সভ্যতাকে নানা ধরনের বিপদে পতিত করেছে । প্রাচ্যে ঈমানের ঝিলিক বাড়তে থাকল এবং তা উৎকর্ষমণ্তিত হলো, আর অন্যদিকে পাশ্চাত্যে বাড়তে থাকল বিজ্ঞান ও প্রযুক্তি এবং তা দিন দিন সাফল্যমপ্তিত হলো | ঈমানের জন্য ইলমের সান্নিধ্য প্রয়োজন আর ইলমের জন্য ঈমানের তত্বাবধান ও নেগরানী আবশ্যক | আর মানবতা উভয়টির সানিধ্য ও সহযোগিতার, প্রত্যাশী | যেন নির্মিত হয় নতুন এক সোসাইটি, যাত্রা করে নতুন এক প্রজন্ম । বিশ্ব শাস্তি ও নিরাপত্তার প্রত্যাশা শুধু এ দুই সৌভাগ্যের মিলনেই করা সম্ভব । প্রাচ্যের সওগতি প্রাচ্যের সম্পদ ওই পেট্রোল নয় যাকে লোকেরা “কালো সোনা" বলে আখ্যায়িত করে, যা আপনারা বড় বড় শহরে রফতানি করেন । যা দ্বারা উড়োজাহাজ ও মটরযান চলাচল করে । প্রাচ্যের উপটৌকন ও দান হলো তাদের সবচেয়ে বড় সম্পদ ঈমান-যার একটি অংশ আপনারা খৃষ্টশতকের সুচনাপর্বে লাভ করেছিলেন । এরপর ঈসায়ী ক্যালেন্ডারের হিসাব অনুযায়ী ৬ষ্ঠ শতকে এর ঝর্ণাধারায় যে জোয়ারের সৃষ্টি হয় তার কোনো নজীর ইতিহাসে রক্ষিত নেই । সেই খর্ণাধারা আরব উপহ্বীপের দূরপ্রান্ত থেকে উৎপত্তি-যা পরবর্তী সময়ে গোটা দুনিয়াকে ভাসিয়ে দিয়ে গেছে । কবির ভাষায় “তা থেকে বঞ্চিত থাকেনি দুনিয়ার কোনো মাটি-পানি-বাতাস, এতেই হয়েছে খোদার জমি সব আবাদ ।' উল্লিখিত প্রশ্নের উত্তরও আপনাদের জন্য অতি সহজ । শর্ত শুধু একটাই নিষ্কলুষ চরিত্র ও দৃঢ় ইচ্ছা। সভ্যতার জন্য ক্ষতিকারক সমস্যাসমূহ দূর করার পূর্ণ যোগ্যতা তারা আজও রাখেন । ওই ঝর্ণাধারায় আজও সে শক্তি বিদ্যমান যা ছারা অপরিমেয় শক্তির আধার স্বচ্ছন্নময় জীবনে এক নতুন প্রবাহের সৃষ্টি করা, ষাতে মানবিক সাফল্য ও উত্কর্ষের নতুন অধ্যায়ের সুচনা হয় । আর অস্তিত্ব লাভ করে নতুন এক সোসাইটি । এই মহান কাজের জিম্মাদারী বর্তিত হয় আপনাদেরই কীধে, কারণ আপনারাই হলেন ওই সভ্যতার সবচেয়ে বড় পৃষ্ঠপোষক | একটি সময় পর্যস্ত প্রাচ্যে এ পয়গামের ধারক মজুদ ছিল । বর্তমানে আপনাদের মধ্যেও ওই বিশাল শক্তি ও জীবন লুকায়িত আছে যার দ্বারা আপনারা সূচনা করতে পারেন এক নতুন যুগের, ইতিহাসকে পরিচালিত করতে পারেন নতুন পথে । কুরআন মজীদ আজও আপনাদেরকে আহবান জানাচ্ছে 'নিশ্চয় তা আল্লাহর তরফ থেকে প্রেরিত-এটি নূর ও প্রকাশ্য কিতাব ।' [01919809910% ৮/৬45/.8117700119.0017
— পৃষ্ঠা ১১৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।