Wakil Uddin Jessoree's Book — imamer pichone kirat pora nishiddho
/ ২৪
📝 লেখা 📖 পিডিএফ

ইমামের পিছনে কেরাত পড়া নিষিদ্ধ ৫ জামিয়া আরাবিয়া দারুল আরকাম যশোর এর সম্মানিত মুহাদ্দিস ও উপমহাদেশের দ্বিতীয় বৃহত্তম ইসলামী বিদ্যাপিঠ আল জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারীর স্বনামধন্য মহাপরিচালক ও বেফাকুল মাদারিসিল আরাবিয়া (কওমী মাদ্রাসা শিক্ষাবোর্ড) বাংলাদেশ এর সম্মানিত চেয়ারম্যান, হেফাযতে ইসলাম বাংলাদেশ এর সম্মানিত আমীর, আল্লামা শাহ আহমদ শফি দা. বা. এর সুযোগ্য খলীফা, হাফেয মাওলানা মুফতী অহিদুর রহমান দা. বা. এর অভিমত এ এ ৬৮০৩ ৪০০৪ ০৮৮ সত্য বলতে কি বিভিন্ন যুগে বিভিন্ন বেশে ইসলামের শক্রদের আগমন ঘটে । কেউ সরাসরি ইসলাম বিরোধী । আবার কেউ ইসলামের লেবেল ব্যবহার করে ইসলাম ও মুসলমানের ক্ষতি করে প্রতিনিয়ত। বর্তমান বিশ্বে তাদেরই একটি গ্রুপ লা মাযহাবীগণ আহলে হাদীস নাম ধারণ করে হাদীসের বিশ্বেষণ ছাড়াই হাদীসের নামে মানুষকে বিপদের মুখে ঠেলে দিচ্ছে । বিশেষ করে ইসলাম সম্পর্কে যারা অজ্ঞ। তাদেরকে বিভিন্নভাবে বিপথগামী করে ফেলছে। নামায নষ্ট করা হল তাদের মূল কাজ । তাই হাদীসে বর্ণিত ইমামের পিছনে মুক্তাদির জন্য কেরাত পড়া নিষিধ হওয়া সত্ও হাদীস না বুঝে ইমামের পিছনে কেরাত পাঠ করতে মানুষকে উদ্ুদ্ধ করে নামায নষ্টের পাঁয়তারা করছে। আমি আশা করি আমার ছোট ভাই তরুণ আলেম যুগের চাহিদাকে সামনে রেখে “পবিত্র কুরআন ও সহীহ হাদীসের আলোকে ইমামের পিছনে কেরাত পড়া নিষিদ্ধ” কিতাবটি রচনা করে একটি উপযুক্ত খেদমত আঞ্জাম দিয়েছে। আমি লেখকের খেদমত কবুলের জন্য আল্লাহর দরবারে দু'আ করি । আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে কবুল করে নেন। অহিদুর রহমান ১৭ রবিউল আওয়াল ১৪৩৭ হিজরী ০১ জানুয়ারী ২০১৬ ঈসায়ী রাত ৮:৩৫ মিনিট ফডড/.9110001179.0010)

— পৃষ্ঠা ৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।