Wakil Uddin Jessoree's Book — imamer pichone kirat pora nishiddho
/ ২৪
📝 লেখা 📖 পিডিএফ

ইমামের পিছনে কেরাত পড়া নিষিদ্ধ ৭ .এএ এ 2০৩1 4১৮১) ৬৬ ৬০০৪3 ১০০৯ সমস্ত প্রসংশা মহান রাব্বুল আলামিনের জন্য; যিনি আমাদেরকে সঠিক পথ প্রদর্শন করেছেন । সালাত ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মাদ মোস্তফা সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর । ইংরেজ সৃষ্ট ফেরকা তথাকথিত “আহলে হাদীস” নামধারী কিছু সংখ্যক লোক যে মতভেদ রাসুলুল্লাহ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ পেরিয়ে সাহাবায়ে কেরাম রাযি. এর যুগেই বিদ্যমান। এর কোন চুড়ান্ত সুরাহা সাহাবায়ে কেরামের যুগে হয়েছে বা হয়নি। তারা এ সকল বিষয়গুলি নিয়ে জনসাধারণের মাঝে বিভ্রান্তি ছড়িয়ে বেড়ায় । সরলমনা মুসলমানকে বিভিন্ন অপকৌশলে তাদের সহীহ আমলের মধ্যে বিভিন্ন প্রকার সন্দেহের বিজ বপন করে তাদেরকে পথভ্রষ্ট করার পায়তারা করে। অথচ তাদের আমল পরিপূর্ণ শরীয়ত কর্তৃক কুরআন সুন্নাহ মোতাবেক সঠিক আমল । তারপরও তাদেরকে একমাত্র বিভ্রান্ত করাই উদ্দেশ্য । সাধারণ মুসলিমকে সহীহ হাদীসের নামে শরয়ী আমল থেকে বিরত রাখা এবং কিছু হাদীস মেনে কিছু হাদীসকে অস্বীকার করে ঈমানহারা করার এক অদ্তুত অবিশ্বাস্য চক্তান্ত মাত্র। আল্লাহর পানাহ। তাদের অপপ্রচারের এটাও একটি যে, “মুক্তাদিগণ ইমামের পিছনে সুরা ফাতেহা বা কেরাত পড়তে হবে । না পড়লে নামায শুদ্ধ হবে না।” অথচ তাদের এ কথাটা কুরআন ও সহীহ হাদীস বিরোধী, অপপ্রচার ও মিথ্যাচার । এটা সাধারণ মুসলিমকে বিভ্রান্তকরণ বক্তব্য মাত্র। এর কারণে জনমনে বিভিন্ন প্রকার সন্দেহের সৃষ্ট হয়েছে। তবে তাদের আমলগুলির কি অবস্থা? আর আমলগুলি কুরআন হাদীস মোতাবেক না হলে তা অগ্বহণযোগ্য ৷ তথাকথিত আহলে হাদীস এ ধরণের বক্তব্য প্রদান করে চলেছে। কিন্তু গবেষণা করলে প্রমাণিত হয় যে, মুক্তাদিগণ ইমামের পিছনে কেরাত পড়বে না। কুরআন ও সুন্নাহর অনুসারী আহলে সুন্নাত ওয়াল জামাত হানাফিগণ কুরআন হাদীস গবেষণা করে এ সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে, ুক্তাদিগণ ইমামের পিছনে কেরাত পাঠ করবে না। বরং নিশ্চুপ থাকবে । বর্তমান সময়ে এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সহ কয়েকটি মিডিয়াতে বিভিন্নভাবে এ নিয়ে আলোচনার ঝড় উঠেছে। আর সেখানেও ফডড/.9110001179.0010)

— পৃষ্ঠা ৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।