায়েম করতে কেন কার্পণ্য ও ধীরগতিতে কাজ করবে? সুতরাং যখন তার উচ্চতর কোনো পর্যবেক্ষণ, শক্তির আধার কোনো সত্তার কর্তৃত্ব এবং সর্বজ্ঞ ও সর্বব্যান্ত কোনো কর্তার ভয় অন্তরে না থাকে তখন সে ওই স্থার্থ হাসিলের জন্য যা তার জীবনে স্থাচ্ছন্দ ও গতিময়তা দান করে, এসব উপায়-উপকরণ অবলম্বন করতে ধীরে-সুস্থে সতর্ক পদক্ষেপ তার দ্বারা কখনও সম্ভব হবে না । [010198099 10% ৮/৬45/.8117700119.001
— পৃষ্ঠা ১২১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।