Mawlana Abul Hasan Ali Nadawi (rah) Book Collection in Bengali — Notun Dawat (Almodina com)
/ ১২৭
📝 লেখা 📖 পিডিএফ

কোনো মূল্যবান ফায়দা অথবা কোনো ব্যক্তিগত স্বার্থের কারণে এক ঘন্টার কাজে অনায়াসে এক যাস লাগিয়ে দিতে পারে । সহজ থেকে সহজ বিষয়কেও বছরের পর বছর গড়াতে পারে । এমননিভাবে নিজের ব্যক্তিগত স্বার্থের খাতিরে শাসনব্যবস্থাকে ব্যর্থ অথবা বদনাম করতে পারে | সে যদি হয় কোনো কর্তা ব্যক্তি তবে চাটুকারিতা, স্বজনপ্রীতি, অপাব্রে তোষামোদী এবং ব্যক্তিগত অথবা বংশীয় স্বার্থে স্পষ্ট অন্যায় কাজে জড়িয়ে দেশ ও জাতির অপূরণীয় ক্ষতি করে থাকে । সে যদি ব্যবসায়ী হয় তবে মালে অপ্রয়োজনীয় বৃদ্ধির জন্য চোরাবাজারী এবং অবৈধ মুনাফাখোরীর মাধ্যমে লাখো গরীবের পেটে লাথি দেয় । সে যদি হয় অর্থলগ্রকারী তবে চড়া সৃদের মহাজনীর মাধ্যমে গরীবদের ছাল-চামড়া পর্যস্ত উঠিয়ে নিয়ে আসে এবং তার্গেরকে বানিয়ে দেয় আরো নিঃস্ব ও অসহায় | ্বার্থান্ধ মনোবৃত্তি বর্তমানে ব্যক্তিসত্তা পেরিয়ে জামাত ও পুরো জাতির ওপর স্থার্থান্ধ ও ্বার্থপ্রবণতার শয়তান চড়ে বসেছে । রাজনৈতিক দলসমূহ শুধুই দলীয় স্বার্থের মোহে পতিত | ইউরোপ ও আমেরিকার গণতন্ত্রের ওপর জাতীয় স্বার্থান্ধতার ভূত চড়ে বসেছে । যাদের পায়ের তলায় পিষ্ঠ হচ্ছে ছোট জাতি, দেশ ও সম্প্রদায় । জাতীয় এই স্বার্থান্ধতা সারা দুনিয়াকে ব্যবসায়িক হাট ও শাসিত কলোনী বানিয়ে নিয়েছে । আর ভূপৃষ্ঠকে এক বিস্তৃত যুদ্ধক্ষেত্রে পরিণত করেছে । এই জাতীয় স্থার্থান্ধতার ফলেই যত বড় অন্যায্য ও অন্যায়ই হোক সব জায়েজ । তাদের সামান্য ইশারায় লাখো নিষ্পাপ মানুষকে অনিবার্য মৃত্যুর মুখে টেলে দিতে পারে । তারা এক জাতিকে অন্য জাতির ওপর সওয়ার করিয়ে দেয় । ভেড়া-ছাগলের মতো এক জাতিকে অন্য জাতির হাতে বিক্রি করে দেয় । এঁক্যবদ্ধ জাতিকে ভেঙ্গে টুকরো টুকরো করে দেয় । ইউরোপের জাতীয় এই স্বার্থান্থতা প্রথমে আরবীদেরকে ঘায়েল করে আরবের শাসনকর্তৃত্ব দখলের স্বপ্ন দেখে। পরবর্তী সময়ে এই স্থার্থান্ধতাই সিরিয়ার মতো ছোট্ট একটি দেশে চারটি স্বতন্ত্র শাসনব্যবস্থা চালু করে । তারাই ইহুদীদেরকে সযতনে পুনর্বাসন করে । আজ ফিলিস্তিনে যা কিছু হচ্ছে সবই আমেরিকা, বৃটেন ও রাশিয়ার স্বার্থান্ধের ফল । হিন্দুস্তানে শত বছর যাবত যা কিছু ঘটেছে এবং পরবর্তী সময়ে শাস্তিপ্রিয় এই দেশটিকে হত্যা ও বিশৃঙ্ধলার স্বর্গরাজ্যে পরিণত করার পেছনে কারিশমা বৃটিশদের স্বার্থান্ধতা অথবা তাদের এদেশীয় চরদের ৷ পাশ্চাত্য সংস্কৃতি ও পশ্চিমা রাজনীতির প্রবর্তিত এই স্থার্থান্ধতা ৪৭ সালে এখানকার লোকদেরকে এতই অন্ধ ও উম্মাদ বানিয়ে দিয়েছিল যে, তাদের দ্বারা এমন সব অমানুষসুলভ আচরণ সংঘটিত হয়েছে যা দেখে চতুষ্পদ প্রাণীও লজ্জায় মুখ [01019809910 ৮/৬45/.8117700119.001

— পৃষ্ঠা ১২০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।