Mawlana Abul Hasan Ali Nadawi (rah) Book Collection in Bengali — Notun Dawat (Almodina com)
/ ১২৭
📝 লেখা 📖 পিডিএফ

১২০ নতুন দাওয়াত নতুন পয়গাম প্রয়োজনের হাত খুব বেশি প্রসারিত পাওয়া যাবে না । বরং অবৈধ চাহিদা এবং ধার করা প্রয়োজনই বেশি নজরে ভাসবে । এই অবৈধ প্রবৃত্তি ও ধারকৃত প্রয়োজন প্রত্যেক যুগে শহুরে জীবনে নতুন নতুন সমস্যা এবং প্রত্যেক শাসনব্যবস্থার জন্য নতুন নতুন সংকটের সৃষ্টি করেছে । ধার করা এই প্রয়োজনই (লোকদেরকে অন্যায্য হস্তক্ষেপ, জবরদখল, উতকোচভোগ, চিটিংবাজি, মুনাফাখোরী এবং নানা ধরনের অবৈধ কার্যকলাপে উদ্বুদ্ধ করেছে । এর প্রভাবে পুরো দেশ এবং বড় বড় রাজত্ব পর্যস্ত ধ্বংস ও বিস্মৃতির অতরে তলিয়ে গেছে । আজও যদি বর্তমান সমস্যা ও সঙ্কট নিয়ে গবেষণা করা হয় তবে স্পষ্ট নজরে ভাসবে আজকের পেরেশানী ও অস্বস্থির কারণ এই নয় যে, দেশের নাগরিকদেন্ব বড় একটি অংশ নিজেদের মৌলিক প্রয়োজন পূরণ করতে পারছে না এবং ক্ষুধা ও দারিদ্রের প্রকট চরমে । ইনসাফের দৃষ্টিতে যদি দেখা হয় তবে দেখা যাবে ভুখা-নাঙ্গার কারণে কারো প্রশাস্তিতে কোনো ভাটা পড়েনি । প্রশাস্তি ওই লোকদের জীবনে অনুপস্থিত যাদের পেট ভরপুর । কিন্তু তাদের অস্তর কখনও সম্পদে ভরে না, বাস্তব প্রয়োজনের শুধুই বদনাম । মানুষের মৌলিক চাহিদার ফিরিস্তি খুব একটা দীর্ঘ নয়, সব সমস্যার সৃষ্টি করেছে কৃত্রিম ও ধার করা প্রয়োজন । যার তালিকা দিন দিন শুধুই দীর্ঘ" হয়। আর কখনও এই পরিমাণ বেড়ে যায় যে, পুরো মহল্লা এবং কখনো পুরো শহরের সম্পদ একজন মাত্র ব্যক্তির জন্য যথেষ্ট হয় না। প্রশান্তির অনুপস্থিতি ও এর কারণ আজকের এই অশান্ত পরিবেশ, উপকরণের স্বল্পতা এবং অস্থিতিশীল অবস্থা কেন? এর কারণ কি দেশের বেশির ভাগ লোক ভুখা-নাঙ্গাঃ এটা স্পষ্ট যে, এর একমাত্র কারণ হলো মানুষের মধ্যে সম্পদের স্পৃহা বেড়ে গেছে । রাতারাতি সম্পদশালী হয়ে যাওয়ার সাধ ও প্রেরণা তাদেরকে উম্মাদ করে দিচ্ছে। সাদাসিধে ও অনাড়ম্বর জীবন তাদের থেকে বিদায় নিয়েছে। দন্ত-অহংকার, প্রদর্শনস্পৃহা, স্ততিপ্রিয়তা এসবের আবরণে তারা ঢাকা পড়ে গেছে। জীবনের আযাব আজ যে জিনিস জীবনকে আযাব এবং দুনিয়াকে আযাবের ঘর বানিয়ে রেখেছে তা হলো ক্রমবর্ধমান উৎকোচপ্রবণতা, চোরাকারবারী এবং অবৈধ মুনাফাখোরী । এই শান্তির জন্য কি ক্ষুধা, দারিদ্র ও বন্ত্রহীনতাকে দায়ী করা যাবে? মূলত যাদের খোরাকীর চেয়ে অধিক খাদ্যভাণ্তার, প্রয়োজনাতিরিক্ত বস্ত্র এবং চাহিদার চেয়ে অধিক সম্পদ রয়েছে তাদের কর্মকাণ্ডই এর জন্য দায়ী । হাজারো অপরাধীর মধ্যে একজনও ক্ষুধাতাড়িত ও শীতপীড়িত পাবেন না। এসব হচ্ছে মধ্য ও উচ্চবিত্ত শ্রেণীর কাজ। যাদের কাছে প্রয়োজনীয় [01019809910% ৮/৬45%.8117700119.001

— পৃষ্ঠা ১১৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।