Mawlana Abul Hasan Ali Nadawi (rah) Book Collection in Bengali — Notun Dawat (Almodina com)
/ ১২৭
📝 লেখা 📖 পিডিএফ

ইউরোপের বস্তুগত উৎকর্ষ সুতরাং পাশ্চাত্য বন্তুতত্ব, শিল্প-বাণিজ্য, ভূগোল এবং ইঞ্জিনিয়ারিং বিদ্যায় উতকর্ষের শীর্ষশিখরে আরোহন করতে সক্ষম হয়েছে । আবিষ্কারের পর আবিষ্কারের নেশা তাদেরকে পেয়ে বসে এবং বিজয়ের পর বিজয় তারা করতে থাকে । এমনকি বর্তমানে তারা এমন উৎকর্ষ সাধন করেছে বিগত শতকে যা কল্পনাও করা যেতো না। এর ব্যাখ্যা কিংবা উদাহরণ পেশ করার কোনো প্রয়োজন আমি বোধ করি না| কারণ এদেশ নিঃসন্দেহে আধুনিক জ্ঞান-বিজ্ঞানের সফল পৃষ্ঠপোষক । পশ্চিমা সভ্যতার এটা মূল কেন্দ্রস্থল, রাজধানী । খোদ এই বিশাল জ্ঞাননিকেতন (লন্ডন ইউনিভার্সিটি) যেখানে আমার এই বক্তব্য উপস্থাপনের সৌভাগ্য অর্জন হয়েছে, এই সভ্যতার বিনির্মাণে ও উৎকর্ষ সাধনে অপরাপর সহযোগী প্রতিষ্ঠানসমূহের সঙ্গে জ্ঞান-বিজ্ঞানের পৃষ্ঠপোষকতার ক্ষেত্রে বিশেষ অবদান রেখে যাচ্ছে । এসব প্রতিষ্ঠান ওই উপকরণ যোগান দিচ্ছে যার বাহ্যিক অবয়ব বিজ্ঞান ও প্রযুক্তির ময়দানে নজরে ভাসে । সুতরাং এ বিষয়ে অধিক বিশ্লেষণ বাহুল্য ও সময় অপচয় ছাড়া আর কিছুই নয় । নিঃসন্দেহে এই উপায়-উপকরণ যোগান হয়ে গেছে । আর এটা আল্লাহ তাআলার বিশেষ নিয়ামত, যার অবমূল্যায়ন করা যাবে না। এসব উপায়-উপকরণের সুবিশাল এক ভাণ্ডার আজ চোখের সামনে । এগুলোর অস্তিত্বের উদ্দেশ্য সবার সামনে পরিষ্কার-মানুষের জীবন-যাপনের স্বাচ্ছন্দ ও প্রশস্তি, যা আজ অর্জিত হয়েছে। তৰে এর চেয়ে অনেক কম জিনিসের দ্বারাও মানবতার সুখ-সমৃদ্ধি অর্জিত হতে পারে । এর চেয়ে অনেক স্বল্প উপায়-উপকরণ দ্বারাও মানুষেরা নির্বিম্ন সুখী জীবন-যাপন করতে পারে । বিশ্ব শাস্তি ও নিরাপত্তাও অর্জিত হতে পারে । আর এটাও সম্ভব ছিল যে, এর দ্বারা ভালোবাসা ও দরদের একটা পরিবেশ দুনিয়াতে কায়েম হয়ে যেতো । লোকেরা পরস্পরে বুঝত ও সাহায্য- সহযোগিতা করত । পূর্ব-পশ্চিমে বিস্তৃত মানববংশের বিভিন্ন শাখা-প্রশাখা পরস্পরের মাঝে গড়ে ওঠা অদৃশ্য কৃত্রিম দেয়াল ভেঙ্গে ফেলতে পারত । বর্তমানে মানুষ দুনিয়ার এক প্রান্তে বসবাস করে অন্য প্রান্তের কোনো লোকের সাহায্য করতে পারে, তার অস্তরের স্পন্দন অনুভব করতে পারে, তার চেহারা দর্শন করতে পারে । জালেমদের জুলুম থেকে রুখতে পারে, আর মজলুমকে করতে পারে সাহায্য । কোনো বিপদগ্রস্ত মানুষের ডাক শুনে ছুটে যেতে পারে এবং নাঙ্গা-ভুখা মানুষের সহযোগিতায় এগিয়ে আসতে পারে | কারণ অজ্ঞতা ও মানুষের দুর্বলতার কারণে যে সীমাবদ্ধতা ছিল তা খতম হয়ে গেছে। পূর্ববর্তীরা যার অভাব-অনুযোগ করতে পারত, বর্তমানে সেই সব উপায়-উপক্গণ হাতের নাগালে, যার দ্বারা মানুষ নিমিষেই নিজেদের মনোবাঞ্তা পূরণ করতে পারে । [01919809915 ৮/৬45%.8117700119.001

— পৃষ্ঠা ১১১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।