Mawlana Abul Hasan Ali Nadawi (rah) Book Collection in Bengali — Notun Dawat (Almodina com)
/ ১২৭
📝 লেখা 📖 পিডিএফ

থেকে বাচিয়ে রাখা তাদের জীবনের লক্ষ্যে পরিণত হয়েছে। নিজের ওপর অন্যকে প্রাধান্য দেয়া এবং নিজের সত্তাকে সুচারু ও তীক্ষভাবে জবাবদিহিতার মুখোমুখি করার উৎসাহ সৃষ্টি করে দেয়া হয়েছে। ইখলাস ও আখলাকের ওই তীক্ষতা তাদের মধ্যে সৃষ্টি করে দেয়া হয়েছে যেখানে বড় বড় জ্ঞানীদের মেধাও পৌছতে পারে না। যার ক্ষীপ্রতা জ্ঞানীদের জ্ঞানের পরিসীমার বাইরে, যার তীক্ষতা সাহিত্যানুভব ও কাব্যিক চেতনা থেকেও অধিক ক্রিয়াশীল । যাকে সীমাবদ্ধ কোনো চাহনী দ্বারা দেখা যাবে না, কোনো ক্যামেরা ছ্বারা যার ছবি ধারণ করা যাবে না। মোটকথা, নবীদের শিক্ষা মানুষের মধ্যে অনুভূতির ক্ষীপ্রতা, সামর্থ্য থাকা সন্ত্েও দুনিয়ার প্রতি লোলুণ্ত বন্তসমূহের প্রতি অনাসক্তি, ভাবনার সমৃদ্ধি এবং আল্লাহর সঙ্গে মিলিত হওয়ার আকাঙ্কা সৃষ্টি করেছে। তাদের বিশ্বাসে যুগিয়েছে শক্তি, জাত ও সিফাতের ওই গভীর জ্ঞানে পরিপুষ্ট করেছে যা শুধু সে ব্যক্তিই অনুধাবন করতে পারে যারা এসব ব্যক্তিত্বের জীবনচরিত যথা ও গভীরভাবে পর্যালোচনা করেছেন । সারকথা হচ্ছে, নবুওয়াতের সবচেয়ে বড় অবদান মানবতা | এই মানবতাই নবী-রাসূলদের কর্মক্ষেত্র, তাদের চাষবাসের জায়গা । যেখান থেকে তাদের অঙ্কুরিত বীজ পরিণত হয়েছে বিশাল মহীরূহে । শুধু উপকরণ যথেষ্ট নয় প্রাচ্যে নবী-রাসূলেরা তাদের কর্মক্ষেত্র এই নির্ধারণ করেননি যে, তারা শুধু এই জগতের লুকায়িত শক্তির উদঘাটন করবে, তাকে কাবুতে আনবে, এর দ্বারা কাজ সিদ্ধ করবে । এ ধরনের উপকরণ তাদের কাছে মজুদ ছিল না। কিন্ত সৎ ইচ্ছা, ভালো নিয়ত এবং মহৎ উদ্দেশ্য মজুদ ছিল৷ প্রাকৃতিক সম্পদ এবং কারিগরি বিষয়াদির যে সম্পর্ক আপনারা জানেন, এসব জিনিস সব সময়ই মানুষের অনুগত ও বশে রয়েছে৷ সুতরাং যখনই মানুষের ইচ্ছা হবে মহৎ, তার উদ্দেশ্য হবে স্বচ্ছ, তখন তারা সীমিত শক্তি ও সম্পদ, সাধারণ ও নগণ্য উপকরণ দিয়ে বড় বড় অবদান রাখতে সক্ষম হবে। যা ওই সময়ের উৎকর্ষমপ্তিত সভ্যতা আশ্রাম দিতে পারবে না। এই কিঞ্চিৎ সামর্থের দ্বারাই তারা ওই খেদমত করতে পারবেন যা উপায়-উপকরণসমৃদ্ধদের দ্বারাও সম্ভব নয়। কারণ যখনই কোনো কাজ আঞ্জাম দেয়ার দৃঢ় মনোবাসনা সৃষ্টি হবে, তখনই শক্তির আধার তাদের সামনে ভাসতে থাকবে, উপায়-উপকরণও প্রস্তুত হতে থাকবে, সমস্যা-সঙ্কটও বিদূরিত হয়ে যাবে ৷ তখন এই সুদৃঢ় মনোবাধা অটুট পাহাড় ও বিস্তৃত সমুদ্র মাড়িয়ে নিজের পথ বের করে নিবে । আর যদি সৎ নিয়ত ও দৃঢ় ইচ্ছাই অনুপস্থিত থাকে তাহলে উপায়-উপকরণ সব বেকার | যন্ত্রগুলো সব অসার । নিত্য নতুন সব উদ্ভাবন অচল । [01019809910 ৮/৬455.8117700119.0017

— পৃষ্ঠা ১০৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।