Mawlana Abul Hasan Ali Nadawi (rah) Book Collection in Bengali — Notun Dawat (Almodina com)
/ ১২৭
📝 লেখা 📖 পিডিএফ

চেষ্টা করেনি । আর যদি বুঝেও থাকে তবে তা প্রান্তিক অথবা অপূর্ণাঙ্গ জ্ঞানের ভিত্তিতে, যা শুধু অপরের মন্দ দিকগুলোকেই তুলে ধরে । ভাদের মধ্যে যে ভালো গুণাবলী আছে, শক্তি ও আলোর যে ফোয়ারা প্রবাহিত ভা থেকে অধিকাংশেরই গাফলত প্রকাশ পায় । একজন অন্যজনকে যখন দেখে তখন সন্দেহ, ভয় এবং মন্দ ধারণার ভিত্তিতে দেখে অথবা ঘৃণা ও অপছন্দের দৃষ্টিতে তাকায় । এই দূরত্ের প্রকৃত কারণ প্রাচ্য ও পাশ্চাতোর সর্বপ্রথম মোকাবিলা হয় ক্রুসেড যুদ্ধের সময় । ওই যুদ্ধের সময় যে বিশ্বাস প্রাচ্যের ওপর হামলা করতে উদ্বুদ্ধ করেছিল, যে বোধ তাদের ভেতরে কাজ করছিল এবং তাদেরকে প্রাচ্যের প্রতি চরমভাবে উত্তেজিত করে তুলেছিল, এর ভিত ছিল ওই কিচ্ছা-কাহিনীর ওপর যা তারা মুসলমানদের ব্যাপারে শুনে আসছিল | তাদের মধ্যে এই চেতনা বদ্ধমূল হয়ে গিয়েছিল যে, 'এ যুদ্ধ হচ্ছে পবিত্র ভূমিকে হিংস্র মূর্তিপূজার ছোবল থেকে মুক্ত করার জন্য ।" এছাড়া যুদ্ধের বিভীষিকাময় ও ভয়ঙ্কর পরিস্থিতি কখনো কোনো যুদ্ধরত বাহিনীকে এ সুযোগ দেয় না যে, সে অন্য পক্ষের উত্তম গুণসমূহ ও সৌন্দর্য দেখে পরখ করবে, তাদের আকীদাসমূহ পাঠ করে তাদের মূল্যায়ন করবে এবং সততার ভিত্তিতে পারস্পরিক স্বার্থে কাজ করার পথ আবিষ্কার করবে । কিন্তু তা সন্ত্ব্ও ইতিহাসের গতিধারার বাস্তবতা হচ্ছে, ক্রুসেড যুদ্ধসমূহ ফায়দা থেকে খালি নয় এবং প্রাচ্য-পাশ্চাত্যের মধ্যে যদি দূরত্ব পাওয়া না যেতো তাহলে বরং সমস্যার সৃষ্টি হতো । প্রাচ্য ও পাশ্চাত্যের পরস্পরে অতি কাছ থেকে পরিচয় ঘটেছে ওই সময় যখন উনবিংশ শতাব্দীতে পাশ্চাত্য রাজনৈতিক বা অর্থনৈতিক স্বার্থে তাদের শক্তিশালী হাত প্রাচ্যের দিকে বাড়িয়েছে এবং একের পর এক শক্তি প্রাচ্যের রাষট্রসমূহের ওপর বিস্তার করেছে এবং নিজেদের সংস্কৃতি, প্রযুক্তি, বিজ্ঞান ও কালচারের দ্বারা আক্রমণ করেছে । আর নিজেদের শাসনপদ্ধতির ভালো-মন্দ দু'দিক থেকেই এই প্রাচ্যকে গ্রাস করেছে-যারা সংস্কৃতি ও যুদ্ধপ্রযুক্তিতে অনেক পিছিয়ে ছিল । প্রাচ্য হামলার ভয়াবহতায় অনেক দিন পর্যস্ত এর সুযোগই পায়নি যে, পাশ্চাত্যকে একটু গভীরভাবে পর্যবেক্ষণ করবে অথবা এর মৌল ও বৈশিষ্ট্যের পূর্ণতা থেকে ফায়দা হাসিল করবে । আমাকে মাফ করবেন, আমি যদি এটাও বলে দিই যে, আরো একটি জিনিস যা প্রতিবন্ধক ছিল তা খোদ পশ্চিমা সংস্কৃতি-যা ওই সময় যৌবন ও লাবশ্যতার সর্বোচ্চ স্তরে ছিল। আর তার মধ্যে ওই সমস্ত বিষয় ছিল যা এমন সভ্যতায় পাওয়া যায় যেখানে দীনী উপকরণ দুর্বল বা অনুপস্থিত । আবার মাফ চেয়ে বলতে চাচ্ছি, এছাড়াও আরেকটি বিষয় যা প্রাচ্যের জন্য প্রতিবন্ধক প্রমাণিত হয়েছিল, তা ইউরোপের [01019809910% ৮/৬45/.8117700119.001

— পৃষ্ঠা ১০৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।