Mawlana Abul Hasan Ali Nadawi (rah) Book Collection in Bengali — Notun Dawat (Almodina com)
/ ১২৭
📝 লেখা 📖 পিডিএফ

জীবনোপকরণের কোনো কমতি নেই এবং অপরাধে জড়িয়ে পড়ার মতো বাধ্যবাধকতামূলক কোনো পরিস্থিতির শিকারও তারা নয় । বস্তুত মানুষের মৌলিক প্রয়োজনের বিষয়টি সমস্যার কিছু নয় । দেশের প্রতিটি নাগরিকের অন্ন-বাসস্থান এবং তার মৌলিক প্রয়োজনাদি পূরণ করা খুবই সম্ভব । কিন্তু দুনিয়ার সর্ববৃহৎ কোনো রাজত্ব, সর্বোধকৃষ্ট কোনো শাসনব্যবস্থাও কি সীমিত জনগোষ্ঠীর ছোট্ট কোনো আবাদীর ধারকৃত প্রয়োজন ও প্রবৃত্তির চাহিদা পূরণ করতে সক্ষম হবে? কৃত্রিম সেই পেট কি কেউ ভরতে পারবে যার মিথ্যা ক্ষুধা (কুপ্রবৃত্তির তাড়না) সমস্ত মানুষের রিষিক খেয়েও মিটে নাঃ সুতরাং বিষয়টি যেহেতু বাস্তব প্রয়োজনের নয় বরং উচ্চবিলাস ও প্রবৃত্তির তাড়নায় এজন্য এমন জীবিকাদর্শন অথবা অর্থব্যবস্থা যা সমাজের মানসিকতা পরিবর্তন করে না, নিছক মানুষের পেট ভরা ও পিট ঢাকার দায়িত্ব নেয়, যা বস্তুগত ভাবধারায় ভারসাম্য সৃষ্টির পরিবর্তে তা উস্কে দেয়; তা কি কোনো সমাজকে আতভ্যস্তরীণভাবে প্রশান্ত করতে পারে এবং জীবনকে চলমান সংকট থেকে নাজাত দিতে পারে? জীবনের সমস্যাসক্কুলতা ও এর কারণ গভীরভাবে চিন্তা করলে দেখা যাবে উৎকোচপ্রবণতা, চোরাকারবার, অবৈধ মুনাফাখোরী এবং চারিত্রিক বিচ্যুতি প্রকৃত সমস্যা নয় । প্রকৃত সমস্যা হচ্ছে ওই মানসিকতা ও প্রবৃত্তি যা এসব অনৈতিক ও অসংলগ্ন কাজের প্রতি উদ্বুদ্ধ করে । যতদিন এই মেজাজে পরিবর্তন না আসবে ততদিন এ সমস্যা থেকে উত্তরণ সম্ভব নয়। যদি একটি দরজা বন্ধ করে দেয়া হয় তবে দশটি দরজা খুলে যাবে । মানবমস্তিষ্ক নিজের প্রবৃত্তি পূরণের জন্য অনেক চোরা দরজা বানিয়ে রেখেছে । যদি এসব চোরা দরজা বন্ধ না করা হয় তবে পথরুদ্ধ করে কোনো লাভ নেই । নিজের প্রবৃত্তি পূরণের অনেক বাহানা-পস্থা তার সামনে এসে যাবে । এর যে কোনোটি অবলম্বন করে সে তার স্বার্থসিদ্ধি করে নেবে । বর্তমানে জীবনের প্রকৃত নষ্টামী হলো গোটা সমাজের মনোবৃত্তি ও মানসিকতা ্বার্থান্ধ ও মতলববাজ হয়ে গেছে । কোনো ব্যক্তি তার নিজের স্বার্থ হাসিলের জন্য বেপরোয়াভাবে যেকোনো অন্যাধ্য ও অন্যায় কাজ করতেও কুষ্ঠিত হয় না। তাকে যদি কোনো বিভাগের দায়িত্বশীল বানানো হয় তবে সে খেয়ানত করে । সে যদি কোনো জাতীয় প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ সদস্য নির্বাচিত হয় তবে সে নিজের সামান্য স্বার্থের জন্য দেশীয় ও জাতীয় বড় বড় স্বার্থ পদদলিত করতে এবং অন্যের ঘর উজাড় করে নিজের ঘর আবাদ করতে কোনো সংকোচবোধ করে না। সে যদি, কারো অধিনস্থ হয় তবে কাজচোরা, 'অলস ও দায়িত্ৃহীনতায় অভিযুক্ত হয় । [01019809910% ৮/৬45/.8117700119.001

— পৃষ্ঠা ১১৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।