অনুভূতি জাগ্রত করা । তাদের ওই অন্তর্ক্ষু খুলে দেয়া যার মাধ্যমে স্রষ্টা, এই জগতের একমাত্র মালিককে দেখতে সক্ষম হয়, এবং এর আলো ও উত্তাপ, জীবনের প্রতি ভালোবাসা, নির্ভরতা, দৃঢ়তা, আস্তরিক প্রশাস্তি ও স্বস্থি অর্জন করতে পারে ৷ আর যার দ্বারা এই দুনিয়াতে ওই জীবন, শক্তি ও শৃঙ্খলার প্রকৃত ঝর্ণাধারা সম্পর্কে অবহিত হতে পারবে এবং মারকাযের সন্ধান পাবে যার দ্বারা এ দুনিয়ার বিক্ষিপ্ত ইউনিটকে একীভূত করতে পারবে । তার জন্য গোটা দুনিয়া এমন এক ইউনিট হয়ে যাবে যার মধ্যে নেই কোনো বিচ্ছিন্নতা, ঘন্দ- সংঘাত আর না এই দুনিয়া ছোট ছোট স্বঘোষিত, লাগামহীন টুকরোয় বিভাজন হবে. যা পরস্পরে ঘন্দ-সংঘাতের ধারা চালু রাখে । বরং এই বিশ্ব পুরোটা একই শাসনের অন্তর্ভুক্ত হয়ে যাবে, যাকে এক শক্তিশালী ও দয়াবান সত্তা পরিচালিত করছে । যার কাছে প্রাচ্য ও প্রতীচ্যের নেই কোনো তফাৎ। ইরশাদ হয়েছে, “তিনি পূর্ব ও পশ্চিমের অধিকর্তা | তিনি ব্যতীত কোনো উপাস্য নেই । অতএব তাকেই গ্রহণ করুন কর্মবিধায়করূপে 1 মানবতার নতুন ভাবনা এমনিভাবে মানুষ মূর্তিপূজা, কল্পকাহিনী, বানোয়াট উপাথান, কুসংস্কার ও কুপ্রথার সফল বন্ধন থেকে মুক্ত হয় । স্রষ্টা ও পালনকর্তা ব্যতীত কারো সামনে মাথা নত করার জিলুতি থেকে নাজাত পায় । চাই তা পাথর হোক অথবা গাছ- গাছালী, সাগর হোক অথবা নদী, চাদ হোক অথবা সূর্য, ফেরেশতা হোক অথবা মানুষ, নারী হোক অথবা পুরুষ । যে অন্তর্চক্ষু নবীরা খুলে দেন এর ছারা মানুষ যখন নিজের সত্তা ও কায়ার দিকে তাকায় তখন সে নিজেকে এ দুনিয়াতে আল্লাহর খলিফা হিসেবে পায় । যার মধ্যে সর্বময় স্রষ্টা নিজের রূহ ঢেলে দিয়েছেন এবং তাকে নিজের আমানতস্থল ও ভেদরক্ষিত স্থান বানিয়েছেন । তাকে উত্তম উপযোগী অঙ্গ ছারা সৃষ্টি করেছেন এবং তাকে মর্যাদা দান করেছেন । দুনিয়ার নেতৃত্ব ও শৃঙ্খলা বিধানের জিম্মাদারী দিয়েছেন । ইমামত ও কর্তৃত্বের তাজ পরিয়েছেন । দুনিয়ার প্রতিটি বস্তু সৃষ্টি করেছেন তার জন্য, আর তাকে সৃষ্টি করেছেন নিজের জন্য ফেরেশতাদের দিয়ে তাদের সিজদা করানো হয়েছে । আর এজন্য হারাম করা হয়েছে তাদের জন্য কোনো মাখলুকের সামনে মাথা নত করাকে । ইরশাদ হয়েছে “আমি সৃষ্টি করেছি মানুষকে সুন্দরতম অবয়বে ।' ত্ীন-৪) অন্যত্র ইরশাদ হয়েছে “নিশ্চয় আমি আদম সন্তানকে মর্যাদা দান করেছি, আমি তাদেরকে স্থলে ও জলে চলাচলের বাহন দান করেছি; তাদেরকে উত্তম জীবনোপকরণ প্রদান করেছি এবং তাদেরকে অনেক সৃষ্ট বন্তর ওপর শ্রেষ্ঠত্ব দান করেছি ।' (বনী ইসরাইল-৭) [01019809910% ৮/৬45/.8117700119.0017
— পৃষ্ঠা ১০৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।