Mawlana Abul Hasan Ali Nadawi (rah) Book Collection in Bengali — Notun Dawat (Almodina com)
/ ১২৭
📝 লেখা 📖 পিডিএফ

মানুষের হক খর্ব করে উত্কর্ষের ধাপ অতিক্রম করেছে, কলব ও রূহের হক মেরে কল-কারখানাগুলো উন্নতি লাভ করেছে। আজ মানবতার মগজ জীবিত কিন্তু অস্তর মৃত এর কারণ হলো, অত্যন্ত আফসোসের সঙ্গে বলতে হয় যে, পাশ্চাত্য তাদের সকল তৎপরতা, বুদ্ধিবৃত্তিক কার্যক্রম এবং কর্মের গণ্ডি নিরূপণ করেছেন মানুষের বাইরের দুনিয়াকে । আর এই বাইরের জড়তে তারা তাদের সকল শ্রম ও সাধনা ব্যয় করেছে এবং মানুষের দৃষ্টিকে এদিকে ফিরিয়ে নিচ্ছে । মানুষ যারা এই দুনিয়ার সুরভিত পাপড়ি, জগতের অস্তিত্বের কারণ এবং মহান স্রষ্টার অপূর্ব সৃষ্টি; তারাই এই উৎকর্ষ থেকে বঞ্চিত। যদি বস্ততত্ব, রসায়ন ও শারীরিক বিদ্যা কখনও এর প্রতি নজর দিয়েও থাকে তবে তা অত্যন্ত সীমিত আকারে বন্তগত ধ্যান-ধারণায় । যা মানুষের ভেতর পর্যস্ত পৌছতে চেষ্টা করেনি এবং তার প্রকৃতিকে বুঝার প্রয়োজন বোধ করেনি । তার অনন্য বৈশিষ্ট্যসমূহ যেমন ঈমান, আকীদা ও আখলাককে সুসজ্জিত করার বিষয়ে কখনো ভাবেনি । মানবতার তালা শুধু ঈমানের চাবি ছ্বারাই খোলে এই বিষয়পারদর্শীদের হাতে এমন জগত আসেনি যেখানে মানুষের দিক পরিবর্তন করে সঠিক করে দিবে । ফিতনা-ফাসাদ থেকে ফিরিয়ে ভালোর দিকে আসক্ত করবে । সেই জগৎ হলো “কলব'-যখন সেটা ঠিক হয়ে যাবে মানুষও ঠিক হয়ে যাবে । যদি তা বিকৃত হয় তবে পুরো মানুষই বিকৃত হয়ে যাবে । কিন্ত শত আফসোস! পশ্চিমা বিশ্ব যদি চায়ও তবু এই অন্তরের জগতের সন্ধান পাবে না। তা থেকে উপকৃত হওয়া এবং মানবতাকে সঠিক পথে পরিচালিত করা তো অনেক দূরের কথা | কেননা প্রত্যেক তালা ওই চাবি দ্বারাই খুলে যা এর জন্য বানানো হয়েছে । এই অন্তরজগতের একটি তালা আছে যার চাবি এই বিশাল কারখানা কিংবা অত্যাধুনিক প্রযুক্তি দ্বারা তৈরি করা যায় না। দুনিয়ার বড় বড় বিজ্ঞানী যা বানাতে পারে না । এই আবদ্ধ তালার বিকল্প চাবি যেমন বানাতে পারে না তেমনি পারে না ভেঙ্গে ফেলতে | কারণ এটা মানবতার তালা-গোডাউন কিং্‌ কারখানার তালা নয় | এটা শুধু ঈমানের চাবি দ্বারাই খুলতে পারে । যা ছিল শুধু নবুওয়াতেরই তোহফা । কিন্তু তা আজ হারিয়ে গেছে। নতুন সভ্যতার সুদৃঢ় প্রাচীর এবং ইবাদতখানার খুঁটির নিচে কোথাও হয়ত এ চাবি তলিয়ে আছে। প্রকৃত নষ্টামী কোথায় ? মানবতার সমস্যার সৃষ্টি হয়েছে প্রাচ্য খেকে পাশ্চাত্যের পৃথক হয়ে যাওয়ার দ্বারা । জ্ঞান-বিজ্ঞানকে ঈমান থেকে পৃথক করে দেয়ার মধ্যে । কলকারখানার প্রকৃত উদ্দেশ্য ও সদিচ্ছার অনুপস্থিতির মধ্যে । এই পৃথকতা৷ ও দূরত্ব আমাদের [01019809910 ৮/৬45/.8117700119.001

— পৃষ্ঠা ১১৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।