Mawlana Abul Hasan Ali Nadawi (rah) Book Collection in Bengali — Notun Dawat (Almodina com)
/ ১২৭
📝 লেখা 📖 পিডিএফ

মানবতা একটি পূর্ণাঙ্গ মানব বডি এবং অস্তিত্বের প্রতিনিধি, যা মানব জীবনের সব শাখারই পূর্ণাঙ্গ রূপ । এর মধ্যে শরীর, পেট, অন্তর, মস্তিষ্ক, আত্মা সবই আছে । এসব অংশের সঙ্গে কিছু বিপদাপদও আছে । সেগুলোই হলো তার শরীরের কাটা যা তাকে ক্ষত-বিক্ষত করছে । ক্ষুধা-অনাহার এবং ভালো ও সহায়ক খাবার না পাওয়া পেটের কাটা | অবশ্যই এর দ্বারা মানুষের কষ্ট হয়। বিশ্ব মানবতার জন্য এটা বড়ই দুর্ভাগ্যের এবং জীবনের সবচেয়ে বড় লজ্জাস্কর দিক যে, স্রষ্টার অফুরস্ত খাদ্যভাগ্তার ও ব্যবস্থাপনা মজুদ থাকার পরও মানুষের কিছু অবৈধ হস্তক্ষেপ অথবা কোনো সাম্রাজ্যবাদের খামখেয়ালী কর্মপদ্ধতির কারণে মানবতার একটি বড় অংশ পেটপুড়ে খেতে পায় না। এমনকি তারা বেচে থাকার মতো ন্যুনতম উপকরণ ও মৌলিক প্রয়োজন থেকে পর্যন্ত বঞ্চিত হয় ৷ এর জন্য চিন্তা-ভাবনা করা, রাগতভাবে জোর-জবরদস্তি র পথ অবলম্বন এবং এর বিরুদ্ধে সোচ্চার ও জোরালো পদক্ষেপ গ্রহণ কুদরতী নির্দেশ এবং সুস্থ মানবিক অনুভূতির পরিচায়ক | এতে বিস্মিত হওয়া অথবা এর জন্য তিরস্কার করার কোনো অবকাশ নেই । মানুষ শরীরসর্বস্ব এবং শরীরের ঠাপ্তা-গরমের অনুভূতি তার মধ্যে রয়েছে । পোশাকের প্রয়োজনও তারা বোধ করে । এ চাহিদা পূরণ করার জন্য জমিনের ওপর পুরো ইনসাফ এবং প্রয়োজন মোতাবেক বস্ত্র উৎপাদক জিনিস এবং পোশাক তৈরিকারক হাত সৃষ্টি করা হয়েছে । তা সত্বেও অন্যায্য বিষয় হলো, কিছু মানুষের অতিরিক্ত পোশাক ব্যবহার, অপ্রয়োজনীয় সংরক্ষণ অথবা নিষ্প্রাণ দেয়ালে প্রাণময় মানুষের ব্যবহারযোগ্য প্রয়োজনীয় কাপড় পরিয়ে দেয়ার কারণে মানুষ ঠাণ্ডায় আক্রান্ত হয়ে মারা যায় অথবা নিজের সম্ভ্রম ঢাকার জন্য প্রয়োজন পরিমাণ বস্ত্রটুকু পর্যস্ত তার কাছে মজুদ থাকে না। মানুষের একটা অন্তর আছে । এর কিছু বৈধ চাহিদা রয়েছে । তা পূরণ না করা বড়ই বাড়াবাড়ি ও অবিচার । মানুষ আবার মস্তিষ্ধারীও | সেই মস্তিষ্ক ইলম থেকে মাহরূম হওয়া, উন্নতি ও বিশ্তুদ্ধ চিন্তাশক্তি থেকে দূরে থাকা ইনসাফ ও নেজামে জিন্দেগীর বড় ক্রুটি । আর এ ক্রটি দূর করা একজন অনুভূতিসম্পন্ন মানুষ এবং সুস্থ বিবেকধারী জামাতের ধর্মীয় ও নৈতিক দায়িত্ব । মানবসভ্যতার ক্রমবিকাশ এবং মানুষের রূহানী মস্তিষ্ষপ্রসূত ও শারীরিক শক্তির ভারসাম্যপূর্ণ একটি উৎকর্ষ হাসিল করার জন্য সর্বোৎকৃষ্ট সুযোগ যখন অর্জিত হয়, এর পথে যখন কোনো শক্তিশালী প্রতিবন্ধক না এসে যায় তখন সাধারণত দেখা যায় ভিনদেশী শাসন জীবনপ্রক্রিয়ায় কর্তৃত্ব প্রতিষ্ঠা করে বসে । আর এর বিভক্তির কাজটি নিজের অসহমর্মিতা ও অন্যায্য হাতে নিয়ে নেয় । তখন তাদের [010198099 10% ৮/৬45/.8117700119.0017

— পৃষ্ঠা ১১৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।