চোখের কাটা মানবতা! হিন্দুস্তানের প্রাচীন কিচ্ছা-কাহিনীর ভেতরেও অনেক সৃক্ষ্ম ও শিক্ষণীয় বিষয় লুকিয়ে । মনে হয় এখানকার জ্ঞানীরা এসব কাহিনীর মধ্যে জীবনের বাস্তবতা ও নিগৃঢ় রহস্যের তরজমা করেছেন অত্যন্ত নিপুণভাবে । তারা নীরস বাস্তবতাকে দৈনন্দিন জীবনের ঘটনাপ্রবাহের সঙ্গে মেশানোর চেষ্টা করেছেন । আমি এসব ছোট ছোট কাহিনীর সাহায্যে জীবনের অনেক বাস্তবতাকে উপলব্ধি করতে সক্ষম হয়েছি । শৈশবে আমি যে ঘটনা শুনেছিলাম এবং মস্তিষ্কের করোটিতে কোথাও লুকিয়ে ছিল সেগুলোর মধ্যে একটি ঘটনা ছিল যাতে কোনো এক মজলুম মহিলার দাস্ত [ন অত্যন্ত হৃদয়গ্রাহীভাবে বয়ান করা হয়েছে । ঘটনাটি মোটামুটি এ রকম-ওই মহিলার সারা শরীরে কেউ কাঁটা বিধিয়ে দিত | তার সতীন দিনভর তার গায়ের কাটা খুলত । কিন্ত্র ইচ্ছে করেই চোখের কাটা খুলত না। এভাবেই রাত হয়ে যেতো । পরদিন আবার নতুন করে সারা শরীরে কাটা বিধে দেয়া হতো । সতীনও যথারীতি শরীরের কাটাগুলো খুলে দিত। কিন্তু চোখের কাটা খুলত না।' ঘটনার এ অংশটুকুই আলোচনা করা উদ্দেশ্য । আপনি চিস্তা করলে দেখতে পাবেন, দীর্ঘকাল থেকে মজলুম মানবতার সঙ্গে এ ধরনের আছরণ করা হচ্ছে । তাদের সারা শরীর কাটাবিদ্ধ । জালোমরা কীটা দ্বারা তাদের শরীর ভরে রেখেছে । কিছু কিছু সমব্যথী ও সহমর্মীরি হাত তাদের গা থেকে কাটা খোলার জন্য এগিয়ে আসে । কিন্ত উদ্দেশ্য প্রণোদিতভাবে ভারা সব সময়ই চোখের কাটাটি রেখে দেয় ৷ এভাবে তাদের মুক্তির পর্বাট অসম্পূর্ণ থেকে যায় । ফলে পরবর্তী দিন তাদেরকে তেমনই আহত ও আক্রান্ত পাওয়া যায় । আবার প্রথম থেকে শুরু হয় পরিত্রাণদানের প্রয়াস । [010198099 10% ৮/৬45/.8117700119.0017
— পৃষ্ঠা ১১৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।