Mawlana Abul Hasan Ali Nadawi (rah) Book Collection in Bengali — Notun Dawat (Almodina com)
/ ১২৭
📝 লেখা 📖 পিডিএফ

প্রাচ্য ও পাশ্চাত্যের মাঝে দুরত্ব ইংরেজি ভাষার একজন বড় কবি রুডিয়ার্ড কিপলিং বলেছিলেন প্রাচ্য প্রাচ্য এবং পাশ্চাত্য পাশ্চাত্য, উভয়ে কখনও মিলতে পারবে না।' কথাটি যদিও একজন কবির মুখ থেকে বের হয়েছিল, কিন্তু মূলত এটি একটি ভাবনা । কখনও এমন হয় যে, কোনো বিশেষ দৃষ্টিভঙ্গি অথবা ভাবনা কোনো সোসাইটিতে বদ্ধমূল হয়ে যায় । মানুষের বিশ্বাস স্থাপন, প্রেরণা সৃষ্টি ও বিকাশের ক্ষেত্রে এর বড় হাত থাকে | এরপর যখন এই ধ্যান-ধারণা অথবা ভাবনাকে কোনো কবি, যিনি তার সমাজের প্রতিনিধিত্ব করেন, তার সাবলীল উপস্থাপনায় কাব্যিক স্টাইলে উপযুক্ত বাক্যে পেশ করেন, যা দৃষ্টান্ত হিসেবে খ্যাতি পায় । পরবর্তী প্রজন্ম এটা পুনরাবৃত্তি করে এবং একটি মূলনীতি ও নিয়ম হিসেবে এর ওপর বিশ্বাস স্থাপন করতে শুরু করে । কিন্তু এ দৃষ্টিভঙ্গি মানুষের যত ক্ষতি সাধন করেছে এবং যেভাবে এটা মানুষের একক ভিত্তিকে টুকরো টুকরো করেছে, তার চিন্তায় যে কালো আবরণ দিয়েছে, আমি মনে করি না যে, এছাড়া আর কোনো চিন্তাধারা এই পরিমাণ ক্ষতি সাধন করতে পারে । কেননা এই দৃষ্টিভঙ্গিই মানব প্রজাতির বংশধারাকে প্রাচ্য ও পাশ্চাত্য-দু'মেরুতে ভাগ করে দিয়েছে । বলতে তো এটা একটি সাধারণ কথা অথবা এঁতিহাসিক বাস্তবতা-কিস্তু মানুষেরা এরপর থেকে সব সময় প্রাচ্য ও পাশ্চাত্যকে এই দৃষ্টিতে দেখতে শুরু করে যে, এটি দুই প্রতিদ্ন্থী ক্যাম্প । প্রথমত তো এ দুটি কখনো একত্র হতে পারবে না, আর যদি হয়ও তবে তা যুদ্ধের ময়দানে | যদি কখনো এ দুটির মধ্যে সংযোগ ঘটে তবে পরস্পরের দুর্ণাম রটাবে ৷ খোজে খোজে অন্যের খারাপ দিকগুলো বের করে তা ব্যক্ত করতে সর্বদা চেষ্টায় থাকবে । শত শত বছর ধরে প্রাচ্য ও পাশ্চাত্যের মধ্যে এই ধ্যান-ধারণাই চলে আসছে । কেউই পরস্পরকে বুঝার [01019809910% ৮/৬45/.8117700119.001

— পৃষ্ঠা ১০২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।