হানাফী ও আহলে হাদীস সমাচার ৮ থেকে দলিল চান? আপনি যদি আমার থেকে বুখারী শরীফ থেকে দলিল চান, তবে আমিও প্রতিটি মাসআলা আপনার কাছে বুখারী শরীফ থেকেই দলিল চাইব। আপনি যদি দ্বীনের প্রতিটি জিনিষ বুখারী শরীফ থেকে গ্রহণ করে থাকেন, তবে আমাকেও বুখারী শরীফের বাধ্যবাধকতা করতে পারেন, নতুবা নয়। গায়রে মুকাল্লিদ: সেই মাসআলাগুলি কি কি? যা আমরা মানি এবং তার আমলও করি কিন্তু তা বুখারী শরীফে নেই? হানাফী: ভাইয়া আপনাদের নিদর্শনের মধ্যে একটি হলো, বুকের উপর হাত বাঁধা! বুখারী শরীফ তো দুরের কথা সিহাহে সিত্তাতেও নেই। গায়রে মুকাল্লিদ: এটা কিভাবে সম্ভব? আমাদের মাসআলার হাদীস সিহাহে সিত্তাতেও নেই? দেখুন বুকে হাত বাধা ইহা মারাসীলে আবী দাউদে এসেছে। হানাফী: ভাইজান! মারাসীলে আবী দাউদ সিহাহে সিত্তার মধ্যে অন্তর্ভূক্ত নয়। বরং ইমাম আবু দাউদের পৃথক একটি পুস্তিকা । এটাকে সুনানে আবী দাউদ এর সাথে বাধাইকৃত। যার দ্বারা ভূল বুঝাবৃঝি হয়েছে। যেভাবে শামায়েলে তিরমিযি, তিরমিযি শরীফের সাথে বাধাই করা হয়েছে। অথচ সেটি একটি ভিন্ন কিতাব । দ্বিতীয় মুরসাল হাদীস গায়রে মুকাল্লিদ ওলামাগণ দলিল মানেন না। গায়রে সুকাল্লিদ: আমাদের কোন কোন মাসআলা যা বুখারী শরীফে নেই? হানাফী: ১. বুকে হাত বাধা । ২. টাখনু চওড়া করা । ৩. পা খাঁড়া করা। ৪. আপনাদের আযান বুখারী শরীফে নেই। ৫. আপনাদের রাকাত বুখারী শরীফে নেই । অর্থাৎ প্রত্যেক নামাযের কত রাকাত ফরয, কত রাকাত সুন্নাত । ৬. নামাযের ফরয, ওয়াজিব, নামাযের মাকরুহ বুখারী শরীফে নেই । ৭. আপনারা যেভাবে জানাযা পড়েন, তার ব্যাখ্যা বুখারী শরীফে নেই । ৮. ঈদের নামায পড়ার তরীকা বুখারী শরীফে নেই । ফডড/.9110001179.0010)
— পৃষ্ঠা ৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।