১১২ নতুন দাওয়াত নতুন পয়গাম ক্ষুধা ও পিপাসার তীব্রতা, মাতৃত্বের মমতা, ভালোবাসার আকুলতা এবং প্রেরণার দীপ্তি কোনোকালে কখনও অধিক জ্ঞান অথবা উপায়-উপকরণের মুখাপেক্ষি থাকেনি । প্রত্যেক কালে, প্রতিটি মুহূর্তে সে তার প্রয়োজন পূরণ করে নেয় । তার জানা আছে কিভাবে উদ্দেশ্য পূরণ করতে হয়। নবী-রাসূলেরা তাদের উন্নত কর্মপরিকল্পনা এবং সুষম ও সুবিন্যস্ত ভূমিকা ছ্বারা মানুষের ভেতরে এমন এক প্রেরণা সৃষ্টি করে দিয়েছেন যার কারণে যে উত্তম আখলাক গ্রহণ এবং এটাকে নিজের জীবনের বানানোর জন্য এই পরিমাণ তাগিদ অনুভব করতে লাগল যেমনিভাবে ক্ষুধা ও পিপাসাকাতর ব্যক্তি, সন্তানের বিরহে মমতাময়ী মা এবং ভালোবাসার সরোবরে হাবুডুবু খাওয়া প্রেমিক অনুভব করেন । ফল এই হয়েছে যে, তার পথ্ধ এমনিতেই সহজ হয়ে গেছে, উপায়-উপকরণ স্বয়ংক্রিয়ভাবেই যোগান হয়েছে । যা ওই যুগের হিসেবে যথেষ্ট ছিল । আর এতে এমন এক সভ্যতার উৎপত্তি হয়েছে যাতে মানুষেরা পেয়েছে শাস্তি, নিরাপত্তা, সমৃদ্ধি ও প্রশস্তির সর্বোচ্চ অংশ | সেই সভ্যতা নিঃসন্দেহে সীমিত ও সাদাসিধে ছিল। এতে ছিল না কোনো ঝঞ্জাট, মারপ্যাচের দর্শন । কিন্তু এতে ভবিষ্যতে নিরেট ও পরিশুদ্ধ ভিত্তির ওপর উৎকর্ষ সাধন এবং প্রশস্তি লাভের পুরো সুযোগ ছিল । ইউরোপের পুনর্জাগরণ এরপর পাশ্চাত্যের নিত্য-নতুন আবিষ্কার ও পুনর্জাগরণের যুগ আসল । কিন্তু ওই সময় ধর্মগুরুদের দীর্ঘকালের ভুল প্রতিনিধিত্ব এবং অনৈতিক ধরময়ি ইজারাদারীর কারণে আখলাক ও ধর্মের সঙ্গে তাদের সম্পর্ক ক্ষীণ হয়ে গিয়েছিল । সম্পর্কের এই ক্ষীণতার ফলে অর্থনৈতিক সমৃদ্ধি, রাজনৈতিক অবস্থা এবং ইউরোপের সীমিত গপ্ডিতে অস্তিত্বের টানাপোড়েনের কারণে পশ্চিমাদের দৃষ্টি মানুষের পরিবর্তে মানুষের প্রতিবেশ ও পারিপার্থিকতার ওপর নিবন্ধ হয় । তারা মানুষের সত্তা, রূহানী জগত ও আত্মার পরিসীমা ছেড়ে উপকরণ ব্যবস্থাপনায় নিজেদের সব মনোযোগ ব্যয় করে । তারা বস্ততত্ব, রসায়ন, শারীরিক বিদ্যা, প্রযুক্তি, ভূগোল এবং অন্যান্য জ্ঞান-বিজ্ঞানে নিজেদের সব যোগ্যতা কাজে লাগায় । এ ক্ষেত্রে তারা অর্জন করে অনস্বীকার্য সাফল্য ৷ এটাও আল্লাহর একটি নেজাম, মানুষ যে জিনিস অন্বেষণ করে এবং এর জন্য নানাবিধ প্রয়াস চালায় সে জিনিস তার অর্জিত হয়ে যায় এবং তাকে সে কাবু করতে সক্ষম হয় । কুরআনে কারীমে ইরশাদ হয়েছে 'এবং মানুষ তাই পায়, যা সে করে, তার কর্ম শীঘ্রই দেখা হবে। অতঃপর তাকে পূর্ণ প্রতিদান দেয়া হবে ।' (আন-নাজম : ৩৯-৪১) "এদেরকে এবং ওদেরকে প্রত্যেককে আমি আপনার পালনকর্তার দান পৌছে দেই এবং আপনার পালনকর্তার দান অবধারিত ।' (বনী ইসরাইল-২০) [01019809910% ৮/৬45/.8117700119.001
— পৃষ্ঠা ১১০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।